চয়ন

চয়ন

পৃষ্ঠা সংখ্যা: 212 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 220
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
আধুনিক খেলাধুলা
আধুনিক খেলাধুলা
ইফতেখার সিফাত
৳ 100 ৳ 95
ইজি সলিউশন
ইজি সলিউশন
শাহেদ হাসান
৳ 100 ৳ 95
শুধুই সামাজিক সম্মানের কারণে, নিজের আত্মতৃপ্তির কারণে, পড়াশোনা করেছি বলেই প্রয়োজনীয় ইসলামি জ্ঞানে পিছিয়ে থেকে, নিজের সন্তানদের টিভি আর কাজের মানুষের কাছে বড় হতে দিয়ে, আল্লাহ অসন্তুষ্ট হন এমন পরিবেশে বাইরে কাজ করতে যাওয়াটা কি আমাদের দুনিয়া বা আখিরাতে কল্যাণ বয়ে আনতে পেরেছে? সম্মান কি সত্যিই আমরা পেয়েছি এর মাধ্যমে? অফিসে উচ্চপদে চাকরি করেও ঘরে ফিরে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হওয়ার চিত্র তো অহরহ দেখা যায়! তা যদি নাও হয়, অনেকেই সন্তানদের যথেষ্ট সময় দিতে না পারার মনোকষ্টে ভোগেন। সেই সাথে নিয়ন্ত্রণহীন টিভি দেখে ও মায়ের সাহচর্য ছাড়া বড় হয়ে বাচ্চারা যে অসংখ্য ভুল জিনিস শিখছে, সেই বিপদ তো আছেই। তবুও সামাজিক মর্যাদার কথা ভেবে চাকরির মোহ কাটানো হয়ে ওঠে না আমাদের। ভেবে দেখেছি কি, দুনিয়ার ফাঁদে পড়ে এই স্বল্প সময়ে আখিরাতের জন্য আমরা তাহলে কী সংগ্রহ করছি? সম্মান শুধুই পাওয়া সম্ভব সম্মানের মালিকের সাথে মজবুত সম্পর্ক স্থাপনের মাধ্যমে। আমরা এখন সমাজের এমন একটা অবস্থা তৈরি করেছি যে, পড়ালেখা করে চাকরি না করলে বা কম ডিগ্রি অর্জন করে গৃহিণী হলে আমরা মনে করি সে বুঝি মেধাহীন, অকর্মণ্য। প্রশ্ন ছুঁড়ে দিই তার দিকে, “সারাদিন ঘরে বসে কী করো?” হ্যাঁ, যারা আসলেই গৃহিণী হয়ে টিভির সিরিয়ালগুলো দেখে সময় নষ্ট করছেন, তারা আল্লাহর কাছে সময়ের হিসাব কিভাবে দেবেন, তা ভেবে দেখা প্রয়োজন। কিন্তু যে গৃহিণীর দিনভর অক্লান্ত পরিশ্রমে তার সংসারে শান্তি-শৃঙ্খলা বজায় আছে, তাকে আপনি-আমি ছোট করে দেখার কে? … এই মডারেট মুসলিমদের মধ্যে এমন লোকও আছেন যারা মেয়েদের গা থেকে ওড়না টেনে খুলে ফেলেছেন, মেয়েদের বোরকা নিয়ে পুড়িয়ে ফেলেছেন, মেয়েদের ঘরবন্দী করে রেখেছেন কেবল এরা সভ্য সমাজে চলার উপযোগী নয় বলে। অনেক ছেলেই বেয়াদব হয়ে যায় শুধু বাবা, চাচা কিংবা দাদার আগে দাড়ি রাখার কারণে! বিয়ের সময় এদের জন্য পছন্দমতো মেয়ে খুঁজে বের করা মুশকিল হয়ে যায়; কারণ মেয়ে পরিবারের পছন্দ হলে ছেলের পছন্দ হয় না, ছেলের পছন্দ হলে পরিবারের পছন্দ হয় না। অন্যদিকে আছে ইসলামপন্থীদের সোনার পাথরবাটির সন্ধান। ছেলে সুন্দর এবং স্মার্ট হতে হবে, কিন্তু দাড়ি থাকার কারণে মেয়ে না করে দেবে; ছেলে শিক্ষিত এবং পয়সাওয়ালা হতে হবে, কিন্তু অবৈধ ইনকাম করতে পারবে না; শুধু ছেলে নয় ছেলের পরিবারকেও ইসলাম বিশেষজ্ঞ হতে হবে, চর্চা থাকুক বা না থাকুক। আর মেয়ে হলে তো কথাই নেই। মেয়ে পর্দা করবে কিন্তু তাকে দেখতে নায়িকার মতো হতে হবে; মেয়ের বাপভাই থাকতে হবে এবং তাদের যথেষ্ট পয়সাওয়ালা হতে হবে; মেয়ে ছেলের পরিবার এবং তাকে উভয়কেই চমৎকৃত করতে হবে। আমরা কবে ইসলামের আসল স্পিরিটটা বুঝব? একটি বিখ্যাত কথা আছে ইংরেজিতে, “You Are Free To Choose, But You Are Not Free From The Consequence Of Your Choice. অর্থাৎ পছন্দের ক্ষেত্রে আপনি স্বাধীন হলেও পছন্দের ফলাফল মেনে নিতে আপনি বাধ্য। অনেক তালা যেমন আছে অনেক চাবিও আছে তেমনি। আপনি কোন তালা খুলতে চান, কোন পথে যেতে চান, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। কিন্তু সে পথ যেখানে গিয়ে মিশেছে, আপনি সেখানেই গিয়ে পৌঁছুবেন। পথ অনেক। স্পষ্ট নরকের পথ যেমন আছে; তেমনি আছে দেখতে স্বর্গের পথের মতো কিন্তু কার্যত নরকের অনেক মত-পথ। কেবল মাত্র একটি চাবি সঠিক তালার, একটি পথ ইসলামের, যার গন্তব্য আমাদের আদি নিবাস জান্নাত। একটি আসলের যদি একটি নকল হতো তাও মানুষ বেঁচে যেত; কিন্তু একটি আসলের যখন অনেকগুলো নকল হয়ে যায়, তখন বিভ্রান্তিই হয়ে ওঠে সাধারণ চিত্র। সব নকলের ভিড়ে আসলটি, আসল পথটি, আসল চাবিটি বেছে নেওয়ার জন্য আমাদের এ বইটি কিছুটা সহায়ক হবে আশা করি, ইনশা আল্লাহ।
ড. মোহাম্মদ মানজুরে ইলাহী

প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী একাধারে একজন গবেষক, শিক্ষাবিদ, ইসলামিক স্কলার ও লেখক, অন্যদিকে তিনি একজন দা‘ঈ ইলাল্লাহ ও স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব। ইসলামী গবেষণা, ইসলাম প্রচার ও টিভি/ইউটিউব চ্যানেলে আলোচনার মাধ্যমে তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন।

২০০৪ সাল থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন টিভিতে তিনি ইসলামিক আলোচনা, প্রশ্নোত্তর সেশন ও উপস্থাপনায় অবদান রেখে আসছেন। দেশে ও দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনার ও লেকচার সেশনে এবং বহু আন্তর্জাতিক ইসলামিক সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্রে তিনি জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন।

তিনি বাংলাভাষা-ভাষীদের মধ্যে বিশুদ্ধ ও বস্তুনিষ্ঠ জ্ঞান ও শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তাইবাহ একাডেমি, ইমাম বুখারী ট্রাস্ট ও কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাত আল-ইসলামিয়াহ প্রতিষ্ঠা করেন।

প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ১৯৮৮ সালে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরী‘আহ অনুষদে ভর্তি হন এবং অত্যন্ত কৃতিত্বের সাথে সেখান থেকে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী প্রথম বাংলাদেশী।


সিয়ান পাবলিকেশন
সিয়ান পাবলিকেশন


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

সিয়ান পাবলিকেশন কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
প্রাচ্যবাদ ও ইসলাম 32%
ছাড়
প্রাচ্যবাদ ও ইসলাম

মুহাম্মদ কুতুব · সিয়ান পাবলিকেশন

৳ 460 ৳ 313
দা ডিভাইন রিয়েলিটি (হার্ডকভার) 30%
ছাড়
দা ডিভাইন রিয়েলিটি (হার্ডকভার)

হামজা জার্জিস · সিয়ান পাবলিকেশন

৳ 660 ৳ 462
ভালোবাসার চাদর 30%
ছাড়
ভালোবাসার চাদর

ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স · সিয়ান পাবলিকেশন

৳ 340 ৳ 238
দি ইম্পসিবল স্টেইট 30%
ছাড়
দি ইম্পসিবল স্টেইট

ওয়ায়েল বি. হাল্লাক · সিয়ান পাবলিকেশন

৳ 560 ৳ 392
মায়েদের রমাদান 10%
ছাড়
মায়েদের রমাদান

রৌদ্রময়ী টিম · সিয়ান পাবলিকেশন

৳ 360 ৳ 324
স্রষ্টা ধর্ম ও জীবন
স্রষ্টা ধর্ম ও জীবন

ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স · সিয়ান পাবলিকেশন

৳ 110
আমানি বার্থ প্রাকৃতিক পদ্ধতিতে মা হওয়ার উপা্য় 30%
ছাড়
আমানি বার্থ প্রাকৃতিক পদ্ধতিতে মা হওয়ার উপা্য়

আয়িশা আল হাজ্জার · সিয়ান পাবলিকেশন

৳ 540 ৳ 378
শহীদদের শেষ মুহূর্তগুলো 30%
ছাড়
শহীদদের শেষ মুহূর্তগুলো

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন · সিয়ান পাবলিকেশন

৳ 480 ৳ 336
দি ইম্পসিবল স্টেইট 30%
ছাড়
দি ইম্পসিবল স্টেইট

ওয়ায়েল বি. হাল্লাক · সিয়ান পাবলিকেশন

৳ 460 ৳ 322
সাম্রাজ্যবাদ ও মিশনারি  তৎপরতা 40%
ছাড়
সাম্রাজ্যবাদ ও মিশনারি তৎপরতা

ড. উমর ফররুখ · সিয়ান পাবলিকেশন

৳ 460 ৳ 276
মহিমান্নিত কুরআন ( শব্দে শব্দে অর্থ) 4%
ছাড়
মহিমান্নিত কুরআন ( শব্দে শব্দে অর্থ)

সিয়ান পাবলিকেশন

৳ 1,090 ৳ 1,050
মুসলমানদের অভ্যন্তরীণ বিভক্তি মিথ ও বাস্তবতা 30%
ছাড়
মুসলমানদের অভ্যন্তরীণ বিভক্তি মিথ ও বাস্তবতা

সাইয়িদ মানাযির আহসান গিলানী · সিয়ান পাবলিকেশন

৳ 186 ৳ 130
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?