একটু পড়ে দেখুন
আহলেহাদীস আন্দোলন কি ও কেন? (বাংলা)

আহলেহাদীস আন্দোলন কি ও কেন? (বাংলা)

৳ 50
স্টকে আছে

অন্যান্য সকল বস্ত্তর ন্যায় কালক্রমে ইসলামেও যথেষ্ট ভেজালের অনুপ্রবেশ ঘটেছে। এসব থেকে ইসলামকে মুক্ত করে মুসলিম মিল্লাতকে পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহর মূল আদর্শের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য ছাহাবায়ে কেরাম ও তৎকালীন হক্বপন্থী মুসলমানগণ যে আন্দোলন শুরু করেন, সেটাই ‘আহলুল হাদীছ’ বা আহলেহাদীছ আন্দোলন নামে ইতিহাসে পরিচিত। এ আন্দোলনের মর্মবাণী একটাই- মানুষকে নির্ভেজাল ইসলামের দিকে দা‘ওয়াত দেওয়া এবং ব্যক্তি ও সমাজ জীবনে তা প্রতিষ্ঠা করা। এ আন্দোলন ইসলামের প্রথম যুগ থেকেই চলে আসছে। ইনশাআল্লাহ ক্বিয়ামত পর্যন্ত চলবে।


এ প্রসঙ্গে পাক-ভারত উপমহাদেশে আহলেহাদীছের নেতৃত্বে পরিচালিত জিহাদ আন্দোলনের বীর সিপাহ্সালার সৈয়দ আহমাদ ব্রেলভী, শাহ ইসমাঈল শহীদ, মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী, সৈয়দ নিছার আলী তিতুমীর, হাজী শরী‘আতুল্লাহ্ প্রমুখের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।


বাংলার সচেতন যুব সমাজের কাছে ইসলামের নির্ভেজাল রূপ তুলে ধরার যে দায়িত্ব নিয়ে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ তাদের অগ্রযাত্রা শুরু করেছে, আমি তাদের এ প্রচেষ্টাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাদের এ প্রচেষ্টা কবুল করুন-আমীন!


অতঃপর আমি এতদ্বারা ঘোষণা করছি যে, শুধুমাত্র পরকালীন স্বার্থেই আমি আমার ‘আহলেহাদীছ আন্দোলন কি ও কেন’ বইটি ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় কমিটিকে দান করলাম। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যতদিন তার সাংগঠনিক ঐক্য ও কার্যক্রম বজায় রাখবে, ততদিন যাবত এ বইয়ের পূর্ণ স্বত্বাধিকারী তারাই থাকবে।


পরিশেষে এ বই দ্বারা পাঠকের মন হ’তে যদি আহলেহাদীছ আন্দোলন সম্পর্কে অহেতুক ধাঁধা দূর হয় এবং নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহর অনুসরণের প্রতি কারো মনে তাকীদ সৃষ্টি হয়, তবেই আমার এ শ্রম সার্থক বলে মনে করব।

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

ইলম অন্বেষণে সফর 20%
ছাড়
ইলম অন্বেষণে সফর

মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

৳ 120 ৳ 96
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব

আখতারুজ্জামান বিন মতিউর রহমান

৳ 80
নাফসের গোলামী ও মুক্তির পথ 30%
ছাড়
নাফসের গোলামী ও মুক্তির পথ

আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল

৳ 80 ৳ 56
উদাত্ত আহ্বান
উদাত্ত আহ্বান

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 10
জাতীয়তাবাদ
জাতীয়তাবাদ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব

৳ 30
কে বড় লাভবান
কে বড় লাভবান

আব্দুর রাযযাক বিন ইউসুফ

৳ 160
বুবুনী কোথায় 20%
ছাড়
বুবুনী কোথায়

সানজিদা সিদ্দিকা কথা

৳ 180 ৳ 144
উদাত্ত আহ্বান
উদাত্ত আহ্বান

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 20
আবার এসেছি ফিরে 30%
ছাড়
আবার এসেছি ফিরে

বারাআ আশ-শামী

৳ 250 ৳ 175
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?