একটু পড়ে দেখুন
আদর্শ বিবাহ ও দাম্পত্য 20% ছাড়

আদর্শ বিবাহ ও দাম্পত্য

পৃষ্ঠা সংখ্যা: 192 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 140 ৳ 175 20% ছাড়
স্টকে আছে

বর্তমানে বহু জঘন্য কুপ্রথায় ও কুসংস্কারে নিমজ্জিত আমাদের সমাজ। পূর্ব-পুরুষদের অন্ধ-অনুসরণ ও তথাকথিত বাপ-দাদাদের অনুকরণের ভিত্তিতেই আমাদের বহু কার্যকলাপ সম্পাদিত হয়। অথচ মুসলমান হিসাবে আমাদের সকল কাজ-কর্ম ও অনুষ্ঠানাদি কুরআন ও হাদীসের নির্ভেজাল পন্থাতেই সুসম্পন্ন হওয়া উচিত; মানব রচিত সমাজে প্রচলিত শরীয়ত পরিপন্থি নিয়ম-নীতির ভিত্তিতে নয়।

কুরআন ও হাদীসের আলোকে এ কথা পরিষ্কার যে, বিবাহ-বন্ধন একটি বরকতপূর্ণ মহৎ কাজ; যার প্রতি সকল যুবককে উদ্বুদ্ধ করা হয়েছে। যেমন, নবী ✁ বলেছেন, “হে যুবকদল! তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান, তারা যেন বিবাহ করে নেয়। কেননা, এটা চক্ষুকে অবনত রাখবে এবং লজ্জাস্থানের হেফাযত করবে। আর যে বিবাহ করার সামর্থ্য রাখে না, সে সিয়াম রাখবে। কেননা, এটা তার কামপ্রবৃত্তিকে দমন করবে।”

অতএব মহৎ এই কাজটি কুরআন ও হাদীসের ভিত্তিতেই সম্পাদিত হওয়া দরকার। এ ছাড়া বিবাহের উদ্দেশ্য হল যৌন-সুখ উপভোগ করা এবং নির্মল ও সুষ্ঠু সমাজ গঠন করা। পবিত্র এই উদ্দেশ্যে মানুষ তখনই সফলকাম হতে পারবে, যখন সে তা রাসূলের আদর্শ ও তাঁর নির্দেশিত তরীকায় আঞ্জাম দিবে। কিন্তু যদি রাসূল ✁ এর তরীকা পরিহার করে মস্তিষ্কপ্রসূত এমন দেশাচারের বশীভূত হয়ে একাজ সম্পাদন করা হয়; যাতে রয়েছে লোভের অগ্নিদৃষ্টি ও স্বার্থপরতার করাল গ্রাস, তাহলে তা ব্যক্তি ও সমাজ জীবনে অশান্তি ও কলহ ব্যতিত কিছুই বয়ে আনবে না।

বিবাহের মহান উদ্দেশ্যকে সামনে রেখে ব্যক্তি, সমাজ ও পরিবারকে কুসংস্কার ও কুপ্রথা থেকে মুক্তি দিতে এবং মধুর ও শান্তিময় জীবনের প্রতি আহ্বান জানাতে প্রকাশিত হল শ্রদ্ধেয় ভাই আব্দুল হামীদ আল-মাদানীর রচিত ‘কুরআন ও হাদীসের আলোকে আদর্শ বিবাহ ও দাম্পত্য।’ এই ধরনের একটি পুস্তকের আশু প্রয়োজন বোধ করছিলাম। সমাজে প্রচলিত কুসংস্কার ও কুপ্রথাকে যেভাবে তিনি তুলে ধরেছেন এবং আদর্শ বিবাহের উপর যে সুন্দর আলোকপাত করেছেন তা একান্তভাবেই প্রশংসনীয়। এই মূল্যবান পুস্তকটি সকল মুসলমানের ঘরে ঘরে পৌঁছে যাওয়া নিতান্ত দরকার। এটা সমাজে সকলের নিকট গৃহীত হোক এটাই আমার একান্ত কামনা। আল্লাহ এটি কবুল করুন এবং এর রচয়িতাকে উপযুক্ত প্রতিদান দিন। আমীন।


শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

স্বামীর ভুলক্রটি আদর্শ স্বামী হওয়ার প্রেসক্রিপশন 25%
ছাড়
স্বামীর ভুলক্রটি আদর্শ স্বামী হওয়ার প্রেসক্রিপশন

শাইখ মুহাম্মাদ বিন ইবরাহীম আল-হামাদ

৳ 228 ৳ 171
বিয়ের এপিঠ-ওপিঠ 30%
ছাড়
বিয়ের এপিঠ-ওপিঠ

জাকারিয়া মাসুদ

৳ 320 ৳ 224
প্রশান্তির বাঁধন 40%
ছাড়
প্রশান্তির বাঁধন

উস্তাদ আলি হাম্মুদা

৳ 400 ৳ 240
দুজনার পাঠশালা 40%
ছাড়
দুজনার পাঠশালা

শাইখ আদেল ফাতহি আব্দুল্লাহ

৳ 440 ৳ 264
ভালোবাসার বন্ধন 40%
ছাড়
ভালোবাসার বন্ধন

বিয়ে: অর্ধেক দ্বীন টিম

৳ 300 ৳ 180
বিয়ে অর্ধেক দ্বীন 40%
ছাড়
বিয়ে অর্ধেক দ্বীন

গাজী ‍মুহাম্মদ তানজিল

৳ 360 ৳ 216
যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন 40%
ছাড়
যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন

শাইখ ইবরাহিম ইবনু সালেহ আল মাহমুদ

৳ 200 ৳ 120
যেভাবে স্বামীর হৃদয় জয় করবেন 40%
ছাড়
যেভাবে স্বামীর হৃদয় জয় করবেন

শাইখ ইবরাহিম ইবনু সালেহ আল মাহমুদ

৳ 160 ৳ 96
দাম্পত্য রসায়ন
দাম্পত্য রসায়ন

ইয়াসির কাদি

৳ 70
বিয়ে (হার্ডকভার)
বিয়ে (হার্ডকভার)

রেহনুমা বিনত আনিস

৳ 190
বিয়ে নিয়ে কিছু কথা 40%
ছাড়
বিয়ে নিয়ে কিছু কথা

ড. আলী তানতাবী

৳ 200 ৳ 120
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?