একটু পড়ে দেখুন
নবীদের কাহিনী-৩ (সীরাতুর রাসূল)

নবীদের কাহিনী-৩ (সীরাতুর রাসূল)

৳ 750
স্টকে আছে

আশরাফুল মাখলূক্বাত মানবজাতির কল্যাণে প্রেরিত বিধান সমূহ প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ স্বীয় অনুগ্রহে আদম (আঃ) থেকে মুহাম্মাদ (ছাঃ) পর্যন্ত যুগে যুগে যে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন, তাঁদের মধ্য থেকে মাত্র পঁচিশজন নবীর নাম আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করেছেন এবং সত্যের পথে তাঁদের দৃঢ়চিত্ত সংগ্রামের হৃদয়গ্রাহী কাহিনী প্রয়োজন মত কিছু বর্ণনা করে মানবতার সামনে সত্য, ন্যায় ও সুন্দরের অনুপম দৃষ্টান্ত ও অনুসরণীয় মানদন্ড উপস্থাপন করেছেন। এসব কাহিনী এক একটি অবিরাম বিচ্ছুরিত আলোকধারা, যার প্রতিটি কণায় বিকশিত হয় মানবতার সর্বোচ্চ নমুনা। নবী ও রাসূলগণের জীবনালেখ্য জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যজনক হ’লেও সত্য যে, বাংলাভাষায় এ সম্পর্কে বস্ত্তনিষ্ঠ ইতিহাস খুবই দুর্লভ। তাই বিষয়টির গুরুতব উপলব্ধি করে মাপ্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বগুড়া যেলা কারাগারে অবস্থানকালে পবিত্র কুরআনের তাফসীর ও মিশকাতুল মাছাবীহের অনুবাদ ও ব্যাখ্যা রচনার ফাঁকে ফাঁকে এই অমূল্য পান্ডুলিপিটি সমাপ্ত করেন। মুহতারাম লেখক এই ইতিহাস রচনায় সাধ্যমত কেবল বিশুদ্ধ সূত্রগুলির উপর নির্ভর করেছেন এবং যাবতীয় ইস্রাঈলী বর্ণনা ও সমাজে প্রচলিত নানা উপকথা ও ভিত্তিহীন কেচ্ছা-কাহিনী থেকে সর্বতোভাবে মুক্ত থাকার চেষ্টা করেছেন। তাঁর সবচেয়ে মূল্যবান সংযোজন হ’ল আম্বিয়ায়ে কেরামের জীবনী থেকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে শিক্ষণীয় বিষয়সমূহ পাঠকের সামনে তুলে ধরা। মার্চ’১০-য়ে ১৩ জন নবীর জীবনী নিয়ে ১ম খন্ড এবং ডিসেম্বর’১০-য়ে ১১ জন নবীর জীবনী নিয়ে ২য় খন্ড প্রকাশিত হওয়ার পর মার্চ’১৫-তে শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর জীবনী নিয়ে ৩য় খন্ড বের হ’ল। প্রচুর সাংগঠনিক ব্যস্ততার মধ্যে দেরীতে হ’লেও মাননীয় লেখক যে সমৃদ্ধ ও পরিমার্জিত রূপে এই অমূল্য গ্রন্থটি সমাপ্ত করেছেন এবং আমরা তা পাঠক সমাজের হাতে তুলে দিতে পারছি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি।

আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, এর মাধ্যমে পাঠক সমাজ নবী জীবনে ইসলামের বাস্তব অনুশীলনের সুস্পষ্ট রূপরেখা অনুধাবন করতে পারবেন এবং মানবজাতির প্রাচীন ইতিহাসের পাদপীঠে নিজেদেরকে নতুনভাবে মূল্যায়ন করতে সক্ষম হবেন। সাথে সাথে নবীগণের উন্নত জীবনকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার প্রেরণা লাভ করবেন।

২য় সংস্করণে সঙ্গত কারণেই কিছু সংযোজন-বিয়োজন ঘটেছে। সবচেয়ে বড় সংযোজন হ’ল গ্রন্থের শেষে দু’টি পরিশিষ্ট যুক্ত হয়েছে। প্রথমটিতে রাসূল (ছাঃ)-এর পরিত্যক্ত বস্ত্তসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহের সমষ্টি একত্রে পেশ করা হয়েছে। দ্বিতীয়টিতে ‘প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়’ শিরোনামে পৃথক একটি তালিকা দেওয়া হয়েছে। তাছাড়া প্রতিনিধিদলের সংখ্যা এবার ৩০টির স্থলে ৩৭টি হয়েছে। আশা করি পাঠক মহল এর দ্বারা বেশী উপকৃত হবেন।

পরিশেষে সুলিখিত এ গ্রন্থটির বিজ্ঞ রচয়িতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রকাশনার সাথে জড়িত সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ মাননীয় লেখক এবং তাঁর পিতা-মাতা ও পরিবারবর্গকে ইহকালে ও পরকালে সর্বোত্তম পারিতোষিক দান করুন- আমীন!

ননীয় লেখক 

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

নবীজির সীরাত
নবীজির সীরাত

ইমাম আলাউদ্দিন মুগলতাঈ রহ.

৳ 400
শামায়েলে তিরমিযি 30%
ছাড়
শামায়েলে তিরমিযি

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ

৳ 300 ৳ 210
প্রোডাক্টিভ মুহাম্মাদ 30%
ছাড়
প্রোডাক্টিভ মুহাম্মাদ

মিরাজ রহমান

৳ 700 ৳ 490
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র

শায়খ আব্দুল মুহসিন আল-আব্বাদ আল-বদর

৳ 150
ছোটোদের বিশ্বনবী মুহাম্মাদ স. 23%
ছাড়
ছোটোদের বিশ্বনবী মুহাম্মাদ স.

আবু মাহমুদ আব্দুল মান্নান

৳ 123 ৳ 95
কুরআনের সাথে নবী মুহাম্মাদ স. 23%
ছাড়
কুরআনের সাথে নবী মুহাম্মাদ স.

হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল

৳ 110 ৳ 85
চাঁদের চেয়ে সুন্দর তিনি 22%
ছাড়
চাঁদের চেয়ে সুন্দর তিনি

মোরশেদা কাইয়ুমী

৳ 115 ৳ 90
শামায়েলে তিরমিজি (১-২ খন্ড) 45%
ছাড়
শামায়েলে তিরমিজি (১-২ খন্ড)

ইমাম তিরমিজি রহ.

৳ 1,100 ৳ 605
নবিয়ে রহমত 20%
ছাড়
নবিয়ে রহমত

আবুল হাসান আলী নদভী

৳ 850 ৳ 680
হাদীসে রাসূল (সা.) প্রয়োজনীয়তা ও প্রামান্যতা 20%
ছাড়
হাদীসে রাসূল (সা.) প্রয়োজনীয়তা ও প্রামান্যতা

প্রফেসর ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.

৳ 250 ৳ 200
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?