একটু পড়ে দেখুন
কুফরি ফতোয়া ও তার কুপ্রভাব 20% ছাড়

কুফরি ফতোয়া ও তার কুপ্রভাব

৳ 120 ৳ 150 20% ছাড়
স্টকে আছে

বর্তমান মুসলিম সমাজে কুফরি ফতোয়াকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের জটিলতা ও সমস্যা সৃষ্টি হচ্ছে। কী করলে বা বললে সত্যিকারে কুফরি হয় আর কী করলে কুফরি হয় না। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট কুরআন ও বিশুদ্ধ হাদীসের আলোকে সঠিক জ্ঞান থাকা জরুরি। কেননা, কোন প্রমাণ ছাড়া মুসলিম ব্যক্তিকে কাফের বা মুরতাদ ফতোয়া দেওয়া বিরাট জঘন্য কাজ। বরং কাউকে কাফের বললে সে প্রকৃতভাবে কাফের না হলে সে কুফরি নিজের উপরেই ফিরে আসে।

মনে রাখতে হবে যে, প্রত্যেক কুফরিকারী কাফের নয়। বরং কুফরি ফতোয়ার জন্য জরুরি হলো: বিশেষ কিছু শর্তের উপস্থিতি ও কিছু নিষেধাজ্ঞার অনুপস্থিতি। যেমন- জবরদস্তী বা অজ্ঞতা কিংবা সংশয় অথবা ব্যাখ্যা ইত্যাদির কোন একটি পাওয়া গেলে কুফরি ফতোয়া দেওয়া হারাম।

বর্তমানে এ বিষয়টি নিয়ে পদস্খলন ঘটছে অনেকের। বিশেষ করে এক শ্রেণী অনভিজ্ঞ মুফতি ও আবেগী যুবকদের। বরং যুবসমাজকে বিভ্রান্ত করার জন্য এটা এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিদ্রোহী দলগুলো।

তাই এ মারাত্মক মহামারি ব্যাধি থেকে রক্ষার উদ্দেশ্যে আমাদের এ ছোট খেদমত। বইটির বিষয় ইলমী তথা জ্ঞান তাত্ত্বিক ও গবেষণামূলক। তাই ভালো করে বুঝে সত্য গ্রহণ করার মানসিকতা নিয়ে পড়ার জন্য পরামর্শ রইল। মনে রাখতে হবে অন্যের ঈমান দেখার আগে নিজের ঈমান বাঁচানো বেশি জরুরি।

বইটির দ্বিতীয়বার প্রকাশ করতে পারায় আমরা আল্লাহ তা'আলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।

পাক মহোদয় এটা থেকে উপকৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হবে। যাঁরা এ মহৎ কাজে সহযোগিতা করেছেন এবং যে সকল লেখকদের কিতাবাদি থেকে উপকৃত হয়েছি তাঁদের সকলকে আমাদের সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই।

পরিশেষে আমাদের নিবেদন এই যে, সংশোধনের কাজ কোনোদিনও চূড়ান্ত করা যায় না। অতএব, বইটি পড়ার সময় কোন ভুল-ত্রুটি বা ভ্রম কারো দৃষ্টিগোচর হলে অথবা কোন নতুন প্রস্তাব থাকলে তা আমাদেরকে অবহিত করলে সাদরে গৃহীত হবে। আর পরবর্তী সংস্করণে যথাযথ বিবেচনা করা হবে।

আল্লাহ তা'আলা আমাদের এই মহতী উদ্যোগ ও ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমীন!


লেখকের বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ 2%
ছাড়
ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ

ফাতওয়া বোর্ড

৳ 580 ৳ 570
ফিকহুস সালাফ[৩য়] 5%
ছাড়
ফিকহুস সালাফ[৩য়]

আল্লামা নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী (রহি)

৳ 600 ৳ 570
ফিকহুস সুনানি ওয়াল আসার ২য় খণ্ড 30%
ছাড়
ফিকহুস সুনানি ওয়াল আসার ২য় খণ্ড

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

৳ 360 ৳ 252
ইসলামে উত্তরাধিকার আইন ও সমাজের অসংগতি 30%
ছাড়
ইসলামে উত্তরাধিকার আইন ও সমাজের অসংগতি

মুফতি মাহবুবুর রহমান

৳ 220 ৳ 154
উসূল ও ফিকহের মূলনীতিসমূহ 30%
ছাড়
উসূল ও ফিকহের মূলনীতিসমূহ

প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

৳ 100 ৳ 70
ফিকহুস সালাফ - ২য় খন্ড
ফিকহুস সালাফ - ২য় খন্ড

নওয়াব ছিদ্দীক হাসান ভূপালী

৳ 650
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ৩য় খণ্ড
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ৩য় খণ্ড

আল্লামা মু. নাসিরুদ্দীন আলবানী রহ.

৳ 620
সহীহ ফাতাওয়া মাসায়েল ১ম খণ্ড
সহীহ ফাতাওয়া মাসায়েল ১ম খণ্ড

শায়খ সাইদুর রহমান রিয়াদী

৳ 90
মুখতাসার ফিকহুস সুন্নাহ ২য় খন্ড
মুখতাসার ফিকহুস সুন্নাহ ২য় খন্ড

মুহাম্মাদ সুবহী ইবনে হাসান হাল্লাক

৳ 550
মুখতাসার ফিকহুস সুন্নাহ ১ম খন্ড
মুখতাসার ফিকহুস সুন্নাহ ১ম খন্ড

মুহাম্মাদ সুবহী ইবনে হাসান হাল্লাক

৳ 650
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ২য় খণ্ড
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ২য় খণ্ড

আল্লামা মু. নাসিরুদ্দীন আলবানী রহ.

৳ 580
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত 31%
ছাড়
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

অধ্যাপক মুহাম্মাদ নূরুল ইসলাম মক্কী

৳ 840 ৳ 580
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?