তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (১ম খন্ড) 35% ছাড়

তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (১ম খন্ড)

প্রকাশনী: হাদীস একাডেমী
পৃষ্ঠা সংখ্যা: 640 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 585 ৳ 900 35% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
মিশকাতুল মাছাবীহ (অনুবাদ ও ব্যাখ্যা) – ১ম খণ্ড
মিশকাতুল মাছাবীহ (অনুবাদ ও ব্যাখ্যা) – ১ম খণ্ড
শায়খ ওয়ালীউদ্দিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ
৳ 600
সহীহুল বুখারী ৩য়
সহীহুল বুখারী ৩য়
মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রহিমাহুল্লাহ
৳ 900 ৳ 540
সহীহুল বুখারী ৮ম
সহীহুল বুখারী ৮ম
মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রহিমাহুল্লাহ
৳ 700 ৳ 420

প্রশ্ন জাগে বাজারে এ কিতাবের অনুবাদ থাকা সত্ত্বেও কেন আবার এর প্রয়োজন দেখা দিল? হ্যাঁ, এ কিতাবে এমন কিছু চমক আছে যা বাংলাদেশ কেন, বহির্বিশ্বের কোনো প্রকাশনীও এভাবে উপস্থাপন করেনি। তবে তো অবশ্যই জানতে হবে এ কিতাবে প্রকাশনায় কী রয়েছে, তা জানতেই নিম্নরূপে এ কিতাবের বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরা হলো।

■ এ কিতাবের হাদীসগুলো বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করে সাজানো- মূল হাদীস  তিরমিযী’র ক্বওল ও অন্যান্য স্কলারদের মাসআলাহ্-মাসায়িল  তাখরীজ  তাহক্বীক্ব  বিরোধপূর্ণ তাহক্বীক্ব সমস্যার সমাধান  ব্যাখ্যা।

■ প্রতিটি হাদীস থেকেই ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ)-এর ক্বওলগুলো ভিন্ন প্যারায় রাখা হয়েছে। এতে করে পাঠকবৃন্দ সহজেই মূল হাদীস দেখে নিতে পারবে।

■ এই প্রথম একটি হাদীসের কিতাব যাতে প্রতিটি হাদীস সম্পর্কে একসাথে তিনজন প্রখ্যাত মুহাক্কিক্বের তাহক্বীক্ব সন্নিবেশিত করা হয়েছে যা এ পর্যন্ত কোনো কিতাবে প্রকাশিত হয়নিÑ জগদ্বিখ্যাত মুহাক্কিক্ব এবং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ও বিশ্ববিখ্যাত মুহাদ্দিস রিজালশাস্ত্রবিদ ‘আল্লামাহ্ মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহিমাহুল্লাহ), আরেক জগদ্বিখ্যাত মুহাক্কিক ও হাদীসবিশারদ, উলূমুল হাদীসশাস্ত্রের সাথে সংশ্লিষ্টদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ‘আল্লামাহ্ শায়খ শু‘আয়ব ইবনু মুর্হারম আল আরনাঊত আল হানাফী (রহিমাহুল্লাহ) এবং দা‘ঈ, ধর্মতত্ত্ববিদ, ইসলামী প-িত ও তাহক্বীক্ব গবেষণার অনবদ্য সংস্কারমনা শায়খ যুবায়র ‘আলী যাঈ (রহিমাহুল্লাহ)।

এছাড়াও যেসব তাহক্বীক্বে মুহাক্কিক্বগণ সানাদ ও মাতানগত দ্বিমত পোষণ করেছেন, তার একটি সুষ্ঠু ও গবেষণালব্ধ (কলেবরে বৃদ্ধির কারণে) সংক্ষিপ্ত তাহক্বীক্ব দ্বারা এ বিরোধ সমস্যার সমাধান করা হয়েছে।

■ হাদীসের তাখরীজ সংকলন করা হয়েছে- নাসিরুদ্দীন আলবানী, যুবায়র ‘আলী যাঈ ও শু‘আয়ব আল আরনাঊত-এর সংকলিত “জামি‘ আত্ তিরমিযী”, তুহফাতুল আহ্ওয়াযী (তিরমিযীর ব্যাখ্যাগ্রন্থ), রিসালাহ্ পাবলিশার্স (লেবানন)-এর “সুনানুত্ তিরমিযী”, দারুত্ তাসীল (লেবানন)-এর “সুনানুত্ তিরমিযী ওয়াল জামি‘উল কাবীর” এবং জামি‘ আত্ তিরমিযী (উর্দু ভাষ্য : নোমানী কুতুবখানা, লাহোর, পাকিস্তান) ইত্যকার গ্রন্থ থেকে।

■ প্রতিটি দুর্বল হাদীসের কারণ বর্ণনা করার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।

■ হাদীসের শব্দবিন্যাস প্রকাশনাভেদে ভিন্নতার দরুন এই জটিল সমস্যার সমাধানে সহযোগিতা নেয়া হয়েছেÑ কুরআন-হাদীসের সার্চ সফ্টওয়্যার বিশ্ববিখ্যাত গ্রন্থসম্ভার “মাকতাবাতুশ্ শামিলাহ্”, অনলাইনভিত্তিক হাদীসের গ্রন্থাগার ংঁহহধয.পড়স এবং মারকাযুল বুহূস ওয়া নাক্বদিল মা‘লূমাত-এর গবেষণায় দারুত্ তাসীল (লেবানন)-এর “সুনানুত্ তিরমিযী ওয়াল জামি‘উল কাবীর” হতে।

■ ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ)-এর ক্বওল পূর্ণাঙ্গভাবে অনুবাদে তুলে ধরা হয়েছে, যা ইতোপূর্বে বিভিন্ন প্রকাশনা থেকে প্রাপ্ত কিতাবে অনূদিত হয়নি।

■ কলেবরে বৃদ্ধির কারণে গুরুত্বপূর্ণ ও বাছাইকৃত অত্যন্ত প্রয়োজনীয় হাদীসের ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। ব্যাখ্যার সহযোগিতা নেয়া হয়েছেÑ জামি‘ আত্ তিরমিযী’র ব্যাখ্যাগ্রন্থ “তুহফাতুল আহ্ওয়াযী”, মিশকাতুল মাসাবীহ-এর ব্যাখ্যাগ্রন্থ “র্মি‘আতুল মাফাতীহ” ও “মিরক্বাতুল মাফাতীহ”, ইবনু ক্বাসিম সংকলিত উর্দু মুুওয়াত্ত্বা মালিক থেকে যুবায়র ‘আলী যাঈ-এর ফিক্বহী আলোচনা এবং কুতুবুস্ সিত্তাহ্-এর ব্যাখ্যাগ্রন্থসমূহের সমাহার হতে।

■ নাসিরুদ্দীন আলবানী ও যুবায়র ‘আলী যাঈ-এর হাদীসের নম্বরের সাথে ইমাম শু‘আয়ব আল আরনাঊত-এর নম্বরের মিল না থাকায় পাঠকদের সুবিধার্থে শু‘আয়ব আল আরনাঊত-এর নম্বর [] ব্রাকেটের মাধ্যমে দেখানো হয়েছে।

■ ইমাম শু‘আয়ব আল আরনাঊত (রহিমাহুল্লাহ) কর্তৃক “জামি‘ আত্ তিরমিযী”-এর সংকলিত গ্রন্থে যে একই হাদীসে একাধিক তাহক্বীক্ব করেছেন, তা উল্লেখ করা হয়েছে। তবে এসব তাহক্বীক্বের বিস্তারিত জানতে চাইলে পাঠকগণকে তাঁর মূল গ্রন্থের দ্বারস্থ হতে হবে।

■ য‘ঈফ হাদীসের কারণ বর্ণনায় মুহাক্কিক্বদের নাম সংক্ষেপায়ণে লেখা হয়েছে- নাসিরুদ্দীন আলবানী (না.আ.), শু‘আয়ব আরনাঊত (শু.আ.) এবং যুবায়র ‘আলী যাঈ (যু.‘আ.)।

■ প্রতিটি হাদীসের মূল ইবারত পাঠ সহজকরণের লক্ষ্যে সুস্পষ্টভাবে পূর্ণাঙ্গ হারাকাত সন্নিবেশ করা হয়েছে।

মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী রহিমাহুল্লাহ


ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত।

তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে: অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।

তাছাড়া তিনি ‘আল কুরআনুল কারীমের র্অথানুবাদ ও সংক্ষপ্তি তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেনে, যা বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস, সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাইদের জন্য সৌদী সরকারের পক্ষ হতে প্রদত্ত হচ্ছে।

২০০৫ সাল থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে কর্মজীবনে আছেন। ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হনে। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ গ্রহণের পাশাপাশি বহু গবেষণামূলক প্রবন্ধ ও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং অনেক গ্রন্থের বাংলা অনুবাদ সম্পন্ন করেছেন ও বহু অনুবাদ সম্পাদনা করেছেন। তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,

বর্তমানে তিনি অধ্যাপনার পাশাপাশি এমফিল ও পিএইচ. ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবেও কাজ করে যাচ্ছেন।

তাছাড়া তিনি মিডিয়া জগতে একজন দীনের দা‘ঈ হিসেবে কাজ করছেন। তিনি "পিসটিভি বাংলা" এর বিভিন্ন প্রোগ্রামে বক্তা, উপস্থাপক ও আলোচক হিসাবে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি তৎকালীন ইসলামিক টিভির লাইভ প্রোগ্রাম "জেনে নিন" এ ২০০৬ থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিয়েছেন। তদ্রূপ এনটিভি আরটিভি এটিএন, নাগরিক ইত্যাদি টিভিতেও প্রশ্নোত্তর ও অন্যন্য ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়মিত বিভিন্ন গ্রন্থের উপর সাপ্তাহিক ও মাসিক আলোচনা ও ব্যাখ্যা করেন। ইসলামিক শরী‘আহ, আকীদা ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করতে তিনি সাচ্ছন্দ বোধ করেন।

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি

। তাছাড়া তাঁর সম্পর্কে জানার জন্য এ ওয়েবসাইটে তাঁর সিভি দেখতে পারেন।

আল্লাহ তাঁর আমলসমূহ কবুল করুন। আমীন।

অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক
অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক


হাদীস একাডেমী
হাদীস একাডেমী


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (১ম খন্ড) 30%
ছাড়
তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (১ম খন্ড)

মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 1,000 ৳ 700
তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (৩য় খন্ড) 35%
ছাড়
তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (৩য় খন্ড)

আব্দুল খালেক সালাফী · হাদীস একাডেমী

৳ 1,000 ৳ 650
তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (২য় খন্ড)- হাদীস 35%
ছাড়
তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (২য় খন্ড)- হাদীস

মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 1,000 ৳ 650
তাহকীক সুনান আন-নাসায়ী' (১ম-৩য় খণ্ড) একত্রে সম্পূর্ণ সেট 35%
ছাড়
তাহকীক সুনান আন-নাসায়ী' (১ম-৩য় খণ্ড) একত্রে সম্পূর্ণ সেট

ইমাম নাসাঈ রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 3,000 ৳ 1,950
তাহকীক সুনান আন নাসায়ী ৩য় খণ্ড 35%
ছাড়
তাহকীক সুনান আন নাসায়ী ৩য় খণ্ড

ইমাম নাসাঈ রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 1,000 ৳ 650
তাহকীক সুনান আন নাসায়ী ২য় খণ্ড 35%
ছাড়
তাহকীক সুনান আন নাসায়ী ২য় খণ্ড

ইমাম নাসাঈ রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 1,000 ৳ 650
তাহকীক সুনান আন নাসায়ী ১ম খণ্ড 35%
ছাড়
তাহকীক সুনান আন নাসায়ী ১ম খণ্ড

ইমাম নাসাঈ রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 1,000 ৳ 650
বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম 35%
ছাড়
বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম

হাফেয ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 700 ৳ 455
মুওয়াত্তা মালিক সেট ১-২ 30%
ছাড়
মুওয়াত্তা মালিক সেট ১-২

ইমাম মালেক ইবনে আনাস রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 1,800 ৳ 1,260
মুওয়াত্তা মালিক ২য় খণ্ড 35%
ছাড়
মুওয়াত্তা মালিক ২য় খণ্ড

ইমাম মালেক ইবনে আনাস রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 800 ৳ 520
মুওয়াত্তা মালিক ১ম খণ্ড 35%
ছাড়
মুওয়াত্তা মালিক ১ম খণ্ড

ইমাম মালেক ইবনে আনাস রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 800 ৳ 520
সহীহ মুসলিম সেট ১-৬ 35%
ছাড়
সহীহ মুসলিম সেট ১-৬

ইমাম মুসলিম রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 4,200 ৳ 2,730
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?