হায়াতের দিন ফুরোলে 30% ছাড়

হায়াতের দিন ফুরোলে

পৃষ্ঠা সংখ্যা: 184 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 231 ৳ 330 30% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
‘জীবনের জাগরণ’ সিরিজ অত্যন্ত সমাদৃত, পাঠকপ্রিয় একটা সিরিজ। আমাদের নৈমিত্তিক ভুল আর ভ্রান্তিগুলোর তালিকা তৈরি করে, গল্প, আড্ডা আর স্মৃতিচারণ করতে করতে এই সিরিজের মাধ্যমে খুঁজে আনা হয় সেই ভুল আর ভ্রান্তির সমাধান। যাপিত জীবনে জড়িয়ে থাকা সাধারণ ঘটনা, আপাতদৃষ্টিতে যেগুলোকে সামান্য আর ক্ষুদ্র বলে মনে হয়, সেগুলো থেকেও বের করে আনা হয় চিন্তার রসদ। ‘বেলা ফুরাবার আগে’, ‘এবার ভিন্ন কিছু হোক’ বই দুটো ছিলো এই সিরিজের প্রথম দুই কিস্তি। এই সিরিজের তৃতীয় কিস্তি হিশেবে, পাঠকদের কাছে দ্রুতই হাজির হচ্ছি ‘হায়াতের দিন ফুরোলে’ বইটিকে নিয়ে, ইন শা আল্লাহ। হায়াতের দিন ফুরিয়ে গেলে নিভে যাবে জীবনের প্রদীপ। সেই অবধারিত, অনিবার্য ক্ষণটা চলে আসার আগে, আমরা আরেকবার জীবনের পেছনে তাকাতে পারি। নতুনভাবে করতে পারি অনেক হিশেব-নিকেষ। সেই হিশেব-নিকেষের ঘটনায়, ‘হায়াতের দিন ফুরোলে’ বইটা আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারে, ইন শা আল্লাহ।
আরিফ আজাদ

আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ। চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ - ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।

সত্যায়ন প্রকাশন
সত্যায়ন প্রকাশন

দুটো জিনিস নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন-কুরআন এবং সুন্নাহ। দুনিয়ার যত মতবাদ, তত্ত্ব কিংবা আদর্শই সামনে আসুক, কুরআন আর হাদীসের মাপকাঠিতে তা যদি ইয়ত্তীর্ণ না হতে পারে, তাহলে তা দ্বিতীয় চিন্তা ব্যতীতই পরিত্যাজ্য। কুরআন নাযিল হয়েছে সাড়ে চৌদ্দশ বছর আগে, কিন্তু কুরআনের প্রাসঙ্গিকতা সকল যুগ, কাল আর সময়-ব্যাপী। ওহির জ্ঞান সমাজে ছড়িয়ে দিতে দরকার জ্ঞানের বিকাশ আর সেই কাজে সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রাচীন ধারা হলো-বই। বইয়ের মাধ্যমে একটা সভ্যতাকে গড়া যায়, পরিবর্তন করে দেওয়া যায় সময়ের স্রোতকেও। ওহির আলোর মাঝেই যে সত্যিকারের মুক্তি এবং সেই জ্ঞান যে সমস্ত যুগে সমানভাগে প্রাসঙ্গিক-ব্যক্তি, সমাজসহ সকল পরিমণ্ডলে সেই আলোই যে একমাত্র সমাধান- সেই যোগসূত্রকে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে সত্যায়ন প্রকাশনের উন্মেষ। সত্যায়ন প্রকাশন আলো ফেরি করে-ওহির আলো।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

সত্যায়ন প্রকাশন কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
উম্মতের তালিকায় নাম কাটা যাদের 20%
ছাড়
উম্মতের তালিকায় নাম কাটা যাদের

শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ · সত্যায়ন প্রকাশন

৳ 200 ৳ 160
এক নজরে কুরআন 30%
ছাড়
এক নজরে কুরআন

ড. মিজানুর রহমান আজহারি · সত্যায়ন প্রকাশন

৳ 1,870 ৳ 1,309
সায়েন্স ফিকশনস 30%
ছাড়
সায়েন্স ফিকশনস

সত্যায়ন প্রকাশন

৳ 380 ৳ 266
বিজয়ের দিনে 30%
ছাড়
বিজয়ের দিনে

ইমাম ইবনে রজব আল-হাম্বলী (রাহিমাহুল্লাহ) · সত্যায়ন প্রকাশন

৳ 94 ৳ 66
জীবনের আয়নায় (পেপারব্যাক) 30%
ছাড়
জীবনের আয়নায় (পেপারব্যাক)

শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ · সত্যায়ন প্রকাশন

৳ 330 ৳ 231
জেগে ওঠো আবার 30%
ছাড়
জেগে ওঠো আবার

ড. মিজানুর রহমান আজহারি · সত্যায়ন প্রকাশন

৳ 370 ৳ 259
আমার দুআ আমার যিকর [ফ্লাশকার্ড] 30%
ছাড়
আমার দুআ আমার যিকর [ফ্লাশকার্ড]

হোসাইন-এ-তানভীর · সত্যায়ন প্রকাশন

৳ 160 ৳ 112
আমি কি তোমাদের জানিয়ে দেবো না? 30%
ছাড়
আমি কি তোমাদের জানিয়ে দেবো না?

শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ · সত্যায়ন প্রকাশন

৳ 250 ৳ 175
রঞ্জ মামার টেলিস্কোপ 30%
ছাড়
রঞ্জ মামার টেলিস্কোপ

আলী আবদুল্লাহ · সত্যায়ন প্রকাশন

৳ 184 ৳ 129
কুরআন ও সুন্নাহর আলোকে মুসলমানের ঘর 31%
ছাড়
খোঁপার বাঁধন 30%
ছাড়
খোঁপার বাঁধন

আরিফুল ইসলাম · সত্যায়ন প্রকাশন

৳ 205 ৳ 144
কারাগারে সুবোধ 30%
ছাড়
কারাগারে সুবোধ

আলী আবদুল্লাহ · সত্যায়ন প্রকাশন

৳ 200 ৳ 140
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?