আল্লাহর নাম ও গুণাবলি বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা 40% ছাড়

আল্লাহর নাম ও গুণাবলি বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা

পৃষ্ঠা সংখ্যা: 192 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 216 ৳ 360 40% ছাড়
প্রি-অর্ডার
প্রকাশনী জানিয়েছেন এই বইটি 30 Nov 2026 প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন।
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
প্রশ্নোত্তরে শিশুদের আকীদা -  ৫ম
প্রশ্নোত্তরে শিশুদের আকীদা - ৫ম
আমীনুল ইসলাম বিন আনসারুল হক
৳ 250 ৳ 150
প্রশ্নোত্তরে শিশুদের আকীদা - ৪র্থ
প্রশ্নোত্তরে শিশুদের আকীদা - ৪র্থ
আমীনুল ইসলাম বিন আনসারুল হক
৳ 170 ৳ 102

একজন মুমিনের জীবনে আল্লাহকে চেনার চেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান আর কী হতে পারে! আর আল্লাহকে যথাযথভাবে চেনার অন্যতম পথ হলো, কুরআন ও সুন্নাহয় তাঁর নিজের সম্পর্কে যা বর্ণিত হয়েছে, তা সঠিকভাবে জানা ও বিশ্বাস করা।

কিন্তু আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে সঠিক আকীদা কী? এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের মূলনীতি কী? আল্লাহর গুণাবলির অর্থ কীভাবে বুঝতে হবে? কোন ব্যাখ্যা গ্রহণযোগ্য, আর কোনটি পরিহার করতে হবে? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এ বিষয়টিকে কেন্দ্র করেই বিভিন্ন সময়ে নানা মতবাদ ও ভ্রান্তির জন্ম হয়েছে। কেউ আল্লাহর গুণাবলি অস্বীকার করেছে, কেউ সেগুলোর বিকৃত ব্যাখ্যা দিয়েছে, আবার কেউ আল্লাহকে সৃষ্টির সঙ্গে তুলনা করে বসেছে। অথচ সালাফে সালেহীনের পথ ছিল অত্যন্ত সুস্পষ্ট—কুরআন ও সুন্নাহয় আল্লাহর জন্য যা সাব্যস্ত হয়েছে, তা কোনো ধরনের বিকৃতি, অস্বীকার, ধরন নির্ধারণ কিংবা সাদৃশ্য স্থাপন ছাড়াই মেনে নেওয়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টি সহজভাবে বুঝতে এবং এর মৌলিক নীতিগুলো আয়ত্ত করতে বাংলাভাষী পাঠকদের জন্য আমরা নিয়ে এসেছি “আল্লাহর নাম ও গুণাবলি বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদা” আসমা ওয়াস সিফাত বিষয়ক ৩০টি গুরুত্বপূর্ণ মূলনীতি।

মিশরের শাইখ আবু ইউসুফ মুহাম্মাদ বিন ত্বহা রহিমাহুল্লাহ রচিত এ বইয়ে মাত্র ৩০টি মূলনীতির মাধ্যমে তুলে ধরা হয়েছে আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে আহলুস সুন্নাহর সুসংহত আকীদা।


যা থাকছে বইটিতে—

  • আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে আহলুস সুন্নাহর মৌলিক বিশ্বাস।
  • তাহরিফ, তা‘তিল, তাকয়িফ ও তামছিলের পরিচয়, দৃষ্টান্ত ও খণ্ডন।
  • আল্লাহর নামের অর্থগত তাৎপর্য এবং গুণাবলির বিভিন্ন প্রকার।
  • সিফাতের অর্থ ও প্রকৃতি সম্পর্কে সালাফের অবস্থান।
  • তা‘বীল এবং নব-উদ্ভাবিত পরিভাষার ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি।

অনুবাদ ও সম্পাদনা

বইটি অনুবাদ করেছেন সৌদি আরবের তাবুক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আব্দুল মুমিন বিন হাবিবুর রহমান। এবং সম্পাদনা করেছেন শ্রিদ্ধেয় উস্তায শাইখ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী ও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইয়াকুব বিন আবুল কালাম।

আকীদার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্পর্কে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে, প্রচলিত ভুল ধারণাগুলো থেকে বাঁচতে এবং সালাফে সালেহীনের মানহাজ অনুযায়ী বিষয়টি বুঝতে বইটি হতে পারে আপনার জন্য উপকারী একটি প্রাথমিক পাঠ।

আবু ইউসুফ মুহাম্মাদ বিন ত্বহা রাহিমাহুল্লাহ


শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী
শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী

শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামি পণ্ডিত, গবেষক এবং দা’ঈ, যিনি সৌদি আরবের মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে উচ্চতর শিক্ষা লাভ করেছেন। তিনি মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা ও সালাফি মানহাজ অনুযায়ী কুরআন-সুন্নাহর বাণী প্রচারের জন্য সুপরিচিত। একজন সফল লেখক হিসেবে তিনি ‘মুখতাসার যাদুল মাআদ’ ‘প্রশ্নোত্তরে চার মাযহাবের আকিদাহ’, ‘জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ৬০ সাহাবী’ এবং ‘কারবালার প্রকৃত ঘটনা’ সহ বহু গুরুত্বপূর্ণ ইসলামিক বই রচনা ও অনুবাদ করেছেন। সমসাময়িক বিভিন্ন ইসলামিক মাসআলা-মাসায়েল নিয়ে স্পষ্ট আলোচনা ও লেখনীর মাধ্যমে বাংলাভাষী মুসলিমদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত।

দৃত।


আব্দুল মুমিন বিন হাবিবুর রহমান


লামআন প্রকাশনী
লামআন প্রকাশনী


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

লামআন প্রকাশনী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
পরকীয়া: নেপথ্য কারণ ও শারঈ সমাধান 40%
ছাড়
পরকীয়া: নেপথ্য কারণ ও শারঈ সমাধান

সাঈদুর রহমান · লামআন প্রকাশনী

৳ 120 ৳ 72
চলো শুনি কুরআনের গল্প (১-৬) 56%
ছাড়
চলো শুনি কুরআনের গল্প (১-৬)

আশিক সাঈদ · লামআন প্রকাশনী

৳ 2,250 ৳ 990
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?