একটু পড়ে দেখুন
আদর্শ পরিবার ও পরিবেশ 20% ছাড়

আদর্শ পরিবার ও পরিবেশ

৳ 130 ৳ 163 20% ছাড়
স্টকে আছে

পরিবেশের সুফল এবং তথাকথিত প্রগতিশীল পরিবেশের কুফল বর্ণনা করার মাধ্যমে গণচেতনা গড়ে তুলতে হবে। ইসলামী শিক্ষাকে জোরদার করে জোর পদক্ষেপে কুফ্রী পরিবেশকে চ্যালেঞ্জ্ করতে হবে। সেই লক্ষ্যে আরবী ভাষায় লিখিত শায়খ মুহাম্মাদ আল-মুনাজ্জিদ সাহেবের ‘ইসলাহুল বুয়ূত’ ও ‘আখত্বারুন তুহাদ্দিদুল বুয়ূত’ এর অনুকরণে এই পুস্তিকা বাংলা ভাষায় লিখে বাঙালি পাঠক সমাজকে উপহার দিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহ যেন তা কবুল করে নেন। আমীন।

আমাদের পরিবেশকে ঘিরে রয়েছে ধর্মনাশা ও সর্বনাশা রাজনীতি। বিভিন্ন প্রচার-মাধ্যম ও মডেল ফ্যাশনের সাহায্যে সমাজকে যৌন-সুখের ভোগ দাও, যৌন-চেতনা প্রখর থেকে প্রখরতর কর। মানুষ কাজ করে খাক্; যার কাজ নেই তার রুটি নেই। সকলের ঘরে-ঘরে সুলভমূল্যে বিনোদন-যন্ত্র ঢুকিয়ে দাও, যাতে কাজের শেষে ঘরে ফিরলে তার মন যেন নেচে ওঠে। তাহলেই রুটিরুজি, যৌন ও বিনোদন-চিন্তায় সে আর ধর্ম-চিন্তা করার সুযোগ পাবে না। মসজিদের মোকাবেলা কর বিভিন্ন বিনোদন কেন্দ্র, থিয়েটার, সিনেমা হল ও রঙমহল প্রতিষ্ঠার মাধ্যমে। ধর্মীয় পত্নীর মোকাবেলায় নানা প্রকার উপপত্নী-ভোগের সুযোগ বৃদ্ধি কর। আকীদার মোকাবেলা কর চিন্তা ও বাকস্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতার নীতি দ্বারা। জিহাদী শক্তি ও বিভিন্নমুখী প্রতিভার মোকাবেলা হোক খেলাধূলা ও বিলাস-ব্যসনের আতিশয্য দিয়ে। বিভিন্ন কর্ম-শিল্পীদের মোকাবেলা করুক বিভিন্ন রঙ্গ-শিল্পী; অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকারা। উদ্বুদ্ধ ও উৎসাহিত কর বিভিন্ন তসলিমা রুশদীকে; যদিও তাদের চেলা-চামু-ের সংখ্যা মোটেই কম নয়। তবে পার্থক্য এই যে, তারা মনের কথা পেটেই চেপে রেখেছে। আর ওরা তা উদগীরণ করে ফেলেছে। উক্তরূপ পরিবেশের বেড়াজালে বন্দি থেকে, রেডিও, টিভি, পত্রপত্রিকা ও আরও অন্যান্য প্রচার-মাধ্যমের মোকাবেলায় আমরা মুসলিমরা ইসলামী পরিবেশ গড়তে কতটুকু সফলতা অর্জন করতে পারি, সে বিষয় ভেবে আমাদেরকে হীনমন্যতার শিকার হলে চলবে না। বরং আমাদেরকে এ কথা মনের মাঝে গেঁথে রাখতে হবে যে, আমাদের মাথার উপরে উড়ন্ত চিলকে আকাশে উড়তে যদি বাধা না-ও দিতে পারি, তবুও আমরা আমাদের মাথার চুলে তাকে বাসা বাঁধতে কোন দিনই দেব না -একাজ তো অবশ্যই পারব।

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

ইসলামে প্রতিবেশীর অধিকার
ইসলামে প্রতিবেশীর অধিকার

ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম

৳ 35
বাতিঘর
বাতিঘর

মাসুদা সুলতানা রুমি

৳ 230
মুসলিম পরিবার--
মুসলিম পরিবার--

ড. আব্দুল্লাহিল কাফী মাদানী

৳ 100
পারিবারিক সম্পর্কের বুনন 35%
ছাড়
পারিবারিক সম্পর্কের বুনন

শাইখ আব্দুল করীম বাক্কার

৳ 130 ৳ 85
সংসার সুখের সন্ধানে 20%
ছাড়
সংসার সুখের সন্ধানে

শাইখ ড. সুলাঈমান বিন সালীমুল্লাহ আর রুহাইলী হাফি.

৳ 40 ৳ 32
মাতা পিতা ও সন্তানের অধিকার 20%
ছাড়
মাতা পিতা ও সন্তানের অধিকার

শাইখ আলাউদ্দীন বিন আলিমুদ্দিন

৳ 75 ৳ 60
বিবাহ পরিবার ও সন্তান প্রতিপালন
বিবাহ পরিবার ও সন্তান প্রতিপালন

ড. আসাদুল্লাহ আল গালিব

৳ 90
দাইউস কারা? ও তাদের ভয়াবহতা 20%
ছাড়
দাইউস কারা? ও তাদের ভয়াবহতা

আব্দুর রহমান বিন আরশাদ

৳ 125 ৳ 100
আদর্শ পরিবার সিরিজ
আদর্শ পরিবার সিরিজ

ড. আব্দুল কারিম বাক্কার

৳ 935
সুখময় মুসলিম জীবন 34%
ছাড়
সুখময় মুসলিম জীবন

আব্দুল্লাহ আল কাফী

৳ 580 ৳ 383
আত্মার বন্ধন আত্মীয়তা 30%
ছাড়
আত্মার বন্ধন আত্মীয়তা

শাইখ মোস্তাফিজুর রহামন মাদানী

৳ 80 ৳ 56
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?