সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে প্রকাশ্য ও গোপনভাবে দান করেছেন তাঁর অসংখ্য নিয়ামাত। আমি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবি মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর, যাঁকে পাঠানো হয়েছে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এবং সালাম প্রেরণ করছি তাঁর পরিবার-পরিজন ও সকল সাথিসঙ্গীদের ওপর। আল্লাহ তাআলা একটি মহৎ উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন। আমাদের জন্য অনুগত করে দিয়েছেন আসমান-জমিনের সবকিছু। ইবাদাতের বিষয়াদি সহজ করে দিয়েছেন এবং আমাদের ওপর উন্মোচিত করেছেন জমিনের অসংখ্য-অগণিত বারাকাহ; যাতে সেগুলো আমাদের জন্য তাঁর আনুগত্য করার ক্ষেত্রে উত্তম সাহায্যকারী ও মাধ্যম হয়। বর্তমানে মানুষের খাদ্য ও পানীয়তে এসেছে অনেক প্রশস্ততা। ফলে তারা এর স্বাভাবিক অবস্থা অতিক্রম করতে শুরু করেছে। তাই আমি পছন্দ করলাম, আমার নিজেকে এবং আমার সম্মানিত পাঠক ভাইদেরকে এই বিশেষ নিয়ামাতের গুরুত্ব, এর শুকরিয়া আদায়ের আবশ্যকতা এবং এর না-শুকরিয়া করা থেকে বেঁচে থাকা সম্পর্কে কিছু আলোচনা করি।
শাইখ আব্দুল মালিক আল কাসিম
সত্যায়ন প্রকাশন
দুটো জিনিস নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন-কুরআন এবং সুন্নাহ। দুনিয়ার যত মতবাদ, তত্ত্ব কিংবা আদর্শই সামনে আসুক, কুরআন আর হাদীসের মাপকাঠিতে তা যদি ইয়ত্তীর্ণ না হতে পারে, তাহলে তা দ্বিতীয় চিন্তা ব্যতীতই পরিত্যাজ্য। কুরআন নাযিল হয়েছে সাড়ে চৌদ্দশ বছর আগে, কিন্তু কুরআনের প্রাসঙ্গিকতা সকল যুগ, কাল আর সময়-ব্যাপী। ওহির জ্ঞান সমাজে ছড়িয়ে দিতে দরকার জ্ঞানের বিকাশ আর সেই কাজে সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রাচীন ধারা হলো-বই। বইয়ের মাধ্যমে একটা সভ্যতাকে গড়া যায়, পরিবর্তন করে দেওয়া যায় সময়ের স্রোতকেও। ওহির আলোর মাঝেই যে সত্যিকারের মুক্তি এবং সেই জ্ঞান যে সমস্ত যুগে সমানভাগে প্রাসঙ্গিক-ব্যক্তি, সমাজসহ সকল পরিমণ্ডলে সেই আলোই যে একমাত্র সমাধান- সেই যোগসূত্রকে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে সত্যায়ন প্রকাশনের উন্মেষ। সত্যায়ন প্রকাশন আলো ফেরি করে-ওহির আলো।