একটু পড়ে দেখুন
দাজ্জাল (ড. আহসানুল্লাহ) 20% ছাড়

দাজ্জাল (ড. আহসানুল্লাহ)

পৃষ্ঠা সংখ্যা: 128 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 120 ৳ 150 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
ফিতনার নীতিমালা
ফিতনার নীতিমালা
শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী
৳ 63 ৳ 50
ধেয়ে আসছে ফিতনা
ধেয়ে আসছে ফিতনা
ড. আদহাম আশ শারকাবিমাম আবু আমর উসমান আদ-দানি
৳ 720 ৳ 432
প্রোটোকলস অব জায়োনিজম (হার্ডকভার)
প্রোটোকলস অব জায়োনিজম (হার্ডকভার)
মোহাইমিন পাটোয়ারী
৳ 380 ৳ 285

যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দীন আলবানী রাহি -এর ‘মাসীহ দাজ্জালের কিস্সা’ পুস্তকটি বাংলা ভাষায় অনুবাদ করতে পেরে সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। পৃথিবীর বুকে যত ফিতনা ঘটেছে এবং ক্বিয়ামাতের পূর্ব পর্যন্ত ঘটবে তার মধ্যে কানা দাজ্জালের ফিতনাই সবচেয়ে ভয়ঙ্কর। তাই সমস্ত নাবী-রাসূলগণ স্বীয় উম্মাতকে দাজ্জাল সম্পর্কে সর্তক করে গেছেন। কাজেই মুসলিমদের এ বিষয়ে সঠিক ও স্বচ্ছ ধারণা থাকা একান্তই জরুরী। এই পুস্তকে আল্লামা নাসিরুদ্দীন আলবানী রাহি প্রথমে দাজ্জাল সম্পর্কে আবু উমামাহ্ বর্ণিত একটি বৃহৎ হাদীস উল্লেখ করেন। অতঃপর তিনি হাদীসের বক্তব্যগুলোকে মোট ৪৯টি অংশে ভাগ করেন এবং প্রতিটি অংশকে এক একটি অনুচ্ছেদ বা ধারা গণ্য করে তার সমর্থনে অন্যান্য সাহাবায়ি কিরামগণ থেকে যেসব হাদীস বর্ণিত হয়েছে সেসব হাদীস একত্র করে তাহক্বীক্বের মাধ্যমে হাদীসগুলোর অবস্থান তুলে ধরেন। পরিশেষে দাজ্জাল সম্পর্কিত হাদীসসমূহ থেকে যা কিছু সহীহভাবে বর্ণিত হয়েছে তা তিনি ধারাবাহিকভাবে উল্লেখ করেন। শাইখ আলবানী রাহি যেভাবে তাঁর লিখনিকে সাজিয়েছেন তা সত্যিই বিস্ময়কর। পুস্তকটি পাঠের মাধ্যমে একদিকে দাজ্জাল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা যাবে, অপরদিকে দাজ্জাল সম্পর্কে যেসব ভুল ধারণা ছিল এবং যঈফ ও ভিত্তিহীন বর্ণনা রয়েছে তাও অবগত হওয়া যাবে। এই গবেষণামূলক চমৎকার লিখনির জন্য আমরা সম্মানিত শায়খের প্রতি কৃতজ্ঞ।

শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ
শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ

সালফে সালেহীনের বাস্তব প্রতিচ্ছবি, মুহাদ্দিস, ফকীহ, দাঈ, ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ এর সাথে পরিচিত হই। শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ আধুনিক যুগে মুসলিম জাহানের একজন স্বনামধন্য আলেম। আধুনিক বিশ্বে শাইখ আলবানীকে ইলমে হাদীসের ক্ষেত্রে বিশেষ করে ইলমুল জারহে ওয়াত তাদীলের[1] ক্ষেত্রে স্বতন্ত্র প্রতিভাধারী আলেম হিসেবে গণ্য করা হয়। ইলমে মুস্তালাহুল হাদীসের[2] ক্ষেত্রে তিনি অত্যন্ত নির্ভরযোগ্য বক্তিত্ব। মুহাদ্দিসগণ বলেছেন: “তিনি যেন ইবনে হাজার আসকালানী, হাফেয ইবনে কাসীর প্রমুখ ইলমুল জারহে ওয়াত তাদীলের আলেমদের যুগকে আবার ফিরিয়ে এনেছিলেন।

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস (হাদিস বিশারদ) ও ইসলামী গবেষক আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ.)-এর বর্ণাঢ্য জীবনের মূল অংশগুলো নিচে দেওয়া হলো

  • জন্ম ও হিজরত: তিনি ১৯১৪ সালে ইউরোপের আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন। আলবেনিয়ায় ধর্মনিরপেক্ষ শাসন ও পর্দাপ্রথা নিষিদ্ধ হলে তাঁর পিতা সপরিবারে সিরিয়ার দামেস্কে হিজরত করেন।
  • শিক্ষাজীবন ও পেশা: প্রথাগত শিক্ষাব্যবস্থার বদলে তিনি তাঁর আলেম পিতার কাছেই কুরআন, তাজবীদ ও হানাফী ফিকহ শিক্ষা লাভ করেন। পাশাপাশি দামেস্কের অন্যান্য আলেমদের দরসেও অংশ নিতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি ঘড়ি মেরামতের পেশা বেছে নেন, যা তাঁকে স্বাধীনভাবে পড়াশোনা ও গবেষণার জন্য পর্যাপ্ত সময় এনে দেয়।
  • হাদিস গবেষণা: মাত্র ২০ বছর বয়সে 'আল মানার' পত্রিকার একটি প্রবন্ধ পড়ে তিনি হাদিস গবেষণায় প্রবলভাবে আকৃষ্ট হন। তাঁর অসাধারণ পান্ডিত্যের কারণে দামেস্কের বিখ্যাত 'জাহেরিয়া লাইব্রেরী' কর্তৃপক্ষ তাঁর গবেষণার জন্য একটি বিশেষ কক্ষ ও চাবি বরাদ্দ করেছিল।
  • দাওয়াত ও কারাবরণ: কুরআন, সুন্নাহ ও সালাফে সালেহীনের আদর্শের দিকে দাওয়াত দিতে গিয়ে তিনি সমসাময়িক কিছু আলেম ও বিদআতীদের তীব্র বিরোধিতার মুখে পড়েন। রাজনৈতিক কারণে সিরিয়া সরকার তাঁকে দু'বার কারাবন্দী করে। পরবর্তীতে তিনি সিরিয়া ছেড়ে জর্দানের আম্মানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
  • অসামান্য অবদান: সারাজীবনে তিনি শতাধিক অমূল্য গ্রন্থ রচনা ও তাহকিক (গবেষণা) করেছেন। এর মধ্যে 'সিলসিলাতুল আহাদিসিস সাহীহাহ', 'সিলসিলাতুল আহাদিসিয যয়ীফাহ', এবং 'সিফাতু সালাতিন নাবী (সা.)' বিশেষভাবে উল্লেখযোগ্য। ইলমে হাদিসের অনন্য খেদমতের জন্য ১৯৯৯ সালে তাঁকে 'আন্তর্জাতিক বাদশাহ ফায়সাল পুরস্কার' প্রদান করা হয়।আলেমদের মূল্যায়ন: শাইখ বিন বায (রহ.) এবং শাইখ উসাইমীন (রহ.)-এর মতো সমসাময়িক শীর্ষ আলেমরা তাঁকে এ যুগের 'মুজাদ্দিদ' (সংস্কারক) এবং শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে আখ্যায়িত করেছেন।
  • অন্তিম ওসিয়ত ও মৃত্যু: তিনি তাঁর সারা জীবনের সংগৃহীত বিশাল ব্যক্তিগত লাইব্রেরীটি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়াকফ করে যান। সহজ ও দ্রুত দাফনের ওসিয়ত করে ১৯৯৯ সালের ২ অক্টোবর জর্দানে তিনি ইন্তেকাল করেন।

প্রবল ইচ্ছাশক্তি ও নিরলস সাধনার মাধ্যমে একজন সাধারণ ঘড়ির কারিগর থেকে শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিসে পরিণত হওয়ার এই ইতিহাস যেকোনো জ্ঞানপিপাসুর জন্যই এক বিরাট অনুপ্রেরণা।












ড. আহসানুল্লাহ বিন সানাউল্লাহ


ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
 নতুন ৭টি বইয়ের প্যাকেজ 30%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 779
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
ফিতনার নীতিমালা 20%
ছাড়
ফিতনার নীতিমালা

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 63 ৳ 50
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ 20%
ছাড়
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ

শাইখ মুহাম্মাদ ইবনে জামীল যাইনু · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 160 ৳ 128
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২) 20%
ছাড়
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২)

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 75 ৳ 60
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস 20%
ছাড়
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 200
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?