উসূলুল ঈমান [ঈমানের মৌলিক নীতিমালা] 31% ছাড়

উসূলুল ঈমান [ঈমানের মৌলিক নীতিমালা]

পৃষ্ঠা সংখ্যা: 320 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 290 ৳ 420 31% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
জিহাদ ও ক্বিতাল
জিহাদ ও ক্বিতাল
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
৳ 70 ৳ 67
আল ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ
আল ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ
ইমাম আবুল হাসান আল-আশআরী রহিমাহুল্লাহ
৳ 525 ৳ 368
শেষ সিজদা
শেষ সিজদা
শায়খ খালিদ বিন সুবাইত
৳ 110
আপনি যদি তাদের জিজ্ঞেস করেন, আকাশসমূহ ও পৃথিবী কে সৃষ্টি করেছে? তাহলে অবশ্যই তারা বলবে, আল্লাহ্‌। [সূরা জুমার, ৩৮] ইবনু তাইমিয়াহ রহ. বলেন, ‘মুশরিকরা স্বীকার করত—আল্লাহ্‌ তাদের সৃষ্টিকর্তা এবং জীবিকা প্রদানকারী; এরপরেও তারা অন্যদের ইবাদত করত।’ [বই: দাসত্বের মহিমা] এ থেকে শিক্ষা হচ্ছে, আল্লাহকে রব হিশেবে মানাই যথেষ্ট নয়, বরং একনিষ্ঠতার সাথে পূর্ণ দাসত্ব প্রয়োজন। ইবাদতের সবটুকু তাঁর জন্য এবং তাঁর শেখানো পদ্ধতি আলোকে হওয়া প্রয়োজন। আর যেসব মৌলিক বিষয়ে ঈমান রাখা অপরিহার্য সেসবের স্বচ্ছ জ্ঞান ও তাৎপর্য সম্পর্কে গাফেল হলে স্বভাবতই ঈমান হারানোর আশঙ্কা থাকে। যে বক্তি আল্লাহ্‌কে ‘রিয্‌কদাতা স্বীকার করে, তার পক্ষে খাওয়া-পরা নিয়ে প্রচেষ্টার অতিরিক্ত ‘পেরেশান’ হওয়া বেমানান। সত্যিকারার্থে ‘আখিরাতে’ বিশ্বাসী কখনও দুনিয়াকে জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য বানাতে পারে না। আর এ জন্যই, বিশ্বাস ও কর্মের এই ফারাকের মূল কারণ, আল্লাহ্‌কে না চেনা, ঈমান সম্পর্কে অস্পষ্টতা বা এর তাৎপর্য উপলব্ধিতে ব্যর্থতা। কিন্তু ঈমানের গুরুত্ব ও মর্যাদা এবং দুনিয়া ও আখিরাতে মুমিন ব্যক্তির উপর এর বহুবিধ উপকারিতা ও সুফল—কোনো কিছুই গোপন নয়। তাই এই বিষয়ে উম্মাহকে সচেতন করা এবং বাস্তবায়নের লক্ষ্যে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্কলারের সম্মিলিত প্রচেষ্টায় একটি মৌলিক গবেষণাকর্ম ও মহান কিতাব এই ‘উসূলুল ঈমান’। অনুবাদ করেছেন এই দেশের বিখ্যাত দুই আলেম ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া।
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশেষজ্ঞ আলেম


ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত।

তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে: অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।

তাছাড়া তিনি ‘আল কুরআনুল কারীমের র্অথানুবাদ ও সংক্ষপ্তি তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেনে, যা বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস, সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাইদের জন্য সৌদী সরকারের পক্ষ হতে প্রদত্ত হচ্ছে।

২০০৫ সাল থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে কর্মজীবনে আছেন। ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হনে। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ গ্রহণের পাশাপাশি বহু গবেষণামূলক প্রবন্ধ ও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং অনেক গ্রন্থের বাংলা অনুবাদ সম্পন্ন করেছেন ও বহু অনুবাদ সম্পাদনা করেছেন। তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,

বর্তমানে তিনি অধ্যাপনার পাশাপাশি এমফিল ও পিএইচ. ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবেও কাজ করে যাচ্ছেন।

তাছাড়া তিনি মিডিয়া জগতে একজন দীনের দা‘ঈ হিসেবে কাজ করছেন। তিনি "পিসটিভি বাংলা" এর বিভিন্ন প্রোগ্রামে বক্তা, উপস্থাপক ও আলোচক হিসাবে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি তৎকালীন ইসলামিক টিভির লাইভ প্রোগ্রাম "জেনে নিন" এ ২০০৬ থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিয়েছেন। তদ্রূপ এনটিভি আরটিভি এটিএন, নাগরিক ইত্যাদি টিভিতেও প্রশ্নোত্তর ও অন্যন্য ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়মিত বিভিন্ন গ্রন্থের উপর সাপ্তাহিক ও মাসিক আলোচনা ও ব্যাখ্যা করেন। ইসলামিক শরী‘আহ, আকীদা ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করতে তিনি সাচ্ছন্দ বোধ করেন।

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি

। তাছাড়া তাঁর সম্পর্কে জানার জন্য এ ওয়েবসাইটে তাঁর সিভি দেখতে পারেন।

আল্লাহ তাঁর আমলসমূহ কবুল করুন। আমীন।

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী

প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী একাধারে একজন গবেষক, শিক্ষাবিদ, ইসলামিক স্কলার ও লেখক, অন্যদিকে তিনি একজন দা‘ঈ ইলাল্লাহ ও স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব। ইসলামী গবেষণা, ইসলাম প্রচার ও টিভি/ইউটিউব চ্যানেলে আলোচনার মাধ্যমে তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন।

২০০৪ সাল থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন টিভিতে তিনি ইসলামিক আলোচনা, প্রশ্নোত্তর সেশন ও উপস্থাপনায় অবদান রেখে আসছেন। দেশে ও দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনার ও লেকচার সেশনে এবং বহু আন্তর্জাতিক ইসলামিক সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্রে তিনি জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন।

তিনি বাংলাভাষা-ভাষীদের মধ্যে বিশুদ্ধ ও বস্তুনিষ্ঠ জ্ঞান ও শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তাইবাহ একাডেমি, ইমাম বুখারী ট্রাস্ট ও কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাত আল-ইসলামিয়াহ প্রতিষ্ঠা করেন।

প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ১৯৮৮ সালে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরী‘আহ অনুষদে ভর্তি হন এবং অত্যন্ত কৃতিত্বের সাথে সেখান থেকে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী প্রথম বাংলাদেশী।


সবুজপত্র পাবলিকেশন্স
সবুজপত্র পাবলিকেশন্স


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

সবুজপত্র পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
রমযান মাসের ৩০ আসর 30%
ছাড়
রমযান মাসের ৩০ আসর

শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 400 ৳ 280
আরকানুল ইসলাম 30%
ছাড়
আরকানুল ইসলাম

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 220 ৳ 154
ঈমানের তিন মূলনীতি 30%
ছাড়
ঈমানের তিন মূলনীতি

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 180 ৳ 126
দুআ যিকর ওয়াসীলাহ শাফাআত গুরুত্ব পদ্ধতি ও শর্ত 30%
ছাড়
আদর্শ মুসলিম 32%
ছাড়
আদর্শ মুসলিম

ড. মুহাম্মাদ আলী আল হাশেমী · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 480 ৳ 326
আল কুরআনুল কারীম ডিমাই সাইজ (বাংলা অনুবাদ) 30%
ছাড়
আল কুরআনুল কারীম ডিমাই সাইজ (বাংলা অনুবাদ)

মাসঊদুর রহমান নূর · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 560 ৳ 392
আরকানুল ঈমান 32%
ছাড়
আরকানুল ঈমান

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 220 ৳ 150
নারীর হজ্জ ও উমরাহ 30%
ছাড়
নারীর হজ্জ ও উমরাহ

ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 100 ৳ 70
সাহাবীদের আলোকিত জীবন - ৩য় খণ্ড (হার্ডকভার) 25%
ছাড়
সাহাবীদের আলোকিত জীবন - ৩য় খণ্ড (হার্ডকভার)

ড. আব্দুর রহমান রাফাত পাশা · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 380 ৳ 285
সাহাবীদের আলোকিত জীবন - ২য় খণ্ড (হার্ডকভার) 32%
ছাড়
সাহাবীদের আলোকিত জীবন - ২য় খণ্ড (হার্ডকভার)

ড. আব্দুর রহমান রাফাত পাশা · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 380 ৳ 258
সাহাবীদের আলোকিত জীবন - ১ম খণ্ড (হার্ডকভার) 30%
ছাড়
সাহাবীদের আলোকিত জীবন - ১ম খণ্ড (হার্ডকভার)

ড. আব্দুর রহমান রাফাত পাশা · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 380 ৳ 266
কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত 30%
ছাড়
কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 220 ৳ 154
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?