একটু পড়ে দেখুন
মুসহাফুত তাহফীয আল কুরআনুল কারীম আয়াতে মুতাশাবিহাত চিহ্নিত 30% ছাড়

মুসহাফুত তাহফীয আল কুরআনুল কারীম আয়াতে মুতাশাবিহাত চিহ্নিত

পৃষ্ঠা সংখ্যা: 632 পৃষ্ঠা
ভাষা: আরবী
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 350 ৳ 500 30% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:

ভিডিও দেখুন


সম্মানিত কুরআনপ্রেমী ভাই-বোন! বাজারে বিভিন্ন প্রকাশনীর আল-কুরআন থাকা সত্ত্বেও আমরা কেন নতুন আঙ্গিকে আল-কুরআনুল কারীম প্রকাশ করলাম? তার কয়েকটি উল্লেখযোগ্য কারণ ও বৈশিষ্ট্য সংক্ষেপে তুলে ধরা হলো।

১। নামকরণ: অনেক প্রকাশক আল-কুরআন এর নামকরণ করতে গিয়ে

শুরুতে নূরানী/সহীহ/সহীহ নূরানী ইত্যাদি শব্দ যুক্ত করেছেন। আবার অনেকে আল-কুরআন এর শেষে শরীফ শব্দটি যুক্ত করেছেন অথচ স্বয়ং আল্লাহ তা'আলা তাঁর কিতাবে এর একাধিক সুন্দর নাম উল্লেখ করেছেন। যেমন- আল-কুরআনুল কারীম (সূরা ওয়াকিয়াহ-৫৬:৭৭), কুরআনুম মাজীদ (সূরা বুরুজ- ৮৫:২১), আল-কুরআনুল হাকীম (সূরা ইয়াসীন- ৩৬:০২) প্রভৃতি। কোনো নামের সামনে-পিছনে কুরআন হাদীসের কোথাও এরূপ নূরানী, সহীহ বা শরীফ কোন শব্দ যুক্ত করা হয়নি। তাই আমরা 'আল-কুরআনুল কারীম' নামকরণ করলাম।

২। ভিত্তিহীন দু'আ ও উদ্ধৃতিবিহীন আলোচনা পরিহার: ভারতবর্ষের

আদলে প্রকাশিত অধিকাংশ প্রকাশনী তাদের প্রকাশিত আল-কুরআনের প্রথমাংশে কিংবা শেষাংশে নানা ভিত্তিহীন তাবিজ-কবজের নকশা ও নিয়ম দিয়েছেন। আবার অনেকে উল্লেখ করেছেন কুরআন খতমের অমূলক দু'আ, বিভিন্ন আয়াতের জবাবে দুর্বল উদ্ধৃতিবিহীন যিকির। যেমন বলা হয়, সূরা মূলক শেষ করে اللهُ يَأْتِينا وهو رب العاليين পড়তে হবে। এভাবে অনেক যঈফ হাদীস উল্লেখ করে সূরা ও আয়াতের ফযীলত বর্ণনা করেছেন। যেমন বলা হয়- রাসূলুল্লাহ () বলেছেন, "যে ব্যক্তি কুরআন পাঠ করবে এবং এর হালাল-হারাম মেনে চলবে, আল্লাহ তাকে জান্নাতে স্থান দান করবেন এবং তার পরিবারে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের মধ্য থেকে দশজনের জন্য তার সুপারিশ কবুল করবেন।" (ইমাম তিরমিযী হাদীসটিকে যঈফ বলেছেন, (৫/১৭১, হা/২৯০৫)। হাদীস বিশেষজ্ঞ আল্লামা নাসিরুদ্দীন আলবানী রহ, বলেছেন, এটি অত্যন্ত দুর্বল হাদীস।

এই মুসহাফ- অমূলক, দূর্বল ও উদ্ধৃতিবিহীন সকল আলোচনা থেকে মুক্ত।

৩। স্বচ্ছ ফন্ট ও আকর্ষণীয় অঙ্গসজ্জা: আল-কুরআনুল কারীম মুসলমানদের

একমাত্র জীবনবিধান। মহাবিশ্বে সব কিতাবের ঊর্ধ্বে এর স্থান। এতে নিহিত রয়েছে, মানব জীবনের সকল সমস্যার সমাধান। এজন্য প্রত্যেক মুসলিমের নিয়মিত আল-কুরআন অধ্যয়ন ও তদনুযায়ী আমল করা অবশ্য কর্তব্য। সবার পড়ার উপযোগী উসমানী খতের আদলে স্বচ্ছ ফন্টে, আকর্ষণীয় বাঁধাই ও ন্যায্য মূল্যে এই মুসহাফ পাওয়া সহজলভ্যকরণে আমরা বদ্ধপরিকর।

"হে আল্লাহ! প্রস্তুত ও মুদ্রণ সম্পন্ন করতে যে সামান্য প্রচেষ্টা ও মেহনত করেছি, সবার শ্রম কবুল করে নাও। অজ্ঞতা ও অজান্তের ভুল ক্ষমা করে দাও। আমাদের সকলের জন্য উভয় জগতের কল্যাণ ও নাজাতের কারণ বানাও।"

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ

'ওয়াহীদিয়া গবেষণা বিভাগ' হলো বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনা সংস্থা 'ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী'-এর একটি বিশেষায়িত গবেষণা ও সম্পাদনা শাখা, যা নির্ভুল ও মানসম্মত ইসলামিক গ্রন্থ প্রকাশে নিবেদিত। দেশবরেণ্য হাফেজ ও আলেমদের সমন্বয়ে গঠিত এই বিভাগটি অত্যন্ত সতর্কতার সাথে প্রুফরিডিংয়ের মাধ্যমে 'আয়াতে মুতাশাবিহাত চিহ্নিত কুরআন', কালার-কোডেড তাজউইদ কুরআন এবং শব্দার্থে কুরআনের মতো অনন্য সংস্করণগুলো প্রকাশ করেছে, যা সহায়ক টীকা ও নির্দেশনার মাধ্যমে কুরআন হিফজ ও তিলাওয়াতকে সহজ ও নির্ভুল করে। আল-কুরআনের পাশাপাশি এই গবেষণা বিভাগ 'সহীহ ইবনে খুযাইমা', 'সহীহ ফিকহুস সুন্নাহ', 'রিয়াদুস সলেহীন' ও 'হাদীস সম্ভার'-এর মতো প্রামাণ্য গ্রন্থসহ কওমি মাদরাসার সিলেবাসভুক্ত (দরসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ কিতাব অত্যন্ত নিখুঁত অনুবাদ, সম্পাদনা ও তাহকিকসহ প্রকাশ করে আসছে। তাদের এই নির্ভরযোগ্য ও বহুল সমাদৃত প্রকাশনাগুলো একদিকে যেমন সাধারণ বাংলা ভাষাভাষী মুসলিমদের বিশুদ্ধ ইসলামি জ্ঞান অর্জনে সহায়তা করছে, ঠিক তেমনি মাদরাসার শিক্ষার্থী ও গবেষকদের একাডেমিক পড়াশোনাকেও করে তুলেছে আরও সমৃদ্ধ ও সহজলভ্য।


ওয়াহীদিয়া গবেষণা বিভাগ

'ওয়াহীদিয়া গবেষণা বিভাগ' হলো বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনা সংস্থা 'ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী'-এর একটি বিশেষায়িত গবেষণা ও সম্পাদনা শাখা, যা নির্ভুল ও মানসম্মত ইসলামিক গ্রন্থ প্রকাশে নিবেদিত। দেশবরেণ্য হাফেজ ও আলেমদের সমন্বয়ে গঠিত এই বিভাগটি অত্যন্ত সতর্কতার সাথে প্রুফরিডিংয়ের মাধ্যমে 'আয়াতে মুতাশাবিহাত চিহ্নিত কুরআন', কালার-কোডেড তাজউইদ কুরআন এবং শব্দার্থে কুরআনের মতো অনন্য সংস্করণগুলো প্রকাশ করেছে, যা সহায়ক টীকা ও নির্দেশনার মাধ্যমে কুরআন হিফজ ও তিলাওয়াতকে সহজ ও নির্ভুল করে। আল-কুরআনের পাশাপাশি এই গবেষণা বিভাগ 'সহীহ ইবনে খুযাইমা', 'সহীহ ফিকহুস সুন্নাহ', 'রিয়াদুস সলেহীন' ও 'হাদীস সম্ভার'-এর মতো প্রামাণ্য গ্রন্থসহ কওমি মাদরাসার সিলেবাসভুক্ত (দরসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ কিতাব অত্যন্ত নিখুঁত অনুবাদ, সম্পাদনা ও তাহকিকসহ প্রকাশ করে আসছে। তাদের এই নির্ভরযোগ্য ও বহুল সমাদৃত প্রকাশনাগুলো একদিকে যেমন সাধারণ বাংলা ভাষাভাষী মুসলিমদের বিশুদ্ধ ইসলামি জ্ঞান অর্জনে সহায়তা করছে, ঠিক তেমনি মাদরাসার শিক্ষার্থী ও গবেষকদের একাডেমিক পড়াশোনাকেও করে তুলেছে আরও সমৃদ্ধ ও সহজলভ্য।


ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
 নতুন ৭টি বইয়ের প্যাকেজ 30%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 779
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
ফিতনার নীতিমালা 20%
ছাড়
ফিতনার নীতিমালা

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 63 ৳ 50
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ 20%
ছাড়
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ

শাইখ মুহাম্মাদ ইবনে জামীল যাইনু · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 160 ৳ 128
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২) 20%
ছাড়
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২)

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 75 ৳ 60
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস 20%
ছাড়
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 200
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?