একটু পড়ে দেখুন
হিংসা ও অহংকার

হিংসা ও অহংকার

৳ 60
স্টকে আছে

بسم الله الرحمن الرحيم


মানব সমাজে শান্তি ও শৃংখলা বিনষ্টকারী দু’টি দুরারোগ্য ব্যাধির নাম ‘হিংসা ও অহংকার’। দুনিয়াবী কোন ঔষধ দিয়ে এ দু’টি রোগ সারানোর কোন উপায় নেই। উক্ত দু’টি বিষয়ে মাসিক আত-তাহরীক-এর দরসে হাদীছ (১৬/৮ সংখ্যা মে ২০১৩) ও দরসে কুরআন (১৭/৬ সংখ্যা মার্চ ২০১৪)-এর নিয়মিত কলামে মাননীয় লেখকের দু’টি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধ দু’টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করে আমরা সম্মানিত লেখকের মাধ্যমে দু’টি নিবন্ধকে একত্রে পরিমার্জিত করে বই আকারে প্রকাশ করলাম। স্বভাবতঃই এতে অনেক কিছুর সংযোজন ও বিয়োজন ঘটেছে। যা বিষয়বস্ত্তটিকে আরও পরিণত করেছে। খোলা মনে পাঠ করলে এর দ্বারা আল্লাহ অনেককে উক্ত ব্যাধি থেকে মুক্তি দিবেন বলে আশা করি।


আল্লাহ মাননীয় লেখক এবং তাঁর পিতা-মাতা ও পরিবারবর্গকে ইহকালে ও পরকালে সর্বোত্তম পারিতোষিক দান করুন- আমীন!


 বিনীত


প্রকাশক  

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

ছবি ও মূর্তি
ছবি ও মূর্তি

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 15
আকীদাহ সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাসআলাহ 29%
ছাড়
আকীদাহ সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাসআলাহ

শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

৳ 14 ৳ 10
ঈদে মীলাদুন্নাবী 40%
ছাড়
ঈদে মীলাদুন্নাবী

শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

৳ 15 ৳ 9
একটি পত্রের জওয়াব
একটি পত্রের জওয়াব

আব্দুল্লাহেল কাফী আল-কোরাইশী

৳ 15
ছবি ও মূর্তি
ছবি ও মূর্তি

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 50
বিশুদ্ধ পদ্ধতিতে ওযু-গোসল 30%
ছাড়
বিশুদ্ধ পদ্ধতিতে ওযু-গোসল

অধ্যাপক মুহাম্মাদ নূরুল ইসলাম মক্কী

৳ 80 ৳ 56
ফাতাওয়া সমগ্র (২য় খণ্ড)
ফাতাওয়া সমগ্র (২য় খণ্ড)

ড. মুযাফফর বিন মুহসিন

৳ 650
ঈদের সংক্ষিপ্ত মাসায়েল 20%
ছাড়
ঈদের সংক্ষিপ্ত মাসায়েল

শাইখ মতিউর রহমান বিন আব্দুল হাকীম মাদানী

৳ 25 ৳ 20
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?