একটু পড়ে দেখুন
বিদআত দর্পণ 26.670000076293945% ছাড়

বিদআত দর্পণ

বিষয়: বিদাআত
পৃষ্ঠা সংখ্যা: 136 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 109.99 ৳ 150.00 26.670000076293945% ছাড়
স্টকে আছে

ইসলাম চিরন্তন ও কালজয়ী দ্বীন। এই পূর্ণাঙ্গ দ্বীনের আসল রূপ অবিকৃত ও অক্ষত রাখতে হলে তার প্রতি ভেজালের সকল অনুপ্রবেশ দ্বার বন্ধ করতে হবে। যেহেতু দ্বীন পরিপূর্ণ এক গ্লাস দুগ্ধের ন্যায়, যাতে এক বিন্দুও অন্য কিছু রাখার, সংযোজন ও পরিবর্ধন করার কোন অবকাশ নেই। 'ওর-এর' কথা ও অভিমতের পানি বা গোমূত্রকে তাতে স্থান দিতে গেলে অবশ্যই বিশুদ্ধ ও নির্ভেজাল কিছু দুধ গ্লাস হতে উপচে পড়ে যাবে এবং ধীরে ধীরে ঐ দুগ্ধ পানের অযোগ্য হয়ে পড়বে। তাই দ্বীনে যাতে ভেজাল প্রবেশ না করে তার জন্য আল্লাহর রসূল ( উম্মতকে অতি গুরুত্বের সাথে তাকীদ করে গেছেন। তাঁর সাহাবা, তাবেয়ীন এবং সালাফগণও ঐ ভেজাল মিশ্রণ থেকে মুসলিমদেরকে উচিত সতর্ক করে গেছেন। তাঁদের পর সেই ফরযই উলামাগণের উপর বর্তায়। ভেজালের প্রত্যেক ছিদ্র পথ বন্ধ করা, অনুপ্রবিষ্ট ভেজাল চিহ্নিত করে তা উৎখাত করা এবং ঐ নির্ভেজাল দুগ্ধকে কালো বাজারে ক্রয়-বিক্রয় করা হতে চোরা ব্যবসায়ীদেরকে প্রতিহত করা তাঁদের এবং সমাজের সকল শ্রেণীর মানুষের মহান কর্তব্য।

এই কর্তব্য ভার অনুভব করে, সমাজের মানুষকে সাবধান করার লক্ষ্যে অধমের সাধ্যমত এই কিঞ্চিৎ প্রয়াস। এর দ্বারা সমাজে কিছু পরিমাণও জাগরণ এলে এবং সঠিক পথ স্পষ্ট হলে শ্রম সার্থক হবে। এতে যা কিছু প্রমাণ করতে চেয়েছি তা সঠিক হলে মহান আল্লাহর তরফ হতে এবং ভুল হলে আমার ও শয়তানের তরফ হতে। প্রমাণসহ ত্রুটি চিহ্নিত করে জ্ঞানীরা আমার সঠিক দিগদর্শন করলে কৃতজ্ঞ হব।

এই পুস্তিকাটি প্রস্তুত করতে বহু মূল্যবান গ্রন্থের সাহায্য নিতে হয়েছে। তন্মধ্যে আল-ই'তিসাম (শাত্বেবী), সহীহুল জামিইস সাগীর (মুহাদ্দেস আলবানী ( আল-ইবদা' ফী মাযা-রিল ইবতিদা' (আলী মাহফুয), আল-বিদআতু যাওয়াবিতুহা অআষারুহাস সাইয়্যে ফিল উম্মাহ (ডা: আলী মুহাম্মাদ নাসের আল-ফাকীহী) এবং এবং তানবীহু উলিল আবসার ইলা কামালিদ্দীন অমা ফিল বিদআতি মিনাল আখত্বার (ডঃ সালেহ সা'দ আল-সুহাইমী) বিশেষভাবে উল্লেখযোগ্য। মহান আল্লাহ তাঁদের সকলকে এবং আমাদেরকে নেক প্রতিদান দিন। আমীন।

সারা বিশ্বে কুরআন ও সুন্নাহর নির্ভেজাল প্রচারে সৌদিয়ার যুব-সমাজের নিঃস্বার্থ আগ্রহ ও প্রচেষ্টার সীমা নেই। এর পশ্চাতে তাঁরা কেবল মহান আল্লাহর নিকট বৃহৎ প্রতিদানই চান।

এই গুরুত্বপূর্ণ বিষয়ে নগণ্যের পুস্তিকাটিকে মাজমাআর দাওআত অফিস কর্তৃপক্ষ প্রকাশ করে সমাজকে উপহার দিতে আনন্দবোধ করেছেন। তাই তাঁদের জন্য আমাদের আন্তরিক নেক দুআ। মহান আল্লাহ তাঁদেরকে উত্তম প্রতিদান দিন ও অধিক ভাল কাজে আরো আরো তওফীক দিন এবং মুসলিম সমাজকে বিদআত ও শির্কের সর্বনাশ থেকে বাঁচিয়ে কিতাব ও সুন্নাহর অনাবিল 'আবে হায়াত'-এ পরিপ্লুত করুন। আমীন।


শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

সম্পর্কিত বইসমূহ

সমাজে প্রচলিত বিদআত সমূহ
সমাজে প্রচলিত বিদআত সমূহ

আব্দুল হামীদ ফাইযী

৳ 30.00
বিদআত চেনার মূলনীতি ও উপায় 33%
ছাড়
বিদআত চেনার মূলনীতি ও উপায়

শাইখ মুহাম্মাদ আব্দুর রব আফফান মাদানী

৳ 120.00 ৳ 80.40
বিদআত ও তার অনিষ্টকারিতা 12%
ছাড়
বিদআত ও তার অনিষ্টকারিতা

মুহাম্মাদ বিন ছালেহ আল-উসায়মীন

৳ 25.00 ৳ 22.00
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?