একটু পড়ে দেখুন
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ১ম খণ্ড 10% ছাড়

সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ১ম খণ্ড

পৃষ্ঠা সংখ্যা: 512 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 540 ৳ 600 10% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
সহীহ আত-তারগীব ওয়াত তারহীব ৩য় খণ্ড
সহীহ আত-তারগীব ওয়াত তারহীব ৩য় খণ্ড
শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ
৳ 825 ৳ 660
ইমাম নববির ৪০ হাদিস ও তার ব্যাখ্যা
ইমাম নববির ৪০ হাদিস ও তার ব্যাখ্যা
ইমাম আবুল হাসান আল-আশআরী রহিমাহুল্লাহ
৳ 415 ৳ 282

আল-হামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ শুকরিয়া। যার দয়া ও রহমতের বদৌলতে আমাদের স্বপ্নের ‘মাকতাবাতুস সালাফ’ কল্পনার জগত থেকে বাস্তব জগতে পদার্পণ করছে। ‘আল-ইতিছাম গবেষণা বিভাগ’ নামক যে বীজ রোপন করা হয়েছিল,তার অংকুরোদগম হয়ে এখন ফুল ও ফল দেওয়া শুরু করেছে। করোনার দুই বছরে যখন মানুষ ছিল ঘরবন্দী,পৃথিবী ছিল স্তিমিত,পৃথিবীর সেই ক্রান্তিলগ্নে ভাগ্যক্রমে দেশে থাকার সুবাদে সময়টা কাজে লাগানোর সুযোগ হয়। আমার ভগ্নিপতি বাকী বিল্লাহ ইউসুফও সেই সময়ে কাকতালীয়ভাবে দেশে আটকা পড়ে যান। দুইজনে মিলে সময়টা কাজে লাগানোর পরিকল্পনা। যেই ভাবা সেই কাজ। নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ-এর নিকট আমাদের পরিকল্পনা জানিয়ে সহযোগিতা চাইলাম। তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিলেন। আশ্বাস পেয়ে পুরোদমে কাজ শুরু করলাম। শুরু হলো পৃথক গবেষণাগার প্রতিষ্ঠার প্রাণান্তকর চেষ্টা। একদম নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার অনুভূতি সত্যিই অন্যরকম ছিল। আমাদেরকে একদম শূন্য থেকে আরম্ভ করতে হয়েছে। অফিস করার মতো আমাদের প্রস্তুত কোনো জায়গা পর্যন্ত ছিল না। বায়তুল হামদ জামে মসজিদের এক কোণে গ্লাস দিয়ে ঘিরে ‘আল-ইতিছাম গবেষণা বিভাগ’ এর যাত্রা শুরু হয়। হৃদয় ও মনের সকল আবেগ মিশিয়ে আমরা ধীরে ধীরে সামনে এগোতে থাকি। আমি ও বাকী বিল্লাহ ভাই বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান সফর করি এবং তাদের গবেষণা ও অনুবাদ বিভাগগুলো সম্পর্কে জানতে চেষ্টা করি। বাকী বিল্লাহ ভাইয়ের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল- তিনি শুরু থেকেই বিশ্বমানের পরিকল্পনা ও চিন্তা করতে পছন্দ করতেন। নির্দিষ্ট কোনো ঘরানার সাথে তুলনা দিতে কোনো সময়ই পছন্দ করতেন না। প্রতিযোগী বানাতে হলে দেশের জাতীয় পর্যায়ে যারা কাজ করছে তাদেরকে প্রতিযোগী ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সেই উঁচু হিম্মত সাথে নিয়েই আমাদের পথচলা। এই যাত্রায় আমরা ধীরে ধীরে গবেষণাগার থেকে নিজস্ব প্রেস পর্যন্ত প্রতিষ্ঠা করতে সমর্থ হই। শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ এ-এর লিখিত বইগুলোর পরিমার্জন থেকে শুরু করে শিশু- কিশোর পত্রিকা ‘ত্রৈমাসিক কিশলয়’ প্রকাশ পর্যন্ত সবই ছিল সেই কল্যাণকর যাত্রার সুন্দর ফসল। ফালিল্লাহিল হামদ।

শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ
শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ

সালফে সালেহীনের বাস্তব প্রতিচ্ছবি, মুহাদ্দিস, ফকীহ, দাঈ, ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ এর সাথে পরিচিত হই। শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ আধুনিক যুগে মুসলিম জাহানের একজন স্বনামধন্য আলেম। আধুনিক বিশ্বে শাইখ আলবানীকে ইলমে হাদীসের ক্ষেত্রে বিশেষ করে ইলমুল জারহে ওয়াত তাদীলের[1] ক্ষেত্রে স্বতন্ত্র প্রতিভাধারী আলেম হিসেবে গণ্য করা হয়। ইলমে মুস্তালাহুল হাদীসের[2] ক্ষেত্রে তিনি অত্যন্ত নির্ভরযোগ্য বক্তিত্ব। মুহাদ্দিসগণ বলেছেন: “তিনি যেন ইবনে হাজার আসকালানী, হাফেয ইবনে কাসীর প্রমুখ ইলমুল জারহে ওয়াত তাদীলের আলেমদের যুগকে আবার ফিরিয়ে এনেছিলেন।

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস (হাদিস বিশারদ) ও ইসলামী গবেষক আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ.)-এর বর্ণাঢ্য জীবনের মূল অংশগুলো নিচে দেওয়া হলো

  • জন্ম ও হিজরত: তিনি ১৯১৪ সালে ইউরোপের আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন। আলবেনিয়ায় ধর্মনিরপেক্ষ শাসন ও পর্দাপ্রথা নিষিদ্ধ হলে তাঁর পিতা সপরিবারে সিরিয়ার দামেস্কে হিজরত করেন।
  • শিক্ষাজীবন ও পেশা: প্রথাগত শিক্ষাব্যবস্থার বদলে তিনি তাঁর আলেম পিতার কাছেই কুরআন, তাজবীদ ও হানাফী ফিকহ শিক্ষা লাভ করেন। পাশাপাশি দামেস্কের অন্যান্য আলেমদের দরসেও অংশ নিতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি ঘড়ি মেরামতের পেশা বেছে নেন, যা তাঁকে স্বাধীনভাবে পড়াশোনা ও গবেষণার জন্য পর্যাপ্ত সময় এনে দেয়।
  • হাদিস গবেষণা: মাত্র ২০ বছর বয়সে 'আল মানার' পত্রিকার একটি প্রবন্ধ পড়ে তিনি হাদিস গবেষণায় প্রবলভাবে আকৃষ্ট হন। তাঁর অসাধারণ পান্ডিত্যের কারণে দামেস্কের বিখ্যাত 'জাহেরিয়া লাইব্রেরী' কর্তৃপক্ষ তাঁর গবেষণার জন্য একটি বিশেষ কক্ষ ও চাবি বরাদ্দ করেছিল।
  • দাওয়াত ও কারাবরণ: কুরআন, সুন্নাহ ও সালাফে সালেহীনের আদর্শের দিকে দাওয়াত দিতে গিয়ে তিনি সমসাময়িক কিছু আলেম ও বিদআতীদের তীব্র বিরোধিতার মুখে পড়েন। রাজনৈতিক কারণে সিরিয়া সরকার তাঁকে দু'বার কারাবন্দী করে। পরবর্তীতে তিনি সিরিয়া ছেড়ে জর্দানের আম্মানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
  • অসামান্য অবদান: সারাজীবনে তিনি শতাধিক অমূল্য গ্রন্থ রচনা ও তাহকিক (গবেষণা) করেছেন। এর মধ্যে 'সিলসিলাতুল আহাদিসিস সাহীহাহ', 'সিলসিলাতুল আহাদিসিয যয়ীফাহ', এবং 'সিফাতু সালাতিন নাবী (সা.)' বিশেষভাবে উল্লেখযোগ্য। ইলমে হাদিসের অনন্য খেদমতের জন্য ১৯৯৯ সালে তাঁকে 'আন্তর্জাতিক বাদশাহ ফায়সাল পুরস্কার' প্রদান করা হয়।আলেমদের মূল্যায়ন: শাইখ বিন বায (রহ.) এবং শাইখ উসাইমীন (রহ.)-এর মতো সমসাময়িক শীর্ষ আলেমরা তাঁকে এ যুগের 'মুজাদ্দিদ' (সংস্কারক) এবং শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে আখ্যায়িত করেছেন।
  • অন্তিম ওসিয়ত ও মৃত্যু: তিনি তাঁর সারা জীবনের সংগৃহীত বিশাল ব্যক্তিগত লাইব্রেরীটি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়াকফ করে যান। সহজ ও দ্রুত দাফনের ওসিয়ত করে ১৯৯৯ সালের ২ অক্টোবর জর্দানে তিনি ইন্তেকাল করেন।

প্রবল ইচ্ছাশক্তি ও নিরলস সাধনার মাধ্যমে একজন সাধারণ ঘড়ির কারিগর থেকে শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিসে পরিণত হওয়ার এই ইতিহাস যেকোনো জ্ঞানপিপাসুর জন্যই এক বিরাট অনুপ্রেরণা।












আল-ইতিছাম গবেষণা পর্ষদ


মাকতাবাতুস সালাফ
মাকতাবাতুস সালাফ

**মাকতাবাতুস সালাফ** বাংলাদেশের একটি সুপরিচিত ইসলামি প্রকাশনা সংস্থা, যা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা ও মানহাজের আলোকে বিশুদ্ধ ইসলামি জ্ঞান প্রচারের লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। প্রকাশনাটি কুরআন ও সুন্নাহর দলিলভিত্তিক বইপত্র প্রকাশের জন্য পাঠকদের কাছে সমাদৃত এবং তারা সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহীনের অনুসৃত পথের ওপর রচিত তাফসির, হাদিস, আকিদা, ফিকহ এবং আত্মশুদ্ধিমূলক বিভিন্ন গ্রন্থ প্রকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করে। পাঠকদের কাছে নির্ভুল ও মানসম্মত ইসলামি সাহিত্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করা মাকতাবাতুস সালাফ বর্তমানে ইসলামি বইয়ের জগতে এক নির্ভরযোগ্য নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।করেছে।


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

মাকতাবাতুস সালাফ কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব

আবু যায়েদ যামীর · মাকতাবাতুস সালাফ

৳ 80
তালীমুদ দ্বীন ( আদর্শ শিক্ষা ) 10%
ছাড়
তালীমুদ দ্বীন ( আদর্শ শিক্ষা )

আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক · মাকতাবাতুস সালাফ

৳ 160 ৳ 144
ভিন্নমতের আলেমদের ব্যাপারে সালাফদের অবস্থান
ভিন্নমতের আলেমদের ব্যাপারে সালাফদের অবস্থান

আলা হাসান ইসমাঈল · মাকতাবাতুস সালাফ

৳ 30
ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ 2%
ছাড়
ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ ফাতওয়া বোর্ড · মাকতাবাতুস সালাফ

৳ 580 ৳ 570
আল্লাহর পথে যাত্রা 3%
ছাড়
আল্লাহর পথে যাত্রা

আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক · মাকতাবাতুস সালাফ

৳ 320 ৳ 310
নববী দর্পণে আদর্শ শিক্ষক 5%
ছাড়
নববী দর্পণে আদর্শ শিক্ষক

ড. আব্দুল্লাহিল কাফী মাদানী · মাকতাবাতুস সালাফ

৳ 80 ৳ 76
রাসূল[ সাঃ] এর সুন্নাতের সাথে প্রতিদিন 10%
ছাড়
রাসূল[ সাঃ] এর সুন্নাতের সাথে প্রতিদিন

শাইখ ড. আব্দুল্লাহ আল ফুরাইহ · মাকতাবাতুস সালাফ

৳ 130 ৳ 117
ফিকহুস সালাফ[৩য়] 10%
ছাড়
ফিকহুস সালাফ[৩য়]

আল্লামা নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী রহিমাহুল্লাহ · মাকতাবাতুস সালাফ

৳ 600 ৳ 540
ইমাম আবু হানিফার আকীদা বনাম হানাফিদের আকীদা 5%
ছাড়
ইমাম আবু হানিফার আকীদা বনাম হানাফিদের আকীদা

শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী · মাকতাবাতুস সালাফ

৳ 160 ৳ 152
আল আহাদীছুল মুনতাখাবাহ 5%
ছাড়
আল আহাদীছুল মুনতাখাবাহ

শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী · মাকতাবাতুস সালাফ

৳ 100 ৳ 95
ফিকহুস সালাফ - ২য় খন্ড
ফিকহুস সালাফ - ২য় খন্ড

আল্লামা নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী রহিমাহুল্লাহ · মাকতাবাতুস সালাফ

৳ 650
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ৩য় খণ্ড
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ৩য় খণ্ড

শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ · মাকতাবাতুস সালাফ

৳ 620
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?