একটু পড়ে দেখুন
সূদ (বাংলা)

সূদ (বাংলা)

পৃষ্ঠা সংখ্যা: 72 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 80
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
নিজের পায়ে দাঁড়াও
নিজের পায়ে দাঁড়াও
ড. সালমান আল আওদাহ
৳ 109 ৳ 76
ফিকহুল মুআমালাত আল-মালিয়্যাহ
ফিকহুল মুআমালাত আল-মালিয়্যাহ
ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
৳ 320 ৳ 256

সূদ হ’ল পুঁজিবাদী অর্থনীতির সবচেয়ে বড় হাতিয়ার। পৃথিবীর আদিকাল থেকে সূদ ভিত্তিক ঋণদান ব্যবস্থা চলে আসছে। যার মন্দ প্রেরণা হচ্ছে ঋণ গ্রহীতাকে বাগে পেয়ে শোষণ করা। এর ফলে বিপদগ্রস্ত মানুষকে ঋণ দিয়ে উপকার করার মানবিক তাকীদ ধ্বংস হয়ে যায়।


সকল নবী ও রাসূল এবং মুসলিম-অমুসলিম সকল মনীষী যুগে যুগে সূদকে শোষণের হাতিয়ার হিসাবে চিহ্নিত করেছেন এবং সূদ থেকে বিরত থাকার জন্য সবাইকে উপদেশ দিয়েছেন। মদীনায় ইসলামী খিলাফতের সময়ে মানুষ প্রথম সূদবিহীন ইসলামী অর্থনীতির সুফল ভোগ করে। দ্বিতীয় খলীফা হযরত ওমর (রাঃ)-এর সময়ে আরবের কোথাও যাকাত নেওয়ার মত গরীব এবং হকদার খুঁজে পাওয়া যেত না। আজও সেটা সম্ভব যদি জনগণ সচেতন হয় এবং সেভাবে রাষ্ট্রীয় প্রশাসন ও অর্থনীতিকে ঢেলে সাজানো হয়।


বাংলাদেশের জনগণকে সূদের বিরুদ্ধে সচেতন করে তোলার জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। এজন্য আমরা দেশের খ্যাতনামা ইসলামী অর্থনীতিবিদ এবং বিগত ২৫ বছর যাবত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী‘আহ কাউন্সিলের মাননীয় সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রবীণ অধ্যাপক প্রফেসর শাহ মুহাম্মদ হাবীবুর রহমানের মূল্যবান তিনটি নিবন্ধ, যা ইতিপূর্বে মাসিক আত-তাহরীকে (অক্টোবর ২০০১, মার্চ ও মে ২০০৮) সংখ্যায় প্রকাশিত হয়েছিল, তা লেখক কর্তৃক পুনরায় সংশোধন করে বই আকারে বের করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। ফালিল্লা-হিল হাম্দ।


পবিত্র কুরআনের সাতটি আয়াত এবং চল্লিশটিরও বেশী হাদীছ দ্বারা সূদের নিষিদ্ধতা প্রমাণিত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, সূদের অর্থ যতই বৃদ্ধি পাক না কেন, তার শেষ পরিণতি হ’ল দরিদ্রতা (আহমাদ, সনদ ছহীহ)। অথচ বাংলাদেশে যুগ যুগ ধরে সূদী অর্থনীতি চালু রয়েছে। সূদের কিস্তি পরিশোধ করতে না পারলে একদিকে সরকার পিটাচ্ছে ও জেল খাটাচ্ছে, অন্যদিকে গ্রাম্য সূদী মহাজন ও এনজিও-র লোকেরা ঘরের টিন খুলে নিয়ে যাচ্ছে। কেউবা ঋণভারে জর্জরিত ক্ষুধার্ত ব্যক্তিটিকে পিটিয়ে হত্যা করে লাশ গাছে বেঁধে রেখে অন্যদের ভয় দেখাচ্ছে। এসব দুনিয়াবী যুলুমের বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলা এবং পরকালীন শাস্তি সম্পর্কে ঈমানদারগণকে সাবধান করার উদ্দেশ্যেই মূলতঃ আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। যদি এর দ্বারা সরকার ও জনগণ হুঁশিয়ার হন এবং সূদ থেকে বিরত হন এবং সর্বোপরি আল্লাহ আমাদের এ নিঃস্বার্থ প্রচেষ্টা কবুল করেন, তবেই আমাদের শ্রম সার্থক মনে করব। মাননীয় লেখক লেখাটিকে ছাদাক্বায়ে জারিয়াহ হিসাবে ‘হাদীছ ফাউন্ডেশন’কে দান করেছেন। আল্লাহ তাঁকে ইহকাল ও পরকালে উত্তম জাযা দান করুন- আমীন!

শাহ মুহামাদ হাবীবুর রহমান


হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ
হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক গবেষণা ও প্রকাশনা সংস্থা। নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহ্র আলোকে সমাজকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে ১৯৯২ সালে সংস্থাটির পথচলা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সংস্থাটির অধীনে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ বইসমূহ প্রকাশিত হয়। এর অধীনে হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড, দারুল ইফতা, মাসিক আত-তাহরীক পত্রিকা, আত-তাহরীক অনলাইন টিভি, বিশিষ্ট আলেমদের অডিও-ভিডিও ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন দাওয়াতী লিফলেট, দেওয়ালপত্র, প্রচারপত্র ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
সালাফী দাওয়াতের মূলনীতি 5%
ছাড়
সালাফী দাওয়াতের মূলনীতি

শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 65 ৳ 62
কাদিয়ানী মতবাদ 5%
ছাড়
কাদিয়ানী মতবাদ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 50 ৳ 48
দ্বীনের পথে আত্মত্যাগ 5%
ছাড়
দ্বীনের পথে আত্মত্যাগ

আব্দুল্লাহ আল-মা'রুফ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 120 ৳ 114
জিহাদ ও ক্বিতাল 5%
ছাড়
জিহাদ ও ক্বিতাল

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 70 ৳ 67
ইসলামে নারীর পর্দা 5%
ছাড়
ইসলামে নারীর পর্দা

মুহাম্মাদ আব্দুর রহীম · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 35 ৳ 33
ধন-সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি
ধন-সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি

ড. মুহম্মদ সাখাওয়াত হোসাইন · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 80
সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা 5%
ছাড়
সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা

আবু রায়হান · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 90 ৳ 86
মাদ্রাসা মেরামতের আবেদনপত্র 5%
ছাড়
মাদ্রাসা মেরামতের আবেদনপত্র

সারওয়ার মিছবাহ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100 ৳ 95
কালাপানি : আন্দামানে নির্বাসিত আলেমদের আত্মত্যাগের বিস্ময়কর কাহিনী 5%
ছাড়
কালাপানি : আন্দামানে নির্বাসিত আলেমদের আত্মত্যাগের বিস্ময়কর কাহিনী

মাওলানা জাফর থানেশ্বরী · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100 ৳ 95
কথায় ও কাজে কষ্ঠদান পরিণাম ও বাঁচার উপায় 5%
ছাড়
কথায় ও কাজে কষ্ঠদান পরিণাম ও বাঁচার উপায়

ড.মুহাম্মাদ কাবীরুল ইসলাম · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 110 ৳ 105
আল্লাহ ও রাসূল সা. সম্পর্কে সঠিক আক্বীদা 5%
ছাড়
আল্লাহ ও রাসূল সা. সম্পর্কে সঠিক আক্বীদা

হাফেজ আব্দুল মতিন আল-মাদানী · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 60 ৳ 57
ইলম ও আমলের সেতুবন্ধন জানা থেকে মানার সফর 5%
ছাড়
ইলম ও আমলের সেতুবন্ধন জানা থেকে মানার সফর

আব্দুল্লাহ আল মারুফ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100 ৳ 95
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?