20% ছাড়
“আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস-দাসীদের বিবাহ দাও।যাঁরা ইসলামী দাওয়াতের কাজ করেন, যাঁদেরকে সমাজের সামনে দু-চারটি ইসলামের কথা বলতে হয়, যাঁদেরকে জুম‘আর মিম্বারে উঠে খুতবা দিতে হয়, তাঁদেরকে সহযোগিতা ও উৎসাহিত করার জন্য এবারের এই লেখা। এ বইয়ে অবশ্য আমার মনের সম্পূর্ণ কথা প্রকাশ করতে পারিনি। কারণ তাতে এর কলেবর বৃদ্ধি হতো এবং নতুন খতীবের কাছে তা সুদীর্ঘও মনে হতো। সুতরাং অনেক বিষয়ে কেবল পয়েন্ট নোট করেছি এবং কুরআন-হাদীস উল্লেখ করে ছেড়ে দিয়েছি। অবশ্য প্রয়োজনে খতীব তার ব্যাখ্যা করে বিস্তারিত আলোচনা করতে পারবেন। আর কিছু বিষয় আছে, যা আমার অন্য কোন বই থেকে উদ্ধৃত করা হয়েছে; যাতে খুতবার এই বইটিও উক্ত বিষয়-সমৃদ্ধ হয়।
জুম‘আর খুতবা যেমনভাবে দিতে হয়, ঠিক সেইভাবে প্রত্যেকটি খুতবা লিখলে, বই বড় হয়ে যাবে এই আশঙ্কায় কেবল মূল বিষয় আলোচিত হয়েছে। অবশ্য তার নিয়ম শুরুতেই বলে দেওয়া হয়েছে। খতীব সাহেব ‘খুতবাহ মাসনূনাহ’ আরবীতে পাঠ করার পর মূল আলোচ্য বিষয় পরিবেশন করতে পারেন। যেমন আলোচ্য বিষয়টিকে দুই ভাগে ভাগ করে উভয় খুতবাকেই আলোচনা সমৃদ্ধ করার ব্যাপারটিকেও তাঁর দায়িত্বে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সময় বুঝে এক একটি বিষয় নির্বাচন করে পরিবেশন করবেন। খুতবা চলাকালে সময়ের খেয়াল রাখবেন, উপস্থিত জামাআতের সুবিধা-অসুবিধা লক্ষ্য রাখবেন, দরূদ ও দু‘আর যথার্থ খেয়াল রাখবেন। আল্লাহ চাইলে তাঁর দ্বারা জামাআতের প্রভূত কল্যাণ সাধিত হবে।
আমার উপদেশ হল, কুরআনের আয়াত ও হাদীস ভাল মুখস্থ করে পরিবেশন করবেন। আর মুখস্থ করার শক্তি বা সময় না থাকলে ছোট কাগজে নোট করে খুতবা দেবেন। তাতে অনেকে আপনাকে ছোটো ভাবতে পারে; তবুও যে মূল বিষয় ছেড়ে অনেক বিষয়ে আবোল-তাবোল বলে যায়, তার চাইতে আপনি অনেক বড়ো।
আল্লাহ সকলকে সঠিক কথা বলার ও সঠিক পথে চলার তাওফীক দিন আমীন।
কিতাটির বেশিষ্ট্য
১। এই বইটি বিষয়ভিত্তিক খুতবার একটি অনন্য ও তথ্য সমৃদ্ধ সংকলন।
২। প্রতিটি বিষয়ে কুরআন, সুন্নাহ ও সালাফদের অমূল্য বাণীর সন্নিবেশ।
৩। সমসাময়িক গুরুত্বপূর্ণ ৫৮টি বিষয় নিয়ে সাজানো।
৪। প্রতিটি বিষয়ে কুরআন ও সহীহ সুন্নাহর উৎস ও তথ্যসূত্রের উল্লেখ।
৫। অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক ও বাড়তি কথা বর্জিত।
৬। জাল-যঈফ হাদীস ও ভিত্তিহীন কথা পরিহৃত।
৭। ইমাম, খতিব, বক্তা ও ছাত্রদের বিষয়ভিত্তিক আলোচনার জন্য ব্যাপক সহায়ক।
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।