একটু পড়ে দেখুন
মানবিক মূল্যবোধ

মানবিক মূল্যবোধ

৳ 50
স্টকে আছে

بسم الله الرحمن الرحيم


আল্লাহ মানুষকে সর্বোত্তম মানবিক মূল্যবোধ দিয়ে সৃষ্টি করেছেন। যা তাকে পশুর মূল্যেবোধ থেকে পৃথক করেছে। কিন্তু মানুষের এই মূল্যবোধ সর্বদা উঠানামা করে। সেকারণ সে কখনো ফেরেশতার উপরে ওঠে। আবার কখনো পশুর চাইতে নিম্নস্তরে নেমে যায়। ফলে তার মাধ্যমে সমাজ বিপর্যস্ত হয় ও জীবন অশান্তিময় হয়। এক্ষণে এই মূল্যবোধ কিভাবে সদা জাগ্রত থাকে এবং যেকোন পরিবেশে দৃঢ় থাকে, সে বিষয়ে নির্দেশনা দিয়ে মাসিক আত-তাহরীক (২০ তম বর্ষ /১১-১২ সংখ্যা আগষ্ট-সেপ্টেম্বর ২০১৭)-এর ‘দরসে কুরআন’-এর নিয়মিত কলামে মাননীয় লেখকের একটি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করে আমরা সম্মানিত লেখকের মাধ্যমে তা পরিমার্জিত করে বই আকারে প্রকাশ করলাম। খোলা মনে পাঠ করলে এর মাধ্যমে আল্লাহর রহমতে অনেকের মানবিক মূল্যবোধ জাগ্রত ও উজ্জীবিত হবে বলে আমরা আশা করি।


আল্লাহ মাননীয় লেখক এবং তাঁর পিতা-মাতা ও পরিবারবর্গকে এবং প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে ইহকালে ও পরকালে সর্বোত্তম জাযা দান করুন- আমীন!

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

ইলম অন্বেষণে সফর 20%
ছাড়
ইলম অন্বেষণে সফর

মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

৳ 120 ৳ 96
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব

আখতারুজ্জামান বিন মতিউর রহমান

৳ 80
নাফসের গোলামী ও মুক্তির পথ 30%
ছাড়
নাফসের গোলামী ও মুক্তির পথ

আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল

৳ 80 ৳ 56
উদাত্ত আহ্বান
উদাত্ত আহ্বান

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 10
জাতীয়তাবাদ
জাতীয়তাবাদ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব

৳ 30
কে বড় লাভবান
কে বড় লাভবান

আব্দুর রাযযাক বিন ইউসুফ

৳ 160
বুবুনী কোথায় 20%
ছাড়
বুবুনী কোথায়

সানজিদা সিদ্দিকা কথা

৳ 180 ৳ 144
উদাত্ত আহ্বান
উদাত্ত আহ্বান

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 20
আবার এসেছি ফিরে 30%
ছাড়
আবার এসেছি ফিরে

বারাআ আশ-শামী

৳ 250 ৳ 175
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?