বিড়ালকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে কুকুর। কুকুরকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে শিয়াল। হরিণকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে বাঘ। বাঘকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে সিংহ। ঠিক তেমনি, যখন কোনো মানুষকে জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে—আমার শত্রু অমুক, আমার শত্রু তমুক। আর এভাবেই, সবাই একে-অন্যের নাম উল্লেখ করেই তার শত্রুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আজ পর্যন্ত অনেকের কাছেই তাদের শত্রুর কথা জানতে চাইলে— কেউ বলে অমুক, কেউ বলে তমুক। শুধু তাই নয়; কেউ কেউ তো নিজ সহোদর ভাইকেও শত্রু হিসেবে আখ্যায়িত করে। কিন্তু, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, তোমার শত্রু কে? তখন আমি অকপটে, এক বাক্যে বলি—’আমার শত্রু আমি’। আমি আমার শত্রু, তবে কেন অন্যের শত্রুতাকে এত ভয় করি? আমি বোকা, আমি বোকা, আমি বোকা….
মাহমুদ বিন নূর
মাহমুদ বিন নূর: তরুণ আলেম, লেখক ও গবেষক মাহমুদ বিন নূর (জন্ম ১৪ নভেম্বর, ১৯৯৭) একজন তরুণ আলেম, লেখক ও গবেষক। সৃজনশীল ও মননশীল প্রতিভার অধিকারী এই লেখক হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করেন এবং দীর্ঘ সময় ঢাকার প্রখ্যাত আলেমদের সান্নিধ্যে ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি হাদিসে নববীর ইজাজাহ লাভ করেন এবং লেখালেখি শুরু করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: 'নফসের বিরুদ্ধে লড়াই', 'শয়তানের বিরুদ্ধে লড়াই', 'অলসতার বিরুদ্ধে লড়াই', 'আমার শত্রু আমি', 'স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা', 'জীবনের আয়না' এবং 'প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি'। তাঁর বইগুলোর মধ্যে 'নফসের বিরুদ্ধে লড়াই', 'শয়তানের বিরুদ্ধে লড়াই' ও 'আমার শত্রু আমি' বেস্ট সেলার তালিকায় স্থান পেয়েছে। মৌলিক রচনার পাশাপাশি তিনি সম্পাদনার কাজেও যুক্ত আছেন।
রাইয়ান প্রকাশন