আল-হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াছ ছালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা’দাহ। পাঠক সমাজ অবগত আছেন যে, ছহীহ বুখারীর ব্যাখ্যাগ্রন্থ মিন্নাতুল বারীর (১ম খণ্ড) আমরা ইমাম বুখারীর জীবনী তাহক্বীক্বসহ ও ছহীহ বুখারীর পরিচয়সংক্রান্ত বিস্তারতি আলোচনা করেছি। ফালিল্লাহিল হামদ। আজকের এই লেখার মাধ্যমে আমরা ছহীহ বুখারীর হাদীছসমূহের ব্যাখ্যার অবতারণা করতে যাচ্ছি। দীর্ঘ বিরতির পর মহান আল্লাহ আমাদেরকে ছহীহ বুখারীর মূল হাদীছের ব্যাখ্যার কাজ শুরু করার তাওফীক দান করেছেন সেজন্য সর্বাগ্রে তার শুকরিয়া আদায় করছি, আল-হামদুলিল্লাহ। শান্তির বারিধারা অবতীর্ণ হোক মুহাম্মাদ-এর উপর।
এই লেখায় হাদীছের ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের অনুসরণীয় পদ্ধতি হবে নিম্নরূপ:
১. হাদীছের সঠিক ও সরল অনুবাদ।
২. হাদীছের তাখরীজ।
৩. রাবীগণের সংক্ষিপ্ত পরিচয়।
৪. সনদের সূক্ষ্মতা।
৫. কঠিন ও অপরিচিত শব্দের অর্থ।
আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক
আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক জন্ম গাইবান্ধায়। বেড়ে উঠা রাজশাহীতে। পিতা আব্দুর রাযযাক বিন ইউসুফ, মাতা উম্মে মারিয়াম রাযিয়া। উভয়েই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন। তাদের হাতেই লেখকের পড়াশোনার হাতেখড়ি। কুরআন ও হাদীছের উচ্চতর জ্ঞান অর্জন করেছেন দারুল উলূম দেওবান্দ, ভারত ও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব থেকে। কুরআন মাজীদ হিফয সম্পন্ন করেছেন গিলেটবাজার মাদরাসা বানারস থেকে। তার অন্যতম শিক্ষকগণ হচ্ছেন মাওলানা বদিউজ্জামান (রহ.), শায়খ আব্দুল খালেক সালাফী, মুফতী সাঈদ আহমাদ পালানপুরী, মাওলানা নিয়ামাতুল্লাহ আ'যমী, মুফতী হাবীবুর রহমান আ'যমী, শায়খ আওয়াদ আর-রুওয়াইছী, শায়খ আয়মান আর-রুহাইলী, শায়খ আনীস ত্বাহের, শায়খ আব্দুল বারী বিন হাম্মাদ আল-আনছারী, শায়খ মুহাম্মাদ বিন হাদী আল-মাদখালী প্রমুখ। হাদীছ নিয়ে গবেষণা ও লেখালেখি করতে ভালবাসেন। গবেষণার পাশাপাশি দেশে সমাজ সংস্কার ও সেবামূলক কাজ করে যাচ্ছেন। বর্তমানে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদীছ ডিপার্টমেন্টের উলূমুল হাদীছ বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

তুবা পাবলিকেশন