একটু পড়ে দেখুন
কুরআন অনুধাবন

কুরআন অনুধাবন

৳ 50
স্টকে আছে

بسم الله الرحمن الرحيم


পবিত্র কুরআন মানব জতির হেদায়াতের জন্য আল্লাহ প্রেরিত সর্বশেষ এলাহী গ্রন্থ। যা সত্য ও মিথ্যার মানদন্ড। মানুষ যতদিন কুরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবে, ততদিন তারা সুখে-শান্তিতে থাকবে। আর যখনই এথেকে বিচ্যুত হবে, তখনই তারা অশান্তির অগ্নি গহবরে নিক্ষিপ্ত হবে। কুরআনের হেদায়াত অনুযায়ী জীবন পরিচালনার দায়িত্ব যাদের ছিল, সেই মুসলিম উম্মাহ আজ কুরআন থেকে কার্যতঃ মুখ ফিরিয়ে নিয়েছে। মুসলমানদের প্রতিষ্ঠিত রাষ্ট্র সমূহের পৃষ্ঠপোষকতায় বড় বড় বিশ্ববিদ্যালয় চলছে, কিন্তু কোথাও কুরআন গবেষণার যথাযথ ব্যবস্থা নেই। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও পর্যাপ্ত সুযোগ নেই। ফলে জীবনের সামান্য অংশ ব্যতীত মুসলমানের বলতে গেলে সার্বিক জীবনই চলছে নিজেদের মনগড়া বিধান অনুযায়ী। ফলে কুরআন এখন মুমিনদের নিকট বরকত লাভের গ্রন্থ হয়েছে, বিধান গ্রন্থ নয়।


পবিত্র কুরআনের অভ্রান্ত উৎস থেকে শাশ্বত কল্যাণ লাভের জন্য কুরআন অনুধাবনের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ‘কুরআন অনুধাবন’ শিরোনামে সম্মানিত লেখকের বক্ষমান নিবন্ধটি মাসিক আত-তাহরীক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ২০১৬, ২০/১-৩ সংখ্যা ‘দরসে কুরআন’ কলামে প্রকাশিত হয়। যা মাননীয় লেখকের হাতে পরিমার্জন শেষে পুস্তকাকারে প্রকাশিত হ’ল।


আল্লাহ মাননীয় লেখক এবং তাঁর পিতা-মাতা ও পরিবারবর্গকে ইহকালে ও পরকালে সর্বোত্তম জাযা দান করুন- আমীন!

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

মৃতদের জন্য করণীয় বর্জনীয় 30%
ছাড়
মৃতদের জন্য করণীয় বর্জনীয়

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

৳ 220 ৳ 154
সাম্রাজ্যবাদ ও মিশনারি  তৎপরতা 20%
ছাড়
সাম্রাজ্যবাদ ও মিশনারি তৎপরতা

ড.উমর ফররুখ ,ড.মুস্তফা খালিদি

৳ 460 ৳ 368
প্রিন্সিপলস অব কুরআন {১ম+২য় খন্ড} 35%
ছাড়
প্রিন্সিপলস অব কুরআন {১ম+২য় খন্ড}

শাইখ মান্না আ আল-কাত্তান

৳ 1,400 ৳ 910
কুরআন অবমাননার ভয়াবহ শাস্তি 36%
ছাড়
কুরআন অবমাননার ভয়াবহ শাস্তি

মো. ওবাইদুল্লাহ নোমানী

৳ 70 ৳ 45
তাফসির কি মিথ্যা হতে পারে?
তাফসির কি মিথ্যা হতে পারে?

আব্দুর রাযযাক বিন ইউসুফ

৳ 140
দরসে কুরআন সিরিজ-১ 3%
ছাড়
দরসে কুরআন সিরিজ-১

মুুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 310 ৳ 301
খোলাসাতুল কুরআন[আল কুরআনের সারনির্যাস] 40%
ছাড়
খোলাসাতুল কুরআন[আল কুরআনের সারনির্যাস]

মাওঃআবু সাফওয়ান মুহাম্মাদ জুনাইদ কাসেমি

৳ 1,080 ৳ 648
সুরা এবং আয়াতসমূহের ফযীলত 32%
ছাড়
সুরা এবং আয়াতসমূহের ফযীলত

উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ

৳ 110 ৳ 75
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?