একটু পড়ে দেখুন
তাওহীদের শিক্ষা ও আজকের সমাজ

তাওহীদের শিক্ষা ও আজকের সমাজ

৳ 50
স্টকে আছে

১৯৮০ সালের ৫ ও ৬ই এপ্রিল ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র ১ম জাতীয় সম্মেলন ও ইসলামী সেমিনার-এর প্রথম দিন ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, ঢাকায় ‘তাওহীদের শিক্ষা ও আজকের সমাজ’ শীর্ষক ইসলামী সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন, সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এম.এ পাশ করা ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ জমঈয়তে আহলেহাদীসের সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল বারী (১৯৩০-২০০৩ খৃ.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ‘স্পষ্টভাষী’ নামে পরিচিত দৈনিক ইত্তেফাকের প্রসিদ্ধ কলাম লেখক ও বাংলাদেশ সরকারের মাননীয় যুব উন্নয়ন মন্ত্রী খন্দকার আব্দুল হামিদ (১৯১৮-১৯৮৩)। তবে শেষ মুহূর্তে তিনি আসতে পারেননি। দু’জন বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক প্রধান ও প্রফেসর এমেরিটাস ডঃ সিরাজুল হক (১৯০৫-২০০৫) এবং বাংলাদেশে প্রথম সঊদী রাষ্ট্রদূত ফুওয়াদ আব্দুল হামীদ আল-খত্বীব (১৯২৫-১৯৯৫)। এতদ্ব্যতীত উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আহলেহাদীছ ওলামায়ে কেরাম এবং রাজধানীসহ বিভিন্ন যেলা থেকে আগত ‘আহলেহাদীছ যুবসংঘে’র নেতা-কর্মী ও সুধীবৃন্দ। 


প্রবন্ধটি পাঠের সময় বিশেষ অতিথি সঊদী রাষ্ট্রদূত ফুওয়াদ আব্দুল হামীদ আল-খতীব চেয়ার ছেড়ে দু’বার উঠে এসে লেখক তথা পাঠকের পিঠ চাপড়ে উৎসাহ দেন। অতঃপর স্বীয় ভাষণে লেখকের ভূয়সী প্রশংসা করেন। একইভাবে প্রশংসা করেন অন্যতম বিশেষ অতিথি প্রফেসর ডঃ সিরাজুল হক। তিনি তাঁর ভাষণের এক পর্যায়ে বলেন, জীবনে বহু সেমিনারে গিয়েছি। সব জায়গায় হাততালি পেয়েছি। কিন্তু আজই ব্যতিক্রম দেখলাম। যেখানে কোন হাততালি নেই। আছে কেবলই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ও আল্লাহু আকবর। আমি ‘আহলেহাদীছ যুবসংঘে’র সংস্কারধর্মী আন্দোলনের সার্বিক অগ্রগতি কামনা করি।


সেমিনারে উপস্থিত দৈনিক আজাদ-এর সহকারী সম্পাদক মাওলানা মুন্তাছির আহমাদ রহমানী (১৯২৩-১৯৮৯ খৃ.) বলেন, নিবন্ধটি ইংরেজী-উর্দূ-আরবী বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হৌক! তিনি প্রবন্ধটি নিয়ে যান ও পরের দিন থেকে কয়েক কিস্তিতে দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশ করেন। আল্লাহ তাঁদের সবাইকে উত্তম জাযা দান করুন- আমীন!


প্রবন্ধটি মাননীয় লেখকের একটি হারানো সম্পদ। যা বহুদিন পরে হঠাৎ ফাইলসমূহের মধ্যে পাওয়া যায়। হস্তলিখিত উক্ত পান্ডুলিপিটি প্রকাশ করার জন্য হাফাবা-কে হস্তান্তর করায় আমরা তাঁকে ধন্যবাদ জানাই।


পরিশেষে এ উপলক্ষ্যে ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের সংশ্লিষ্ট ও সহযোগী সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সেই সাথে বইটি সম্মানিত লেখকের ও তাঁর মরহূম পিতা-মাতা ও পরিবারবর্গের পরকালীন নাজাতের অসীলা হৌক, এই প্রার্থনা করছি- আমীন! 

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

প্রশ্নোত্তরে মৌলিক আকিদা 20%
ছাড়
প্রশ্নোত্তরে মৌলিক আকিদা

শাইখ হাম্মাদ বিন শামলান আজ-জাফিরি

৳ 32 ৳ 26
তাওহীদ ও ফিকহ (১-৬ খন্ড) একত্রে
তাওহীদ ও ফিকহ (১-৬ খন্ড) একত্রে

প্রফেসর আবু বকর মোহাম্মাদ যাকারিয়া

৳ 1,630
বিপ্লবের নববি মানহাজ 10%
ছাড়
বিপ্লবের নববি মানহাজ

ডা. ইসরার আহমেদ রহ.

৳ 535 ৳ 482
ইজমায়ি আকিদা 20%
ছাড়
ইজমায়ি আকিদা

ইমাম হার্ব আল-কিরমানি

৳ 125 ৳ 100
আকিদা লামিয়্যা ও তার ব্যাখ্যা 20%
ছাড়
আকিদা লামিয়্যা ও তার ব্যাখ্যা

শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া আল-হারানি রহ.

৳ 65 ৳ 52
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা 2%
ছাড়
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা

ড. মুহাম্মাদ ইবনু ইবরাহীম আল হামাদ

৳ 200 ৳ 196
তাক্বদীরে বিশ্বাস
তাক্বদীরে বিশ্বাস

মুুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 30
রাসায়েলে আক্বীদা
রাসায়েলে আক্বীদা

শায়ক আব্দুল মতিন সালাফী

৳ 100
আকিদাহ আত-তাওহীদ 29%
ছাড়
আকিদাহ আত-তাওহীদ

অনুবাদক : ড. মানজুরে ইলাহী

৳ 450 ৳ 320
আল উসূলু মিন ইলমিল উসূল 20%
ছাড়
আল উসূলু মিন ইলমিল উসূল

ইবনু উছায়মীন (অনু. আব্দুল বারী বিন সোলায়মান)

৳ 450 ৳ 360
সালাফে সালেহীনের আকীদা 30%
ছাড়
সালাফে সালেহীনের আকীদা

শাইখ খালিদ উসমান

৳ 140 ৳ 98
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?