একটু পড়ে দেখুন
বিবর্তনবাদ

বিবর্তনবাদ

৳ 35
স্টকে আছে

بسم الله الرحمن الرحيم


الحمد لله وحده والصلاة والسـلام على من لا نبيّ بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلي يوم الدين وبعد


কথায় বলে ‘গায়ে মানেনা আপনি মোড়ল’ কথাটি এদেশের ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য। বাংলাদেশে সম্ভবতঃ লাখে একজনকেও খুঁজে পাওয়া যাবেনা, যে নিজেকে ‘বানরের বংশধর’ বলে মনে করে। অথচ এরূপ একটি ফালতু বিষয়কে বিজ্ঞানের নামে স্কুল-কলেজে এমনকি ২০১৪ সাল থেকে মাদ্রাসার সিলেবাসেও ঢুকানো হয়েছে। অথচ ক্ষমতাসীনরাও এরূপ আক্বীদা পোষণ করেননা বলে জানি। তাহ’লে কারা এগুলি করছে এবং কাদের গোপন নির্দেশে সরকার জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে জনগণকে নাস্তিক বানাবার এই আত্মঘাতী প্রকল্প চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে, আমরা ভেবে পাই না।


আমাদের হাতে আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন, ততটুকু দিয়ে এই তাওহীদ বিরোধী পশুত্ববাদী আক্বীদার প্রতিবাদ করে যাচ্ছি। বর্তমান লেখনী তারই একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এর দ্বারা আমরা শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক ও সজাগ করতে চাই। যেন তারা নাস্তিক হয়ে জাহান্নামী না হয়। 


মূলতঃ মাওলানা আব্দুর রহীম (১৯১৮-১৯৮৭ খৃ.)-এর ‘বিবর্তনবাদ ও সৃষ্টি তত্ত্ব’ (মোট পৃষ্ঠা সংখ্যা ১৯২) বইটিকে সামনে রেখেই লেখনীর অবতারণা। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। তিনি তাঁর বইয়ের ২য় সংস্করণের ভূমিকায় লিখেছেন, বইটি আমি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জীব বিজ্ঞানের অধ্যাপকদের নিকট পাঠিয়েছি, অনেকে চেয়েও নিয়েছেন আমার কাছ থেকে, কিন্তু তাদের কারুরই কোন মন্তব্য আমার নিকট পৌঁছায়নি। তাই আমি আজ আবার বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করছি, ডারউইনের বিবর্তনবাদ সম্পূর্ণ মিথ্যা, ধোঁকা, প্রতারণা ও বিজ্ঞানের সম্পূর্ণ পরিপন্থী’।


মাওলানার সঙ্গে আমরাও একই ঘোষণা দিচ্ছি ও চ্যালেঞ্জ করছি আমাদের বিশ্ববিদ্যালয় কলিগদের প্রতি। পারলে প্রতিবাদ করুন বিজ্ঞান দিয়ে। নইলে একে প্রকাশ্যে মিথ্যা বলুন এবং ইসলামের সত্যকে সত্য বলে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করুন। সরকারকে বলব, দ্রুত তওবা করুন এবং শিক্ষা সিলেবাস থেকে এসব কুফরী আক্বীদার বই ও লেখনী বাতিল করুন। নইলে আল্লাহর গযবকে ভয় করুন। ইতিমধ্যেই নানা ভাইরাসের গযব একটার পর একটা নাযিল হচ্ছে। অতএব দ্রুত সাবধান হৌন! আমাদের সন্তানদের ‘নাস্তিক’ বানানোর চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন- আমীন!

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

তিনটি মতবাদ
তিনটি মতবাদ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 25
তিনটি মতবাদ
তিনটি মতবাদ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 50
 যেভাবে ঘটেছিল কারবালা 22%
ছাড়
যেভাবে ঘটেছিল কারবালা

ড. মুহাম্মাদ বিন আব্দুল হাদি আশ-শায়বানি

৳ 450 ৳ 350
বেরেলভী মতবাদ আকীদা -বিশ্বাস 4%
ছাড়
বেরেলভী মতবাদ আকীদা -বিশ্বাস

ইহসান ইলাহী যহীর

৳ 250 ৳ 240
চার খলীফার জীবনী (হার্ডকভার) 29%
ছাড়
চার খলীফার জীবনী (হার্ডকভার)

ড.আব্দুল মাজীদ ইবন মুহাম্মাদ আল-ওয়া'লান

৳ 450 ৳ 320
মাতুরিদী আকীদা ও মানহাজ 20%
ছাড়
মাতুরিদী আকীদা ও মানহাজ

আবু বকর মুহাম্মাদ জাকারিয়া

৳ 450 ৳ 360
উলামার মতানৈক্য ও আমাদের কর্তব্য 20%
ছাড়
উলামার মতানৈক্য ও আমাদের কর্তব্য

ফযীলাতুশ শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উষাইমীন রহ.

৳ 40 ৳ 32
কুফরী-কুফরী ভয়ংকর 30%
ছাড়
কুফরী-কুফরী ভয়ংকর

মোসাদ্দেক আহমেদ

৳ 250 ৳ 175
ধর্মের নামে প্রতারণা 30%
ছাড়
ধর্মের নামে প্রতারণা

রফিক বিন আব্দুল করিম

৳ 100 ৳ 70
সংক্ষিপ্ত আহলে হাদীস পরিচিতি 30%
ছাড়
সংক্ষিপ্ত আহলে হাদীস পরিচিতি

আবু আদেল মুহাম্মাদ হারুন হুসাইন

৳ 150 ৳ 105
আকীদাহ বিষয়ক শতাধিক প্রশ্নোত্তর 23%
ছাড়
আকীদাহ বিষয়ক শতাধিক প্রশ্নোত্তর

ড. কাযলা বিনতে মুহাম্মাদ আল কাহতানী

৳ 30 ৳ 23
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?