একটু পড়ে দেখুন
ওহে সুন্নাহর অনুসারীগণ! পরস্পরের প্রতি কোমল হোন 30% ছাড়

ওহে সুন্নাহর অনুসারীগণ! পরস্পরের প্রতি কোমল হোন

বিষয়:
পৃষ্ঠা সংখ্যা: 104 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 77 ৳ 110 30% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
এই অবেলায়
এই অবেলায়
ডা. শামসুল আরেফীন
৳ 300 ৳ 210
জমানার শেষ দিনগুলো
জমানার শেষ দিনগুলো
হাসান মাসরুর
৳ 188 ৳ 132
কাবার পথের যাত্রী
কাবার পথের যাত্রী
ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব
৳ 70 ৳ 67

রাসূল-এর যুগে এবং তার পরবর্তী ছাহাবীদের যুগে যেভাবে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছেন, বর্তমানে সেই কুরআন ও হাদীছ অক্ষুণ্ণ থাকলেও মানুষ সেভাবে দলে দলে ইসলাম গ্রহণ করেনা। বরং বর্তমানে মিডিয়ার যুগ হওয়ার পরেও যারাই ইসলাম গ্রহণ করছেন তারা সবাই বিচ্ছিন্নভাবে ইসলাম গ্রহণ করছেন। সমগ্র এলাকা সমগ্র শহর সমগ্র দেশ একবারে ইসলাম গ্রহণের নজির বর্তমান পৃথিবীতে নাই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে, পবিত্র কুরআন ও হাদীছ অক্ষুণ্ণ থাকলেও আল্লাহর রাসূল এবং তার ছাহাবীদের মতো সেই উন্নত চরিত্র সম্পন্ন মুসলিম আর নাই। সেই অমায়িক ব্যবহার ও শ্রদ্ধার মতো ব্যক্তিত্ব আর নাই। যাদের আচার-ব্যবহার ও ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। স্বর্ণযুগের আনছার ও মুহাজিরদের মতো সেই ভ্রাতৃত্ব আর নাই। মুসলিম-মুসলিম ভাইয়ে ভাইয়ে সেই ভালোবাসা আর নাই। ছালাত আছে, ছিয়াম আছে, মসজিদ আছে কিন্তু মুছল্লীদের মন হিংসায় পরিপূর্ণ। দাওয়াত আছে দল আছে আন্দোলন আছে কিন্তু কর্মীদের মন বিদ্বেষে ভরা। অন্য দল অন্য সংগঠন অন্য গ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। নেতাদের অন্তর অহংকারের রোগে আক্রান্ত। এই রোগে আজ ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম সমাজে। এমনকি যারা সঠিক আক্বীদা ও আমলের সংস্কারে কাজ করছেন তাদের মধ্যেও পারস্পারিক বিদ্বেষ আজ চরমে পৌঁছে গেছে। মানহাজের ভুল ব্যাখ্যা দিয়ে সেটাকে এত সংকীর্ণ করে দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট দেশের নির্দিষ্ট আলেমদের সাথে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। যাকে তাকে কাফের ফতওয়া দেওয়া যেমন এক প্রকার খারিজিয়্যাত, তেমনি মানহাজের দোহাই দিয়ে মুসলিমের সাথে কাফেরের মতো ব্যবহার করাও এক প্রকার খারিজিয়্যাত। এই ধরণের খারিজিয়্যাতকে খণ্ডন করার জন্যেই মদীনার প্রখ্যাত আলেম সালাফগণের অবশিষ্ট চিহ্ন শায়খ আব্দুল মুহসিন আল-আব্বাদ হাফিযাহুল্লাহ এই বইটি লিখেছেন। আল-ইতিছাম গবেষণা বিভাগের সম্মানিত গবেষণকবৃন্দ এই বইটি অনুবাদ করেছেন। বইটি সম্পাদনা করেছেন প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিযাহুল্লাহ। আমরা বইটি প্রকাশ করতে পেরে সর্বাগ্রে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা মহান আল্লাহর নিকট বইটির উত্তরোত্তর কবুলিয়্যাত কামনা করছি। মহান আল্লাহ বইটির লেখক, অনুবাদক ও সম্পাদকসহ প্রকাশ করা পর্যন্ত সহযোগিতাকারী সকলকে উত্তম প্রতিদান দান করুন!

আল-ইতিছাম গবেষণা পর্ষদ


ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত।

তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে: অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।

তাছাড়া তিনি ‘আল কুরআনুল কারীমের র্অথানুবাদ ও সংক্ষপ্তি তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেনে, যা বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস, সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাইদের জন্য সৌদী সরকারের পক্ষ হতে প্রদত্ত হচ্ছে।

২০০৫ সাল থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে কর্মজীবনে আছেন। ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হনে। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ গ্রহণের পাশাপাশি বহু গবেষণামূলক প্রবন্ধ ও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং অনেক গ্রন্থের বাংলা অনুবাদ সম্পন্ন করেছেন ও বহু অনুবাদ সম্পাদনা করেছেন। তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,

বর্তমানে তিনি অধ্যাপনার পাশাপাশি এমফিল ও পিএইচ. ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবেও কাজ করে যাচ্ছেন।

তাছাড়া তিনি মিডিয়া জগতে একজন দীনের দা‘ঈ হিসেবে কাজ করছেন। তিনি "পিসটিভি বাংলা" এর বিভিন্ন প্রোগ্রামে বক্তা, উপস্থাপক ও আলোচক হিসাবে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি তৎকালীন ইসলামিক টিভির লাইভ প্রোগ্রাম "জেনে নিন" এ ২০০৬ থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিয়েছেন। তদ্রূপ এনটিভি আরটিভি এটিএন, নাগরিক ইত্যাদি টিভিতেও প্রশ্নোত্তর ও অন্যন্য ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়মিত বিভিন্ন গ্রন্থের উপর সাপ্তাহিক ও মাসিক আলোচনা ও ব্যাখ্যা করেন। ইসলামিক শরী‘আহ, আকীদা ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করতে তিনি সাচ্ছন্দ বোধ করেন।

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি

। তাছাড়া তাঁর সম্পর্কে জানার জন্য এ ওয়েবসাইটে তাঁর সিভি দেখতে পারেন।

আল্লাহ তাঁর আমলসমূহ কবুল করুন। আমীন।

মাকতাবাতুস সালাফ
মাকতাবাতুস সালাফ

**মাকতাবাতুস সালাফ** বাংলাদেশের একটি সুপরিচিত ইসলামি প্রকাশনা সংস্থা, যা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা ও মানহাজের আলোকে বিশুদ্ধ ইসলামি জ্ঞান প্রচারের লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। প্রকাশনাটি কুরআন ও সুন্নাহর দলিলভিত্তিক বইপত্র প্রকাশের জন্য পাঠকদের কাছে সমাদৃত এবং তারা সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহীনের অনুসৃত পথের ওপর রচিত তাফসির, হাদিস, আকিদা, ফিকহ এবং আত্মশুদ্ধিমূলক বিভিন্ন গ্রন্থ প্রকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করে। পাঠকদের কাছে নির্ভুল ও মানসম্মত ইসলামি সাহিত্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করা মাকতাবাতুস সালাফ বর্তমানে ইসলামি বইয়ের জগতে এক নির্ভরযোগ্য নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।করেছে।


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

মাকতাবাতুস সালাফ কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব
আহলেহাদীসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব

আবু যায়েদ যামীর · মাকতাবাতুস সালাফ

৳ 80
তালীমুদ দ্বীন ( আদর্শ শিক্ষা ) 30%
ছাড়
তালীমুদ দ্বীন ( আদর্শ শিক্ষা )

আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক · মাকতাবাতুস সালাফ

৳ 160 ৳ 112
ভিন্নমতের আলেমদের ব্যাপারে সালাফদের অবস্থান
ভিন্নমতের আলেমদের ব্যাপারে সালাফদের অবস্থান

আলা হাসান ইসমাঈল · মাকতাবাতুস সালাফ

৳ 30
ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ 2%
ছাড়
ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ ফাতওয়া বোর্ড · মাকতাবাতুস সালাফ

৳ 580 ৳ 570
আল্লাহর পথে যাত্রা 3%
ছাড়
আল্লাহর পথে যাত্রা

আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক · মাকতাবাতুস সালাফ

৳ 320 ৳ 310
নববী দর্পণে আদর্শ শিক্ষক 5%
ছাড়
নববী দর্পণে আদর্শ শিক্ষক

ড. আব্দুল্লাহিল কাফী মাদানী · মাকতাবাতুস সালাফ

৳ 80 ৳ 76
রাসূল[ সাঃ] এর সুন্নাতের সাথে প্রতিদিন 30%
ছাড়
রাসূল[ সাঃ] এর সুন্নাতের সাথে প্রতিদিন

শাইখ ড. আব্দুল্লাহ আল ফুরাইহ · মাকতাবাতুস সালাফ

৳ 130 ৳ 91
ফিকহুস সালাফ[৩য়] 30%
ছাড়
ফিকহুস সালাফ[৩য়]

আল্লামা নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী রহিমাহুল্লাহ · মাকতাবাতুস সালাফ

৳ 600 ৳ 420
ইমাম আবু হানিফার আকীদা বনাম হানাফিদের আকীদা 5%
ছাড়
ইমাম আবু হানিফার আকীদা বনাম হানাফিদের আকীদা

শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী · মাকতাবাতুস সালাফ

৳ 160 ৳ 152
আল আহাদীছুল মুনতাখাবাহ 5%
ছাড়
আল আহাদীছুল মুনতাখাবাহ

শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী · মাকতাবাতুস সালাফ

৳ 100 ৳ 95
ফিকহুস সালাফ - ২য় খন্ড
ফিকহুস সালাফ - ২য় খন্ড

আল্লামা নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী রহিমাহুল্লাহ · মাকতাবাতুস সালাফ

৳ 650
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ৩য় খণ্ড
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ৩য় খণ্ড

শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ · মাকতাবাতুস সালাফ

৳ 620
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?