একটু পড়ে দেখুন
জিহাদ ও ক্বিতাল

জিহাদ ও ক্বিতাল

৳ 35
স্টকে আছে

পবিত্র কুরআন ও হাদীছে বর্ণিত ‘জিহাদ’ ও ‘ক্বিতাল’ শব্দ দু’টিকে বর্তমানে ইসলামের নামে জঙ্গীবাদী তৎপরতার পক্ষে ব্যবহার করা হচ্ছে। অথচ ‘জিহাদ’ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। দাওয়াত ও জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা লাভ করে থাকে। জিহাদ সর্বদা শান্তি ও কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত। কিন্তু কিছু মানুষ জিহাদের সঠিক তাৎপর্য বুঝতে না পেরে ইসলামের নামে হরতাল, সহিংসতা ও বোমাবাজি করছে। ফলে ইসলামের শান্তিময় রূপ বিনষ্ট হচ্ছে, যা বিরোধী প্রচারণায় বারি সিঞ্চন করছে। আলোচ্য প্রবন্ধে জিহাদের সঠিক তাৎপর্য উপস্থাপন করা হয়েছে এবং ভুল ধারণা অপনোদনের চেষ্টা করা হয়েছে।


প্রবন্ধটি প্রথম মাসিক আত-তাহরীক (রাজশাহী) ৫ম বর্ষ ৩য় সংখ্যা ডিসেম্বর ২০০১ ‘দরসে কুরআন’ কলামে প্রকাশিত হয়। পরবর্তীতে ফেব্রুয়ারী’১৩-তে তা বই আকারে বের হয়। ২য় সংস্করণে কিছু নতুন তথ্যাবলী সংযোজিত হয়েছে। ফলে বইয়ের কলেবর বৃদ্ধি পেয়েছে।


অত্র বইটির সাথে মাননীয় লেখকের ‘ইক্বামতে দ্বীন : পথ ও পদ্ধতি’ এবং ‘ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন’ বই দু’টি পাঠ করার অনুরোধ রইল।

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

জিহাদ ও ক্বিতাল 5%
ছাড়
জিহাদ ও ক্বিতাল

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 70 ৳ 67
আল ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ 30%
ছাড়
আল ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ

ইমাম আবুল হাসান আল-আশআরী (রাহি.)

৳ 525 ৳ 368
শেষ সিজদা
শেষ সিজদা

শায়খ খালিদ বিন সুবাইত

৳ 110
মহিয়সী প্যাকেজ ১৬ টি বই 30%
ছাড়
মহিয়সী প্যাকেজ ১৬ টি বই

নারী কানন

৳ 655 ৳ 459
আমি কী মুমিন? 25%
ছাড়
আমি কী মুমিন?

আবূ আবদুল্লাহ আবদুল হালীম বিন মহিউদ্দীন নাজিরপুরী

৳ 145 ৳ 109
ইমান ভঙ্গের কারণ 20%
ছাড়
ইমান ভঙ্গের কারণ

ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব রহিমাহুল্লাহ

৳ 225 ৳ 180
 রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল 20%
ছাড়
রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

৳ 325 ৳ 260
ঈমানের তিন মূলনীতি 30%
ছাড়
ঈমানের তিন মূলনীতি

ড. মোহাম্মদ ইমাম হোসাইন

৳ 180 ৳ 126
জিনদের ক্ষতি থেকে বেঁচে থাকার আমল
জিনদের ক্ষতি থেকে বেঁচে থাকার আমল

শাইখ ওয়াহিদ ইবনু আব্দিস সালাম বালি

৳ 640
অন্তরের মহৌষধ 39%
ছাড়
অন্তরের মহৌষধ

সম্পাদনায়: শাইখ আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী

৳ 577 ৳ 350
আরকানুল ঈমান 32%
ছাড়
আরকানুল ঈমান

ড. মোহাম্মদ ইমাম হোসাইন

৳ 220 ৳ 150
সুরক্ষিত দূর্গ 20%
ছাড়
সুরক্ষিত দূর্গ

শাইখ আব্দুল্লাহ বিন মুহাম্মাদ সাদহান

৳ 75 ৳ 60
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?