40% ছাড়
সর্বপ্রথম শিক্ষণীয় এবং মৃত্যু পর্যন্ত অবশ্য পালনীয় বিষয়। সঠিক আকীদায় বিশ্বাসী হয়ে ইহকাল জীবনের সমাপ্তি ঘটলে মুক্তিপ্রাপ্তদলের কাতারে শামিল হওয়া সম্ভব। কিন্তু বাস্তবতা হলো, এতো গুরুত্বপূর্ণ বিষয়টি শিশু-কিশোরদের জন্য পরিচালিত বিভিন্ন ধারার শিক্ষাব্যবস্থায় গুরুত্বের সাথে বিবেচিত হয়নি, যে কারণে মুসলিম শিশুরা আকীদার সঠিক শিক্ষা থেকে বঞ্চিত। উক্ত বিষয়টির প্রতি লক্ষ্য রেখে শিশু-কিশোরদের ইসলামের সঠিক আকীদা-বিশ্বাস বিকশিত হওয়ার মানসে প্রশ্নোত্তরে 'শিশুদের আকীদা সিরিজ'-এর এ ক্ষুদ্র উদ্যোগ। 'শিশুদের আকীদা সিরিজ'-এর এ বইটি শিশু শ্রেণির জন্য নির্ধারণ করা হয়েছে। বইটিতে অতি অল্প কথায়, সহজ ভাষায় বাচ্চা ও শিশুদের উপযুক্ত করে আকীদা, ফিকহ ও আদব-আখলাক বিষয়ে ১২৫টি প্রশ্নোত্তর উল্লেখ করেছি, যা একজন শিশু অতি সহজে মনে রাখতে পারবে ইনশা-আল্লাহ।
বইটির বৈশিষ্ট্য
(১) আরবদের আকীদা, ফিকহ ও আদব-আখলাক শিক্ষার ধারায় রচিত।
(২) সহজ ভাষায় অল্প কথায় শিশুদের উপযুক্ত করে উপস্থাপন।
(৩) শিশুকে ধর্মের সঠিক আকীদা এবং মৌলিক বিষয়গুলো প্রশ্নোত্তর শিক্ষাদান।
(৪) শিশুকাল থেকে বাচ্চার চিন্তা-ভাবনা ইসলামী করণ।
বিষয়গুলো যথাসাধ্য নির্ভুলভাবে উপস্থাপনার চেষ্টা করেছি তবুও ভুলত্রুটি থাকা অস্বাভাবিক নয়, তাই প্রয়োজনে বইটির আরো পরিবর্ধন ও পরিমার্জনের ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কাম্য। পরিশেষে মহান আল্লাহর নিকট দু'আ করছি, তিনি এ ক্ষুদ্র প্রচেষ্টাকে আমাদের নেক 'আমল হিসেবে কবুল করেন এবং এর মাধ্যমে প্রতিটি শিশু-কিশোর ও অভিভাবককে উপকৃত করেন। আমীন।
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!