একটু পড়ে দেখুন
শিয়াদের প্রতি শাশ্বত উপদেশ 20% ছাড়

শিয়াদের প্রতি শাশ্বত উপদেশ

পৃষ্ঠা সংখ্যা: 80 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 52 ৳ 65 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
জিহাদ ও ক্বিতাল
জিহাদ ও ক্বিতাল
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
৳ 70 ৳ 67
আল ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ
আল ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ
ইমাম আবুল হাসান আল-আশআরী রহিমাহুল্লাহ
৳ 525 ৳ 368
শেষ সিজদা
শেষ সিজদা
শায়খ খালিদ বিন সুবাইত
৳ 110

সারসংক্ষেপ :

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রাজত্বের পরিচালক, মর্যাদা ও ক্ষমতার একচ্ছত্র্র মালিক, আসমানকে যিনি খুঁটি ছাড়াই উপরে তুলেছেন, বান্দাদের জন্য যিনি রিযিক নির্ধারণ করেছেন, হৃদয় এবং বুদ্ধিমত্তার অধিকারী সকল সৃষ্টিকে যিনি কারণের চাইতে কারণের সংঘটকের দিকে ফিরিয়েছেন, তাকে ছাড়া অন্য কোনো কিছুর দিকে দৃষ্টিপাত করার ঊর্ধ্বে নিয়ে তাদেরকে উচ্চ হিম্মতের অধিকারী করেছেন, কেবল তাঁর উপরই নির্ভর করতে শিখিয়েছেন; ফলে তারা কেবল তাঁরই ইবাদত করে। তারা জানে যে তিনি একক সত্তা, সকলে তাঁর মুখাপেক্ষী। তারা জানে যে, সকল সৃষ্টি তাঁরই বান্দা, তাই অন্যদের কাছে রিযিক চাওয়া যায় না।

সালাত পড়ছি বাতিল দমনকারী, সঠিক পথ প্রদর্শনকারী মুহাম্মাদের উপর আর তার পরিবারের উপরও পড়ছি অগণিত সালাত ও সালাম।

অতঃপর এটা রাব্বুল আলামীনের তাওহীদ বিষয়ক একটা পুস্তিকা যেটা আমি লিখেছি নবীজীর আলে বাইতের কোনো এক মহান সদস্যের সাথে সাক্ষাতের পর, যে আলে বাইতকে আমরা সম্মান করি এবং যাকে ভালোবাসার মাধ্যমে নৈকট্য অর্জন করি।

তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন ‘তাওহীদ’ বিষয়ে একটা রিসালাহ রচনার জন্য, যেখানে কুরআন-সুন্নাহ ও আলে বাইতের ইমামদের বক্তব্য থাকবে; যাতে করে উম্মাহর সকলে উপকৃত হয়। 

আমি সংকোচ নিয়েই তাঁর আহ্বানে সাড়া দিয়েছি; কারণ আমি বিশ্বাস করি আমার থেকে জ্ঞানে ও তাকওয়ায় অগ্রণী কেউ সেটা করতে পারবে। কিন্তু পরে আমি দেখতে পেলাম যে, এটা না লেখা জ্ঞান গোপন করার পর্যায়ে চলে যাবে। অধিকন্তু আমি নবীজীর আলে বাইত থেকে যেসকল বর্ণনা পেয়েছি, সেগুলো বর্তমানে আলে বাইতের অনুসরণের দাবিদারদের সাথে সাংঘর্ষিক।

এই যুগে ফিতনাহ এতই তীব্র হয়ে গেছে যে, কোনো ব্যক্তির হৃদয় যদি জীবন্ত থাকে, তাহলে সে যা দেখবে বা শুনবে সেটার বিরোধিতা না করে পারবে না। সে আল্লাহর কাছে চাইবে যেন সেটা তার দীনে ফিতনাহর কারণ না হয়।

শাহাদাতাইন তথা ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ এর অর্থ বাস্তবায়ন থেকে মুখ ফিরিয়ে নেয়ার চাইতে বড় ফিতনাহ কী থাকতে পারে? জেনে-বুঝে কত মানুষ যে এ বিষয়ে ফিতনায় পড়ছে? তাকলীদ করে কত মানুষ যে ফিতনায় পতিত হচ্ছে?

তাই আমি নিজের হিম্মত পুনরুজ্জীবিত করে আল্লাহর সাহায্য চাইলাম। আমি যেন মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছে দিতে পারি সেজন্য তার তাওফীক চাইলাম। আমি যা চাই সেটা যদি অর্জন করতে পারি তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর, যার মাধ্যমে নেককাজসমূহ পূর্ণতা পায়। আর যদি আমি না পারি, তাহলে আল্লাহর কাছে চাইব তিনি যেন আমাকে নেকী থেকে বঞ্চিত না করেন এবং আমার এ কাজটা কেবল তার জন্যই একনিষ্ঠ হিসেবে কবুল করে নেন, এ কাজে যেন কোনো প্রকার রিয়া এবং প্রদর্শনেচ্ছা না থাকে।

পাঠক জেনে রাখবেন, মানুষকে সন্তুষ্ট করা এমন এক লক্ষ্য যেটা অর্জন করা সম্ভব না। যে ব্যক্তি আল্লাহকে নাখোশ করে মানুষকে সন্তুষ্ট করে, আল্লাহ তাকে মানুষের হাতে সমর্পণ করেন। আর যে মানুষকে নাখোশ করে আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন।

সর্বশেষে এই দোয়াই করব, আলহামদুলিল্লাহি রব্বিল ‘আলামীন।

মুহাম্মাদ সালিম আল-খিদ্বর


ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত।

তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে: অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।

তাছাড়া তিনি ‘আল কুরআনুল কারীমের র্অথানুবাদ ও সংক্ষপ্তি তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেনে, যা বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস, সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাইদের জন্য সৌদী সরকারের পক্ষ হতে প্রদত্ত হচ্ছে।

২০০৫ সাল থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে কর্মজীবনে আছেন। ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হনে। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ গ্রহণের পাশাপাশি বহু গবেষণামূলক প্রবন্ধ ও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং অনেক গ্রন্থের বাংলা অনুবাদ সম্পন্ন করেছেন ও বহু অনুবাদ সম্পাদনা করেছেন। তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,

বর্তমানে তিনি অধ্যাপনার পাশাপাশি এমফিল ও পিএইচ. ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবেও কাজ করে যাচ্ছেন।

তাছাড়া তিনি মিডিয়া জগতে একজন দীনের দা‘ঈ হিসেবে কাজ করছেন। তিনি "পিসটিভি বাংলা" এর বিভিন্ন প্রোগ্রামে বক্তা, উপস্থাপক ও আলোচক হিসাবে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি তৎকালীন ইসলামিক টিভির লাইভ প্রোগ্রাম "জেনে নিন" এ ২০০৬ থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিয়েছেন। তদ্রূপ এনটিভি আরটিভি এটিএন, নাগরিক ইত্যাদি টিভিতেও প্রশ্নোত্তর ও অন্যন্য ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়মিত বিভিন্ন গ্রন্থের উপর সাপ্তাহিক ও মাসিক আলোচনা ও ব্যাখ্যা করেন। ইসলামিক শরী‘আহ, আকীদা ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করতে তিনি সাচ্ছন্দ বোধ করেন।

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি

। তাছাড়া তাঁর সম্পর্কে জানার জন্য এ ওয়েবসাইটে তাঁর সিভি দেখতে পারেন।

আল্লাহ তাঁর আমলসমূহ কবুল করুন। আমীন।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
 নতুন ৭টি বইয়ের প্যাকেজ 30%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 779
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
ফিতনার নীতিমালা 20%
ছাড়
ফিতনার নীতিমালা

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 63 ৳ 50
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ 20%
ছাড়
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ

শাইখ মুহাম্মাদ ইবনে জামীল যাইনু · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 160 ৳ 128
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২) 20%
ছাড়
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২)

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 75 ৳ 60
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস 20%
ছাড়
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 200
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?