25.329999923706055% ছাড়
যে সব বিদ্ব্যান বাঙ্গালী মুসলিম নর-নারীর সুবিধার্থে তাঁদের অধীত মেধা কুরআন-হাদীসের বাংলা অনুবাদের কাজে নিয়োজিত করেছেন, আমার স্নেহভাজন শায়খ আব্দুল্লাহ্ আল কাফী আল-মাদানীও তাঁদের একজন। তার অনূদিত কিতাব صحيحالترغيب والترهيب এর প্রথম খণ্ডের অনুবাদের উপর নযর ফিরাতে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিলেন। তাতে আমি পেয়েছি অনুবাদক অনুবাদার্থ অত্যন্ত প্রাঞ্জল ভাষা ও সাবলীল ভঙ্গিতে সমাপন করেছেন। ফালিল্লাহিল হাম্দ।
উক্ত কিতাবখানা শেষ পর্যন্ত পাঠ করলে মুসলিম ভাই-বোনেরা ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে সঠিক নির্দেশনা লাভে ধন্য হবেন ইনশা-আল্লাহ। সুতরাং অনূদিত বইখানা প্রত্যেক মুসলিম ভাই-বোনের ঘরে ঘরে থাকা আবশ্যক বলে মনে করি।
পরিশেষে অনুবাদকসহ তার সাথে সংশ্লিষ্ট সকল খাদেমেদ্বীনের জন্য আল্লাহর নিকট দু'আ করি, যেন তিনি তাঁদের এ দ্বীনী খিদমাতের যাযবা আরো বৃদ্ধি করে দিন। আমিন!!!
লেখকের বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।