‘মুখতাসার / সংক্ষিপ্ত সহীহ এই বুখারী’ ১খন্ডেই সমাপ্ত আলহামদুলিল্লাহ তাও আবার আরবি সহ, মনে হতে পারে কিভাবে এটা সম্ভব? সম্ভব, বুখারীতে একই হাদিস বিভিন্ন অধ্যায়ে রিপিট হয়েছে, আমাদের এটাতে রিপিট আসা হাদিসগুলো একবারই মাত্র নেওয়া হয়েছে আর এতে ২১৭৫ টি হাদিস হয়েছে মা শা আল্লাহ যা ১ খন্ডেই পাওয়া যায় এবং সৌদি আরবে এক খন্ডের এই কিতাবটি ২০১৪ সালে প্রথম বাংলাতে ছাপা হয়েছিল। পুরো বুখারীর জ্ঞান একটা মাত্র খন্ডে মা শা আল্লাহ, এটা একটা অনবদ্য কাজ আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী বুখারীর এই হাদিসগুলো ঘরে ঘরে পৌছে যাবে ইন শা আল্লাহ।
❏ বইটির কিছু বৈশিষ্ট:
১. রিপিট হাদিস ১ বার নেওয়াতে মাত্র ১ খন্ডেই পুরো বুখারী পাচ্ছেন।
২. আরবি সাথে অনুবাদ মাত্র ১ খন্ডে।
৩. যে হাদিসগুলো বুঝতে কঠিন সেখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা পাবেন।
৪. মাত্র ১ খন্ডে হওয়ায় যেখানে সেখানে বহন করে নেওয়া খুবই সহজ।
৫. যারা হাদিস মুখস্থ করেন তাদের জন্যও চমৎকার হবে কারণ আমরা বারবার আসা হাদিসগুলো ১ বার নেওয়াতে ২১৭৫টা হাদিসেই সমাপ্ত হয়েছে।
৬. আসমানের নিচে জমিনের উপরে কুরআনের পরেই সহীহ বুখারীর অবস্থান, ১ খন্ড হওয়াতে যে কোন অনুষ্ঠান বা যে কোন প্রিয় ব্যক্তিকে সহজেই হাদিয়া দিতে পারবেন।
ইমাম যাইন উদ্দীন আহমাদ বিন আব্দুল লতীফ আয যুবাইদী
শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী
শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামি পণ্ডিত, গবেষক এবং দা’ঈ, যিনি সৌদি আরবের মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে উচ্চতর শিক্ষা লাভ করেছেন। তিনি মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা ও সালাফি মানহাজ অনুযায়ী কুরআন-সুন্নাহর বাণী প্রচারের জন্য সুপরিচিত। একজন সফল লেখক হিসেবে তিনি ‘মুখতাসার যাদুল মাআদ’ ‘প্রশ্নোত্তরে চার মাযহাবের আকিদাহ’, ‘জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ৬০ সাহাবী’ এবং ‘কারবালার প্রকৃত ঘটনা’ সহ বহু গুরুত্বপূর্ণ ইসলামিক বই রচনা ও অনুবাদ করেছেন। সমসাময়িক বিভিন্ন ইসলামিক মাসআলা-মাসায়েল নিয়ে স্পষ্ট আলোচনা ও লেখনীর মাধ্যমে বাংলাভাষী মুসলিমদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত।
দৃত।
আলোকিত প্রকাশনী
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।