একটু পড়ে দেখুন
একটি পত্রের জওয়াব

একটি পত্রের জওয়াব

বিষয়:
পৃষ্ঠা সংখ্যা: 24 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 15
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
ছবি ও মূর্তি
ছবি ও মূর্তি
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
৳ 15
ইমাম ও ইমামতি
ইমাম ও ইমামতি
শায়খ আব্দুর রাকীব বুখারী মাদানী
৳ 192 ৳ 134
ইসলামে বায়আত
ইসলামে বায়আত
শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী
৳ 90

بسم الله الرحمن الرحيم


আল্লাহ্কে রাযী-খুশী করিবার নেক নিয়তে ইসলামের প্রচার ও প্রসার যিনি যতটুকু করিবেন তিনি সে অনুযায়ী আল্লাহর নিকট হইতে পারিতোষিক লাভ করিবেন। সে কারণ অন্যের আন্দোলনের ব্যাপারে সময় ব্যয় না করিয়া নিজেদের আন্দোলনের প্রতি যথাসম্ভব মনোনিবেশ করাই আমাদের গৃহীত নীতি। কিন্তু সম্প্রতি রাজশাহী গোদাগাড়ী হইতে প্রকাশিত ২৪ পৃষ্ঠার একটি বই আমাদের হাতে আসিয়াছে, যাহার লেখক ও প্রকাশক উভয়েই আহলেহাদীছ ঘরের সন্তান। বইটির নাম ‘জামায়াতে ইছলামী বাংলাদেশ একটি খাঁটি ইছলামী দল’। জামায়াতে ইছলামী বাংলাদেশ-এর আমীর অধ্যাপক গোলাম আযম শত ব্যস্ততার মধ্যেও বইটি দেখিয়া সহযোগিতা করিয়াছেন বলিয়া প্রকাশকের আরয-এ উল্লেখ করা হইয়াছে। বইয়ের ভিতরে যেসব অহমিকতা ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রহিয়াছে, তাহার কিছু নমুনা পেশ করা যাইতে পারে। যেমন- ‘‘যাদের সামান্যতম ঈমান আছে তাদের উচিত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকারী রাজনৈতিক দল জামায়াতে ইছলামী বাংলাদেশ-এর সাথে একাত্মতা ঘোষণা করা’’ ... (পৃঃ ১৯)। ‘‘আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলেই তখন আমরা পূর্ণ ঈমানওয়ালা হতে পারবো’’ (পৃঃ ২০)। ‘আল্লাহ যেমন সুন্দর তেমনই সুন্দর, সৎ ও যোগ্য নাগরিক গড়ে তোলাই জামায়াতে ইছলামী বাংলাদেশ-এর উদ্দেশ্য ও লক্ষ্য’ (পৃঃ ২১)। সবশেষে ‘‘হে আল্লাহ! জামায়াতে ইছলামী বাংলাদেশকে ক্ষমতায় অধিষ্ঠিত করে জনগণের প্রকৃত কল্যাণ ও সুখ-শান্তির পথ সুগম কর এবং দেশ হ’তে অন্যায়, অনাচার, অবিচার ও দুর্নীতির মূলোৎপাটন কর। আমীন!’’ (পৃঃ ২৪)। মন্তব্য নিষ্প্রয়োজন।


প্রকাশক-এর বক্তব্য অনুযায়ী লেখক নাকি ‘জমঈয়তে আহলেহাদীছের বিশিষ্ট আলেম ও ইছলামী চিন্তাবিদ’। সম্মানিত লেখক জমঈয়তে আহলেহাদীছের সদস্য কি-না মাননীয় জমঈয়ত নেতৃবৃন্দ তাহা বলিতে পারিবেন। তবে জমঈয়তে আহলেহাদীছের প্রতিষ্ঠাতা-সভাপতি মাওলানা আব্দুল্লাহেল কাফী আল-কোরায়শী (রহঃ) জামায়াতে ইছলামী ও তার প্রতিষ্ঠাতা সম্পর্কে কি মত পোষণ করিতেন তাহা আমরা তাঁহার অমর লেখনী দ্বারা এখানে পেশ করিবার চেষ্টা পাইয়াছি মাত্র। উক্ত বইয়ের লেখক ও প্রকাশকের ন্যায় ১৯৫৭ সালে গাইবান্ধার জনৈক আহলেহাদীছমওলবী ছাহেব মাওলানা আব্দুল্লাহেল কাফী (রহঃ)-কে জামায়াতে ইছলামীতে যোগদানের উপদেশ খয়রাত করিয়া পত্র লিখিয়া যে জওয়াব পাইয়াছিলেন, তাহাই আমরা আজিকার উক্ত আহলেহাদীছ লেখক ও প্রকাশক এবং অন্যান্য আহলেহাদীছ ভাইদের উদ্দেশ্যে সবিনয়ে পেশ করিলাম।


‘একটি পত্রের জওয়াব’ অংশটি মাওলানা আব্দুল্লাহেল কাফী সম্পাদিত অধুনালুপ্ত মাসিক তর্জুমানুল হাদীছ ফেব্রুয়ারী ১৯৫৭, ৭ম বর্ষ ৩য় সংখ্যা (ফাল্গুন ১৩৬৩) পৃঃ ১৪৩-১৪৮ হইতে এবং ‘ইছলামী জামাআত বনাম আহলেহাদীছ আন্দোলন’ অংশটি একই পত্রিকার ৬ষ্ঠ বর্ষ ১ম সংখ্যা (শ্রাবণ ১৩৬২) পৃঃ ৪১-৪৫ হইতে হুবহু উদ্ধৃত হইল। আল্লাহপাক মাননীয় লেখককে জান্নাতুল ফেরদৌস নছীব করুন-আমীন!!

আব্দুল্লাহিল কাফী আল-কোরায়শী রহিমাহুল্লাহ


হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ
হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক গবেষণা ও প্রকাশনা সংস্থা। নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহ্র আলোকে সমাজকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে ১৯৯২ সালে সংস্থাটির পথচলা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সংস্থাটির অধীনে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ বইসমূহ প্রকাশিত হয়। এর অধীনে হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড, দারুল ইফতা, মাসিক আত-তাহরীক পত্রিকা, আত-তাহরীক অনলাইন টিভি, বিশিষ্ট আলেমদের অডিও-ভিডিও ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন দাওয়াতী লিফলেট, দেওয়ালপত্র, প্রচারপত্র ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
সালাফী দাওয়াতের মূলনীতি 5%
ছাড়
সালাফী দাওয়াতের মূলনীতি

শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 65 ৳ 62
কাদিয়ানী মতবাদ 5%
ছাড়
কাদিয়ানী মতবাদ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 50 ৳ 48
দ্বীনের পথে আত্মত্যাগ 5%
ছাড়
দ্বীনের পথে আত্মত্যাগ

আব্দুল্লাহ আল-মা'রুফ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 120 ৳ 114
জিহাদ ও ক্বিতাল 5%
ছাড়
জিহাদ ও ক্বিতাল

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 70 ৳ 67
ইসলামে নারীর পর্দা 5%
ছাড়
ইসলামে নারীর পর্দা

মুহাম্মাদ আব্দুর রহীম · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 35 ৳ 33
ধন-সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি
ধন-সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি

ড. মুহম্মদ সাখাওয়াত হোসাইন · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 80
সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা 5%
ছাড়
সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা

আবু রায়হান · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 90 ৳ 86
মাদ্রাসা মেরামতের আবেদনপত্র 5%
ছাড়
মাদ্রাসা মেরামতের আবেদনপত্র

সারওয়ার মিছবাহ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100 ৳ 95
কালাপানি : আন্দামানে নির্বাসিত আলেমদের আত্মত্যাগের বিস্ময়কর কাহিনী 5%
ছাড়
কালাপানি : আন্দামানে নির্বাসিত আলেমদের আত্মত্যাগের বিস্ময়কর কাহিনী

মাওলানা জাফর থানেশ্বরী · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100 ৳ 95
কথায় ও কাজে কষ্ঠদান পরিণাম ও বাঁচার উপায় 5%
ছাড়
কথায় ও কাজে কষ্ঠদান পরিণাম ও বাঁচার উপায়

ড.মুহাম্মাদ কাবীরুল ইসলাম · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 110 ৳ 105
আল্লাহ ও রাসূল সা. সম্পর্কে সঠিক আক্বীদা 5%
ছাড়
আল্লাহ ও রাসূল সা. সম্পর্কে সঠিক আক্বীদা

হাফেজ আব্দুল মতিন আল-মাদানী · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 60 ৳ 57
ইলম ও আমলের সেতুবন্ধন জানা থেকে মানার সফর 5%
ছাড়
ইলম ও আমলের সেতুবন্ধন জানা থেকে মানার সফর

আব্দুল্লাহ আল মারুফ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100 ৳ 95
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?