হাসান ইবনু আলি—খুলাফায়ে রাশিদিনের শেষ খলিফা। নবিজির প্রিয় দৌহিত্র। যখন খিলাফতের শুভ্র-ধবল আঙিনায় রক্তের দগদগে দাগ, তখন তিনি উম্মাহর ঐক্যের জন্য বেছে নিয়েছিলেন সমঝোতার পথ। উম্মাহকে দেখিয়েছিলেন সুন্নাহর সরল সরণি।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এই প্রিয় দৌহিত্র সম্পর্কে বলেছেন, ‘আমার এই ছেলে ভবিষ্যতে নেতা হবে। অচিরেই তার মাধ্যমে আল্লাহ মুসলিমদের বিরাট দুটি দলকে সমঝোতায় পৌঁছাবেন।
রাসূলের বাণীকে সত্য করে সমঝোতার এক মহান কীর্তি স্থাপন করেন উম্মাহর এই মহান ইমাম। প্রতারকদের হাতে শহীদ হয়ে পারি জমান ওপারে; কিন্তু উম্মাহর আস্থা ও বিশ্বাসে টল আসতে দেননি। তার মাধ্যমে আবার ফিরে আসে চারপাশে আল্লাহর দীন ছড়িয়ে পড়ার মাহেন্দ্রক্ষণ।
মহান এই খলিফার জীবনী জানতে পড়ুন—হাসান ইবনু আলি : জীবন ও শাসন।
সিয়ান পাবলিকেশন
প্রামাণিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে বিশ্বমানের, জ্ঞানভিত্তিক বই প্রকাশে সিয়ান পাবলিকেশন (SEAN Publication) প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠার পর থেকে, সিয়ান পাবলিকেশন এমন প্রকাশনা তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে যা বিশ্বস্তরে প্রতিযোগিতা করতে সক্ষম।
এই সংস্থার মূল লক্ষ্য হলো মানবতার কল্যাণ, বিশ্বশান্তি প্রচার এবং একতা বৃদ্ধিতে অর্থবহ অবদান রাখা। ইসলামী জীবনব্যবস্থার ওপর আলোকপাত করা, ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করা এবং পারিবারিক ও নৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে বই রচনার মাধ্যমে তারা এই উদ্দেশ্য বাস্তবায়ন করে। এছাড়াও, সিয়ান পাবলিকেশন নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা মানসিকতা, শিক্ষা, বিশ্লেষণমূলক চিন্তাভাবনা এবং আজীবন জ্ঞান অন্বেষণের মতো বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে।