সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা 5% ছাড়

সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা

পৃষ্ঠা সংখ্যা: 124 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 86 ৳ 90 5% ছাড়
স্টকে আছে
একই যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও কোন শিক্ষক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন, আবার কেউ তেমন গ্রহণযোগ্যতা পান না। একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা দুই বন্ধুর একজন ইন্টারভিউ বোর্ডে নিজের যোগ্যতা প্রমাণে সফল হন, অন্যজন ব্যর্থ হয়ে ফিরে আসেন। আবার দেখা যায় কোন কোন বক্তার বক্তব্য আমরা মুগ্ধ হয়ে শুনি, অথচ কারো বক্তব্য শুরু হ’লেই শ্রোতাদের চোখে ঘুম নেমে আসে। এই পার্থক্যের মূলে রয়েছে সাবলীল উপস্থাপনা ও হৃদয়গ্রাহী বক্তৃতার দক্ষতার ঘাটতি। সুসংগঠিত ভাবপ্রকাশ, শব্দের শুদ্ধ উচ্চারণ, ভাষার মাধুর্য, বাক্যের শিল্পিত গাঁথুনি এবং শরীরের যথাযথ অঙ্গভঙ্গির সম্মিলিত রূপই একজন বক্তা বা উপস্থাপককে করে তোলে স্মরণীয় ও প্রভাবশালী। বিভিন্ন আচার-অনুষ্ঠানে একজন উপস্থাপকের প্রধান দায়িত্ব হ’ল অনুষ্ঠান ও শ্রোতার মধ্যে এক আন্তরিক সেতুবন্ধন তৈরী করা। এই দায়িত্ব সফলভাবে পালন করতে প্রয়োজন অগাধ আত্মবিশ্বাস, পর্যাপ্ত প্রস্তুতি এবং সঠিক দিকনির্দেশনার আলোকে নিরলস অনুশীলন। দক্ষ উপস্থাপকের হাত ধরেই একটি অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে এবং তার প্রতিটি পর্বে প্রাণসঞ্চার ঘটে। উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা ইত্যাদি সবকিছুর কেন্দ্রবিন্দু হ’ল দর্শক-শ্রোতা। কিন্তু বাস্তবে অনেক সময় শ্রোতাকেই উপেক্ষা করা হয়। দর্শকসারির মানুষের মনোযোগ, অনুভূতি কিংবা গ্রহণক্ষমতার কথা বিবেচনা না করে অনেকেই নিজের ইচ্ছামত উপস্থাপন চালিয়ে যান। অথচ কীভাবে কথা বললে শ্রোতার মনোযোগ ধরে রাখা যাবে, কীভাবে তাদের বিরক্ত না করে হৃদয়ে পৌঁছানো যাবে এসব বিষয়ই হওয়া উচিত উপস্থাপনার মূল বিবেচ্য। চিন্তার স্বচ্ছতা, ভাষার শুদ্ধতা, শব্দ উচ্চারণের নির্ভুলতা, জ্ঞান অন্বেষণের তৃষ্ণা এবং সুশৃঙ্খল উপস্থাপনার শিল্প এসবের সমন্বয়েই গড়ে ওঠে একজন প্রভাবশালী বক্তা ও উপস্থাপক। ‘সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা’ গ্রন্থটি সেই শিল্পকে আয়ত্ত করার এক বাস্তবভিত্তিক দিকনির্দেশনা। যা একজন বক্তা, উপস্থাপক, কিংবা দাঈ-এর বাচনশিল্পকে আরো অর্থবহ, প্রাণবন্ত ও প্রভাবশালী করে তুলতে সহায়তা করবে।
আবু রায়হান

গালিব

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ
হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক গবেষণা ও প্রকাশনা সংস্থা। নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহ্র আলোকে সমাজকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে ১৯৯২ সালে সংস্থাটির পথচলা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সংস্থাটির অধীনে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ বইসমূহ প্রকাশিত হয়। এর অধীনে হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড, দারুল ইফতা, মাসিক আত-তাহরীক পত্রিকা, আত-তাহরীক অনলাইন টিভি, বিশিষ্ট আলেমদের অডিও-ভিডিও ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন দাওয়াতী লিফলেট, দেওয়ালপত্র, প্রচারপত্র ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়।

সম্পর্কিত বইসমূহ

জুমুআর খুতবাহ-১ ইসলামে পর্দার গুরুত্ব এবং শারঈ নীতিমালা 25%
ছাড়
জুমুআর খুতবাহ-১ ইসলামে পর্দার গুরুত্ব এবং শারঈ নীতিমালা

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী · তাইবাহ একাডেমি

৳ 80 ৳ 60
সহীহ খুৎবায়ে মুহাম্মদী 35%
ছাড়
সহীহ খুৎবায়ে মুহাম্মদী

তাওহীদ পাবলিকেশন্স

৳ 160 ৳ 104
বিষাক্ত প্রশ্ন 28%
ছাড়
বিষাক্ত প্রশ্ন

সাঈদুর রহমান · আত তাওফীক প্রকাশন

৳ 132 ৳ 95
বিষয় ভিত্তিক জুমুআর খুতবা ৩য় খণ্ড 20%
ছাড়
বিষয় ভিত্তিক জুমুআর খুতবা ৩য় খণ্ড

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 400 ৳ 320
উন্মুক্ত প্রশ্নোত্তর (লেকচার সমগ্র ৬) 30%
ছাড়
উন্মুক্ত প্রশ্নোত্তর (লেকচার সমগ্র ৬)

ডা. জাকির নায়েক · ইসলাম হাউস পাবলিকেশন

৳ 550 ৳ 385
জাকির নায়েকের লেকচার সমগ্র (১-৫) 35%
ছাড়
জাকির নায়েকের লেকচার সমগ্র (১-৫)

ডা. জাকির নায়েক · ইসলাম হাউস পাবলিকেশন

৳ 1,100 ৳ 715
জুমুআর খুতবা ও ইসলামী বক্তৃতা 35%
ছাড়
জুমুআর খুতবা ও ইসলামী বক্তৃতা

শাইখ শহীদুল্লাহ খান মাদানী · আল খাইর পাবলিকেশন্স

৳ 590 ৳ 384
প্রশ্নোত্তরে জুমুআ ও খুতবা 30%
ছাড়
প্রশ্নোত্তরে জুমুআ ও খুতবা

সবুজপত্র পাবলিকেশন্স

৳ 30 ৳ 21
খুতবাতে মাদানিয়্যাহ 20%
ছাড়
খুতবাতে মাদানিয়্যাহ

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 450 ৳ 360
বিষয় ভিত্তিক জুমুআর খুতবা ১ম খণ্ড 20%
ছাড়
বিষয় ভিত্তিক জুমুআর খুতবা ১ম খণ্ড

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 400 ৳ 320
খুতবাতুল ইসলাম 35%
ছাড়
খুতবাতুল ইসলাম

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর · আস সুন্নাহ পাবলিকেশন্স

৳ 560 ৳ 364
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?