মানুষ বলতেই সে মরেও সর্বদা মানুষের মাঝে অমর হয়ে থাকতে চায়। তা যে হওয়া যায় না কিংবা হওয়া অসম্ভব তাও কিন্তু নয়। বরং দুনিয়ার অনেকেই আজ মরেও অমর হয়ে আছেন। যেমনিভাবে আম্বিয়ায়ে কিরাম ও তাঁদের অনুসারীরা যুগে যুগে আল্লাহ্ তা‘আলার আনুগত্য এবং সৎকর্মের প্রচার ও প্রসার করে মানুষের মাঝে আজও অমর হয়ে আছেন। তেমনিভাবে শয়তান ও তার অনুসারীরা আম্বিয়ায়ে কিরাম ও তাঁদের অনুসারীদের বিরোধিতা ও তাঁদেরকে প্রতিরোধ করার ষড়যন্ত্র এমনকি শরীয়ত বিরোধী হরেক রকমের অপকর্মের প্রচার ও প্রসার করে মানুষের মাঝে আজও অমর হয়ে আছে। তা হলে কেউ ভালো কাজ করে অমর। আবার কেউ খারাপ কাজ করেও অমর। তবে আমাদের জানতে হবে যে, কীভাবে একজন মানুষ মরেও অমর হয়ে থাকলে দুনিয়ার সম্মানের পাশাপাশি আখিরাতের মর্যাদাও পেতে পারে, কোন কর্মগুলো করলে মৃত্যুর পরেও আখিরাতের জীবনে চলে গিয়েও সেই কাজগুলোর সুফল পেতে পারে যা তার আখিরাতের জীবনকে নিরাপদ করবে, জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিবে, এ বিষয়টিই বক্ষ্যমাণ পুস্তিকাটিতে সবিস্তারে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ।
শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।
মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
আলোকিত প্রকাশনী
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।