একটু পড়ে দেখুন
বিষয় ভিত্তিক হাদীস সম্ভার ১ম খণ্ড 20% ছাড়

বিষয় ভিত্তিক হাদীস সম্ভার ১ম খণ্ড

৳ 600 ৳ 750 20% ছাড়
স্টকে আছে

সকল প্রশংসা মহান আল্লাহ্ তা‘আলার। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদ (স.) এর প্রতি, যাঁর জীবনাদর্শ প্রতিটি মুহূর্ত্বে প্রত্যেক মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। আর তাঁর জীবনাদর্শ জানতে হলে পবিত্র কুরআন এবং সহীহ সুন্নাহ্ জানার বিকল্প নেই। বাংলা ভাষাভাষীরা সাধারণত কুতুবুস সিত্তাহ্ (সহীহুল বুখারী, সহীহ মুসলিম, আবূ দাঊদ, নাসাঈ, তিরমিযী ও ইবনে মাজাহ্), ও সংকলিত মিশকাত, রিয়াযুয স্বলেহীন ও বুলুগুল মারাম হাদীসের কিতাবগুলোর নাম শুনে, জানে ও পড়ে থাকে। আর এ কয়েকটি কিতাবের মূল কপি ও বাংলা অনুবাদ আমাদের দেশে পাওয়া যায়। কিন্তু এ ছাড়াও যে একাধিক হাদীস গ্রন্থ রয়েছে, সে সমস্ত কিতাবগুলোর নাম অনেকে জানে না এবং ব্যক্তিগতভাবে সংগ্রহ নেই এমনকি এ দেশের বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান, লাইব্রেরীগুলোতেও খুঁজে পাওয়া যায় না। যাহোক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের সকল দিক ও বিভাগ নিয়ে শাইখ আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী দীর্ঘ দিন যাবত বহু পরিশ্রম করে তাঁর রচিত অনুদিত ও সম্পাদিত প্রায় শতাধিক গ্রন্থ থেকে নির্বাচন করে বিষয়ভিত্তিক আকারে ৪২টি অধ্যায়ে, ৫৬৩টি বিষয়ে ৩৯০২টি গুরুত্বপূর্ণ সহীহ হাদীস প্রায় ৩০টিরও বেশি মূল হাদীস গ্রন্থ থেকে নির্বাচন করে সন্নিবেশিত করেছেন। যার অনেক হাদীস দূষ্প্রাপ্য হাদীসের কিতাব থেকে তাহক্বীক্ব ও তাখরীজ করে হাদীস নম্বর বা খ-, পৃষ্ঠা উল্লেখ করেছেন। তার ব্যবহৃত প্রতিটি হাদীস বা তার পৃষ্ঠা নম্বর, মাকতাবাতুস শামেলায় প্ওায়া যাবে। (এটি একটি সফ্টওয়ার যাতে আরবী ভাষায় প্রায় ১৭,০০০ খানা বই রয়েছে) এছাড়াও তিনি অধিকাংশ বিষয়ের সাথে সংশ্লিষ্ট কুরআনের প্রায় ৪০০ টি আয়াত উল্লেখ করেছেন।


শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

সহীহ আত-তারগীব ওয়াত তারহীব ৩য় খণ্ড 20%
ছাড়
সহীহ আত-তারগীব ওয়াত তারহীব ৩য় খণ্ড

আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ

৳ 825 ৳ 660
ইমাম নববির ৪০ হাদিস ও তার ব্যাখ্যা 30%
ছাড়
ইমাম নববির ৪০ হাদিস ও তার ব্যাখ্যা

শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন

৳ 415 ৳ 291
জামিউল উলুমি ওয়াল হিকাম (১,২,৩ খণ্ড বক্সসহ) 50%
ছাড়
জামিউল উলুমি ওয়াল হিকাম (১,২,৩ খণ্ড বক্সসহ)

শাইখ শুআইব আরনাউত রহ.

৳ 2,750 ৳ 1,375
সহীহ আত-তারগীব ওয়াত তারহীব (১-৩) সেট 20%
ছাড়
সহীহ আত-তারগীব ওয়াত তারহীব (১-৩) সেট

আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ

৳ 2,325 ৳ 1,860
হাদীস সংকলন (১)
হাদীস সংকলন (১)

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 50
কুরআন সংকলনের ইতিহাস 30%
ছাড়
কুরআন সংকলনের ইতিহাস

ডঃ মুহাম্মাদ মুস্তাফা আল আযামী

৳ 660 ৳ 462
সোনামণিদের সহীহ হাদীস শিক্ষা 5%
ছাড়
হাদীস সংকলনের ইতিহাস 30%
ছাড়
হাদীস সংকলনের ইতিহাস

শাইখ ড. মুস্তফা আল আযমি

৳ 360 ৳ 252
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?