একটু পড়ে দেখুন
ছোটদের হাদীস পাঠ [আরবী-বাংলা-ইংরেজী] ১০০ হাদীস ১ম খণ্ড 20% ছাড়

ছোটদের হাদীস পাঠ [আরবী-বাংলা-ইংরেজী] ১০০ হাদীস ১ম খণ্ড

পৃষ্ঠা সংখ্যা: 56 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 130 ৳ 163 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
গল্পের তুলিতে ইতিহাস
গল্পের তুলিতে ইতিহাস
শাইখ আলী তানতাভী রহিমাহুল্লাহ
৳ 200 ৳ 160
শিশুতোষ সীরাতের গল্প সিরিজ ৫টি বই
শিশুতোষ সীরাতের গল্প সিরিজ ৫টি বই
ড. মুহাম্মদ সিদ্দিক আল মানশাভী
৳ 940 ৳ 658

সাইয়্যেদুল মুরসালীন, রহমাতুল্লিল ‘আলামীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কথা, কর্ম ও অনুমোদনকে ‘হাদীস’ বলে। মহাগ্রন্থ আল-কুরআনের পর ‘হাদীস’ শরীয়তের দ্বিতীয় উৎস হিসেবে গণ্য করা হয়। ফলে এ দুয়ের আলোকে মু’মিন মুসলমানগণ তাদের জীবনব্যবস্থার যাবতীয় কাজকর্ম নির্বাহ করে থাকে।

পিতা-মাতারা বিশুদ্ধ দ্বীনি শিক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদের সন্তানকে সঠিক পন্থায় লালন-পালন করার আশা করে থাকেন। আর তাই আমাদের আগামীর ভবিষ্যৎ স্নেহের সোনামণিদের জন্য দ্বীন ও আখলাক-সহ বিভিন্ন বিষয়ে তাদের বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ রাসূল (স)-এর ছোট ছোট হাদীসগুলো সংকলন করেছি যা তাদেরকে আগামীতে আরও রসূলের বাণী পাঠে আগ্রহ সৃষ্টি ও আদর্শ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে, ইন-শা-আল্লাহ্। এছাড়াও এ সকল ছোট হাদীসগুলো তাদের মুখস্থ করতেও সহজ হবে।

অধিকন্তু বর্তমান সময়ের কিছু সংখ্যক মুসলমান নামধারী চমৎপ্রদ নাম ধারণ করে হাদীসকে অস্বীকার করছে এবং প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ)-এর প্রতি এমনকি যাঁরা হাদীস সংকলন করেছেন তাদের প্রতিও কটূক্তি করতেও কুণ্ঠাবোধ করছে না। তাদের ফিতনার শাখা-প্রশাখা ক্রমশ বিস্তার করে চলেছে, যা দ্বীন ও ঈমানের মূলে কুঠারাঘাতের শামিল। অথচ যে মাধ্যমে কুরআন এসেছে, সেই একই মাধ্যমেই হাদীস এসেছে। সুতরাং হাদীস অস্বীকার করা ইসলাম অস্বীকার করার নামান্তর। এমন পরিস্থিতে হাদীস অস্বীকারকারীদের কবল থেকে রক্ষা করতে আমাদের প্রিয় সোনামণিদেরকে ছোটবেলা হতে রাসূলের বাণী হাদীসের সাথে পরিচয় করে দেওয়ার জন্যও আমার এ ক্ষুদ্র প্রয়াস।

যাদের আন্তরিক সহযোগিতায় এ গ্রন্থটি পাঠকের হাতে পৌঁছানো সম্ভব হয়েছে, তাদের সবার জন্য মহান আল্লাহর কাছে উত্তম বিনিময় কামনা করছি।

আমরা আমাদের সাধ্য মত বইটিকে ত্রুটিমুক্ত করার চেষ্টা করেছি। তারপরও যদি সম্মানিত পাঠকের দৃষ্টিতে কোনো ভুল-ভ্রান্তি পরীলক্ষিত হয়, তাহলে আমাদেরকে অবগত করার জন্য আন্তরিক অনুরোধ রইলো এবং পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে ইনশা-আল্লাহ্।

মহান আল্লাহ্ বইটিকে পাঠক সমাজের জন্য উপকারী হিসেবে কবুল করুন, আমীন।

আব্দুল মতিন


ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
 নতুন ৭টি বইয়ের প্যাকেজ 30%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 779
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
ফিতনার নীতিমালা 20%
ছাড়
ফিতনার নীতিমালা

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 63 ৳ 50
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ 20%
ছাড়
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ

শাইখ মুহাম্মাদ ইবনে জামীল যাইনু · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 160 ৳ 128
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২) 20%
ছাড়
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২)

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 75 ৳ 60
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস 20%
ছাড়
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 200
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?