একটু পড়ে দেখুন
দ্বীনী প্রশ্নোত্তর 20% ছাড়

দ্বীনী প্রশ্নোত্তর

৳ 320 ৳ 400 20% ছাড়
স্টকে আছে

দিবারাত্রি নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেই সকল প্রশ্নের উত্তর উদ্ধার করতে হয় বিভিন্ন মুফতীর কুরআন-হাদীস ভিত্তিক ফতোয়া গ্রন্থাবলী হতে। তারই কিছু সংকলিত হল এই পুস্তকে। আশা করি, মুসলিম জনসাধারণের কাজে লাগবে।

ইসলাম প্র্যাকটিস করতে গেলে আমাদেরকে শরিয়তবিষয়ক বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিভিন্ন জিজ্ঞাসার জবাব জানতে হয়। যাতে করে আমরা সঠিকভাবে আল্লাহ-প্রদত্ত দ্বীন পালন করতে পারি। মুসলিম পুরুষ ও নারীর জন্য ইমান, আকিদা ও আমল বিষয়ক প্রাত্যাহিক জীবনের ৩৬ টি বিষয়ে আট শতাধিক প্রশ্নের উত্তর দিয়ে সাজানো হয়েছে বিশিষ্ট দায়ী ও গবেষক শাইখ আব্দুল হামীদ ফাইযী হাফিযাহুল্লাহর অনবদ্য রচনা— ‘দ্বীনী প্রশ্নোত্তর’।

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

ইলম অন্বেষণে সফর 20%
ছাড়
ইলম অন্বেষণে সফর

মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

৳ 120 ৳ 96
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব

আখতারুজ্জামান বিন মতিউর রহমান

৳ 80
নাফসের গোলামী ও মুক্তির পথ 30%
ছাড়
নাফসের গোলামী ও মুক্তির পথ

আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল

৳ 80 ৳ 56
উদাত্ত আহ্বান
উদাত্ত আহ্বান

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 10
জাতীয়তাবাদ
জাতীয়তাবাদ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব

৳ 30
কে বড় লাভবান
কে বড় লাভবান

আব্দুর রাযযাক বিন ইউসুফ

৳ 160
বুবুনী কোথায় 20%
ছাড়
বুবুনী কোথায়

সানজিদা সিদ্দিকা কথা

৳ 180 ৳ 144
উদাত্ত আহ্বান
উদাত্ত আহ্বান

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 20
আবার এসেছি ফিরে 30%
ছাড়
আবার এসেছি ফিরে

বারাআ আশ-শামী

৳ 250 ৳ 175
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?