একটু পড়ে দেখুন
সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী

সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী

৳ 30
স্টকে আছে

بسم الله الرحمن الرحيم

অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যুগে যুগে বহু সমাজ দরদী মানুষ নানাবিধ প্রচেষ্টা চালিয়ে গেছেন। যা সাময়িকভাবে সমাজে স্থিতি ফিরাতে সক্ষম হ’লেও স্থায়ী ফলদায়ক হয়নি। উক্ত লক্ষ্যে সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ হ’তে যুগে যুগে নবী-রাসূলগণ আল্লাহর অহি-র আলোকে পথ দেখিয়ে গেছেন। কিন্তু স্বার্থপর মানুষ নবীগণের সেই নিঃস্বার্থ হেদায়াত নিজেদের জীবনের অধিকাংশ ক্ষেত্রে গ্রহণ করেনি। ফলে পৃথিবীর দিকে দিকে মানুষের হাতে প্রতিনিয়ত মানবতা পর্যুদস্ত হচ্ছে। শেষনবী হযরত মুহাম্মাদ (ছাল্লাল্লাহু ‘আলাইহে ওয়া সাল্লাম) আল্লাহর পক্ষ হ’তে অহি প্রাপ্ত হয়ে তাওহীদ, রিসালাত ও আখেরাত বিশ্বাসের ভিত্তিতে সমাজ সংস্কারে ব্রতী হন। যার পদ্ধতি ছিল পরিশুদ্ধিতা ও পরিচর্যা। যার মাধ্যম ছিল ‘দাওয়াত ও জিহাদ’। মূলতঃ তাওহীদের মর্মবাণীকে জনগণের নিকটে পৌঁছে দেওয়া এবং শিরক ও বিদ‘আতের বিরুদ্ধে সর্বমুখী ‘জিহাদ’-ই হ’ল দ্বীন কায়েমের সঠিক পদ্ধতি।  


২৩ বছরের ঝঞ্ঝাবিক্ষুব্ধ নবুঅতী জীবনে রাসূলুল্লাহ (ছাঃ) জাতিকে যে বাস্তব নির্দেশনা দিয়ে যান, সেটাকেই আমরা ‘সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী’ নাম দিয়ে আগামী বংশধরগণের উদ্দেশ্যে পেশ করলাম। একটি বড় বিষয়কে ছোট আকারে তুলে ধরা নিঃসন্দেহে কঠিন কাজ। তবুও চেতনা ফিরিয়ে আনার জন্য পথ দেখানোই যথেষ্ট বলে মনে করি। সমাজ সংস্কারের দুরূহ কাজে নামলে উৎস থেকে ঝর্ণা বেরোবে এটাই স্বাভাবিক। তাই আগামী দিনের বিচক্ষণ সংস্কারকদের হাতেই এর যথার্থ বাস্তবতা নির্ভর করে। অতএব আল্লাহর নিকটেই সকল প্রার্থনা এবং তিনিই একমাত্র তাওফীকদাতা।


আল্লাহ তার অনুগত বান্দাদের সর্বোত্তম পারিতোষিক দান করুন! তিনি আমাদেরকে ও আমাদের পিতা-মাতা ও পরিবারবর্গকে তাঁর সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন! সবশেষে দরূদ ও সালাম বর্ষিত হৌক শেষনবী মুহাম্মাদ (ছাঃ) ও তাঁর পরিবারবর্গ ও ছাহাবায়ে কেরামের উপর।


২য় সংস্করণে কিছুটা পরিবর্তন এসেছে এবং বইয়ের কলেবর ৫৬ থেকে ৬৪ পৃষ্ঠা হয়েছে। আশা করি তা সংস্কারমনা ভাইদের ফায়েদা দিবে।

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

ইলম অন্বেষণে সফর 20%
ছাড়
ইলম অন্বেষণে সফর

মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

৳ 120 ৳ 96
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব

আখতারুজ্জামান বিন মতিউর রহমান

৳ 80
নাফসের গোলামী ও মুক্তির পথ 30%
ছাড়
নাফসের গোলামী ও মুক্তির পথ

আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল

৳ 80 ৳ 56
উদাত্ত আহ্বান
উদাত্ত আহ্বান

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 10
জাতীয়তাবাদ
জাতীয়তাবাদ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব

৳ 30
কে বড় লাভবান
কে বড় লাভবান

আব্দুর রাযযাক বিন ইউসুফ

৳ 160
বুবুনী কোথায় 20%
ছাড়
বুবুনী কোথায়

সানজিদা সিদ্দিকা কথা

৳ 180 ৳ 144
উদাত্ত আহ্বান
উদাত্ত আহ্বান

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 20
আবার এসেছি ফিরে 30%
ছাড়
আবার এসেছি ফিরে

বারাআ আশ-শামী

৳ 250 ৳ 175
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?