একটু পড়ে দেখুন
নবীদের কাহিনী-১ 6% ছাড়

নবীদের কাহিনী-১

পৃষ্ঠা সংখ্যা: 288 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: হার্ড কভার
দেশ: বাংলাদেশ
৳ 169.20 ৳ 180.00 6% ছাড়
স্টকে আছে

মানবজাতির কল্যাণে প্রেরিত বিধান সমূহ প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ্‌ তায়ালা স্বীয় অনুগ্রহে আদম (আঃ) থেকে মুহাম্মাদ (সঃ) পর্যন্ত যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন । এর মধ্যে পঁচিশজনের নাম কুরআনে এসেছে যারা সত্য ,ন্যায় ও তাদের দৃঢ়চিত্ত সংগ্রামের হৃদয়গ্রাহী কাহিনী বর্ণনা করে মানবতার সামনে সত্য, ন্যায় ও সুন্দরের অনুপম মানদন্ড উপস্থাপন করেছেন।এসব কাহিনী কেবল চিত্তবিনোদনের খোরাক নয়, বরং এক অবিরাম বিচ্ছুরিত আলোকধারা, যার প্রতিটি কণায় বিচ্ছুরিত হয় মানবতার সর্বোচ্চ নমুনা। নবী ও রাসূলগণের জীবনলেখ্য জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলা ভাষায় এটা নিয়ে সেরকমভাবে কাজ হয়নি। এক্ষেত্রে ড. আসাদুল্লাহ আল গালিব কতৃক তিন খন্ডে রচিত নবীদের কাহিনী অসাধারণ এক কাজ। এই পুস্তকে নবী রাসূলদের কাহিনী বর্ণনার পাশাপাশি বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সেসব কাহিনীর শিক্ষনীয় দিকগুলো তুলে আনা হয়েছে যা এক নতুন মাত্রা যোগ করেছে। আমরা আশা করি এর মাধ্যমে পাঠক সমাজ মানবজাতির প্রাচীন ইতিহাসের পাদপীঠে নিজেদেরকে নতুনভাবে মূল্যায়ন করতে সক্ষম হবেন এবং নবীগণের উন্নত জীবনকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করার প্রেরণা লাভ করবেন।

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

সম্পর্কিত বইসমূহ

সন্তান প্রতিপালনে ইসলামী ভাবনা 30%
ছাড়
সন্তান প্রতিপালনে ইসলামী ভাবনা

শাইখ আব্দুস সালাম বিন আব্দুল্লাহ আস-সুলাইমান

৳ 90.00 ৳ 63.00
ইমাম আবূ হানীফা (রহ.) জীবন ও মূল্যায়ন 33%
ছাড়
ইমাম আবূ হানীফা (রহ.) জীবন ও মূল্যায়ন

প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ.)

৳ 120.00 ৳ 80.40
পারিবারিক সম্পর্কের বুনন 38%
ছাড়
পারিবারিক সম্পর্কের বুনন

শাইখ আব্দুল করীম বাক্কার

৳ 130.00 ৳ 80.60
নবিজি দেখতে যেমন ছিলেন 45%
ছাড়
নবিজি দেখতে যেমন ছিলেন

ইমাম ইবনু কাসির রহ.

৳ 300.00 ৳ 165.00
উমারের সমর্থনে অবতীর্ণ আয়াতসমূহের প্রেক্ষাপট 33%
ছাড়
উমারের সমর্থনে অবতীর্ণ আয়াতসমূহের প্রেক্ষাপট

মুফতি মু. সাইফুল্লাহ মুরতাযা

৳ 225.00 ৳ 150.75
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. 35%
ছাড়
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ.

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

৳ 460.00 ৳ 299.00
গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাযি. 42%
ছাড়
গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাযি.

ইয়াহইয়া ইউসুফ নদভী

৳ 360.00 ৳ 208.80
নবীদের কাহিনী-৩ (সীরাতুর রাসূল) 4%
ছাড়
নবীদের কাহিনী-৩ (সীরাতুর রাসূল)

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 750.00 ৳ 720.00
মুহাম্মাদুর রাসূলুল্লাহ 25%
ছাড়
মুহাম্মাদুর রাসূলুল্লাহ

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

৳ 400.00 ৳ 300.00
আলে বাইতের ব্যাপারে ইমাম বুখারীর অবস্থান 21%
ছাড়
আলে বাইতের ব্যাপারে ইমাম বুখারীর অবস্থান

উসামা মুহাম্মাদ যুহাইর আশ-শানত্বী

৳ 165.00 ৳ 130.35
সংক্ষিপ্ত সিরাতু ইবনি হিশাম 34%
ছাড়
সংক্ষিপ্ত সিরাতু ইবনি হিশাম

আবু মুহাম্মদ আবদুল মালিক

৳ 400.00 ৳ 264.00
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?