40% ছাড়
একটি প্রদীপ হঠাৎ করে নেভে না। প্রথমে শিখা কাঁপে, তারপর ক্ষীণ হয়, তারপর একসময় হঠাৎ করে নিভে যায়। সংসারও ভাঙে এভাবেই। প্রথমে বিশ্বাসে ফাটল ধরে, তারপর বাড়ে দূরত্ব, তারপর সবচেয়ে কাছের মানুষটিই হয়ে যায় সবচেয়ে দূরের। আর এই ভাঙনের সবচেয়ে বড় মূল্য দিতে হয় অনেক সময় নিষ্পাপ সন্তানদের।
স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, অবাধ মেলামেশা ও দ্বীনি শিক্ষার অভাবের এই সময়ে পরকীয়া এক ভয়াবহ সামাজিক ব্যাধি। কিন্তু কেন মানুষ এই সম্পর্কে জড়িয়ে পড়ে? কীভাবে একটি সুখের সংসার ধীরে ধীরে ভেঙে যায়? আর এই ফিতনা থেকে বাঁচার উপায়ই-বা কী?
এসব প্রশ্নের উত্তর খুঁজতেই—
পরকীয়া: নেপথ্য কারণ ও শারঈ সমাধান।বইটিতে তুলে ধরা হয়েছে পরকীয়ার পেছনের ১২টি কারণ, ব্যক্তি ও পরিবারের ওপর এর ভয়াবহ প্রভাব, শরিয়তের বিধান এবং এই সামাজিক ব্যাধি থেকে বেঁচে থাকার কার্যকর উপায়।
- যা থাকছে বইটিতে—
“সংসারটাই আপনার দুনিয়ার জান্নাত।”
তাই আপনার সংসার, আপনার ভালোবাসা ও আপনার পরিবারের সুরক্ষায় বইটি পড়ুন।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!