40% ছাড়
ইসলামী ধর্ম বিশ্বাসকে ইসলামী আকীদা বলে। ইসলামের সঠিক আকীদা-বিশ্বাস একজন মুসলিমের সর্বপ্রথম শিক্ষণীয় এবং মৃত্যু পর্যন্ত অবশ্য পালনীয় বিষয়। সঠিক আকীদায় বিশ্বাসী হয়ে ইহকালীন জীবনের সমাপ্তি ঘটলে মুক্তিপ্রাপ্তদলের কাতারে শামিল হওয়া সম্ভব। কিন্তু বাস্তবতা হলো, এতো গুরুত্বপূর্ণ বিষয়টি শিশু-কিশোরদের জন্য পরিচালিত বিভিন্ন ধারার শিক্ষাব্যবস্থায় তেমন গুরুত্বের সাথে বিবেচিত হয়নি। বিধায় আকীদার সঠিক শিক্ষা থেকে মুসলিম শিশুরা বঞ্চিত। উক্ত বিষয়টির প্রতি লক্ষ্য রেখে শিশু-কিশোরদের ইসলামের সঠিক আকীদা-বিশ্বাস বিকশিত হওয়ার মানসে প্রশ্নোত্তরে 'শিশুদের আকীদা সিরিজ'-এর এ ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করি। 'শিশুদের আকীদা সিরিজ'-এর এ খন্ডটি প্রথম শ্রেণির জন্য নির্ধারণ করা হয়েছে। বইটিতে অল্প কথায়, সহজ ভাষায় শিশুদের উপযুক্ত করে আকীদা, ফিকহ ও আদব-আখলাক বিষয়ে ১৫৫টি প্রশ্নোত্তর উল্লেখ করেছি, যা একজন শিশু অতি সহজে মুখস্থ করতে পারবে ইনশা-আল্লাহ।
বইটির বিশেষ বৈশিষ্ট্য
(১) আরবদের আকীদা, ফিকহ ও আদব-আখলাক শিক্ষার ধারায় রচিত।
২) সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় শিশুদের উপযুক্ত করে উপস্থাপন।
( (৩) শিশুকে ধর্মের সঠিক আকীদা-বিশ্বাস ও বিধিবিধান শিক্ষাদান।
(৪) শৈশবকাল থেকে শিশুর ঈমানকে শক্তিশালী করণ।
(৫) শিশুকে স্রোষ্টার ভালোবাসায় আগ্রহী করণ।
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!