উমদাতুল আহকাম ১ম খণ্ড 30% ছাড়

উমদাতুল আহকাম ১ম খণ্ড

পৃষ্ঠা সংখ্যা: 548 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 532 ৳ 760 30% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
প্রশ্নোত্তরে শিশুদের আকীদা (শিশু শ্রেণি)
প্রশ্নোত্তরে শিশুদের আকীদা (শিশু শ্রেণি)
আমীনুল ইসলাম বিন আনসারুল হক
৳ 120 ৳ 72
সিলসিলা সহীহা (১-৩ খন্ড একত্রে)
সিলসিলা সহীহা (১-৩ খন্ড একত্রে)
শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ
৳ 1,800 ৳ 1,692
ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ
ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ ফাতওয়া বোর্ড
৳ 580 ৳ 570
মৌলিকভাবে সংকলিত ‘উমদাতুল আহকাম’ গ্রন্থটি একজন তালেবে ইলমের প্রথম ‘মতন’ (সংক্ষিপ্ত ইলমী ভাষ্য) হওয়া উচিত যা সে মুখস্থ করবে। আরব বিশ্বের অনেক দেশ যেমন, সৌদী আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, জর্দান, ইয়ামেন; অনুরূপভাবে আফ্রিকার অনেক দেশ যেমন, মিসর, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, মৌরতানিয়া, সুদান, নাইজেরিয়া, সেনেগালসহ বহু দেশে যারা দীনের জ্ঞান অর্জন করে তাদেরকে প্রথমেই এ হাদীসগুলো মুখস্থ করানো হয়। সুতরাং, দীনী ইলম শিখতে আগ্রহী ব্যক্তির জন্য প্রাথমিক স্তরের শেষে বা মাধ্যমিক স্তরের শুরুতে এ গ্রন্থখানি অবশ্যই আয়ত্ব করে নিতে হবে। তাছাড়া দীনী ইলম শিখতে আগ্রহী এমন অনেক সাধারণ জ্ঞানপিপাসু রয়েছেন যারা প্রায়ই বলে থাকেন, কুরআন থেকে শিক্ষা গ্রহণের পরে প্রথম কোন্ গ্রন্থটি পড়ব, তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী। কারণ, এ গ্রন্থের হাদীসগুলোর সবই বিশুদ্ধ, কর্মমুখী ও সংক্ষিপ্ত শব্দ সম্পন্ন। উল্লেখ্য, সহীহ বুখারী ও মুসলিমের হাদীসের বিবিধ বর্ণনাকে এ গ্রন্থের লেখক অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্তাকারে তুলে ধরতে সমর্থ হয়েছেন। সেজন্য অনেকেই সেটার ব্যাখ্যা করেছেন। এ পর্যন্ত পঞ্চাশোর্ধ ব্যাখ্যাগ্রন্থ আমার দৃষ্টিতে এসেছে। তাই আমরা প্রত্যেক মুসলিম ভাইকে অনুরোধ করবো, আপনারা নিজেরা এ কিতাবটি অধ্যয়ন করুন, আপনাদের সন্তানদেরকেও পড়তে দিন এবং মুখস্থ করতে বলুন। দীনের প্রাথমিক পাথেয় হিসেবে এটাকে তাদের হাতে তুলে দিন। ইনশাআল্লাহ আপনার সন্তান-সন্ততি দীনী ব্যাপারে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বড় হবে, অপরাপর ছাত্রদের থেকে তাদের জ্ঞানের পরিধি বর্ধিত হবে। আর এর মাধ্যমে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দো‘আপ্রাপ্ত হবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ তা‘আলা এমন লোককে শুভ্র-আলোক উজ্জ্বল করে দিন, যে আমার কোনো কথা শুনেছে, তারপর তা মুখস্থ করেছে, তারপর যারা শুনে তাদের কাছে তা বর্ণনা করেছে…”।
ইমাম হাফেয আবদুল গনী আল-মাকদেসী


ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত।

তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে: অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।

তাছাড়া তিনি ‘আল কুরআনুল কারীমের র্অথানুবাদ ও সংক্ষপ্তি তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেনে, যা বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস, সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাইদের জন্য সৌদী সরকারের পক্ষ হতে প্রদত্ত হচ্ছে।

২০০৫ সাল থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে কর্মজীবনে আছেন। ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হনে। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ গ্রহণের পাশাপাশি বহু গবেষণামূলক প্রবন্ধ ও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং অনেক গ্রন্থের বাংলা অনুবাদ সম্পন্ন করেছেন ও বহু অনুবাদ সম্পাদনা করেছেন। তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,

বর্তমানে তিনি অধ্যাপনার পাশাপাশি এমফিল ও পিএইচ. ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবেও কাজ করে যাচ্ছেন।

তাছাড়া তিনি মিডিয়া জগতে একজন দীনের দা‘ঈ হিসেবে কাজ করছেন। তিনি "পিসটিভি বাংলা" এর বিভিন্ন প্রোগ্রামে বক্তা, উপস্থাপক ও আলোচক হিসাবে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি তৎকালীন ইসলামিক টিভির লাইভ প্রোগ্রাম "জেনে নিন" এ ২০০৬ থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিয়েছেন। তদ্রূপ এনটিভি আরটিভি এটিএন, নাগরিক ইত্যাদি টিভিতেও প্রশ্নোত্তর ও অন্যন্য ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়মিত বিভিন্ন গ্রন্থের উপর সাপ্তাহিক ও মাসিক আলোচনা ও ব্যাখ্যা করেন। ইসলামিক শরী‘আহ, আকীদা ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করতে তিনি সাচ্ছন্দ বোধ করেন।

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি

। তাছাড়া তাঁর সম্পর্কে জানার জন্য এ ওয়েবসাইটে তাঁর সিভি দেখতে পারেন।

আল্লাহ তাঁর আমলসমূহ কবুল করুন। আমীন।

সবুজপত্র পাবলিকেশন্স
সবুজপত্র পাবলিকেশন্স


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

সবুজপত্র পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
আরকানুল ইসলাম 30%
ছাড়
আরকানুল ইসলাম

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 220 ৳ 154
ঈমানের তিন মূলনীতি 30%
ছাড়
ঈমানের তিন মূলনীতি

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 180 ৳ 126
আদর্শ মুসলিম 32%
ছাড়
আদর্শ মুসলিম

ড. মুহাম্মাদ আলী আল হাশেমী · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 480 ৳ 326
আল কুরআনুল কারীম ডিমাই সাইজ (বাংলা অনুবাদ) 30%
ছাড়
আল কুরআনুল কারীম ডিমাই সাইজ (বাংলা অনুবাদ)

মাসঊদুর রহমান নূর · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 560 ৳ 392
আরকানুল ঈমান 32%
ছাড়
আরকানুল ঈমান

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 220 ৳ 150
সাহাবীদের আলোকিত জীবন - ৩য় খণ্ড (হার্ডকভার) 25%
ছাড়
সাহাবীদের আলোকিত জীবন - ৩য় খণ্ড (হার্ডকভার)

ড. আব্দুর রহমান রাফাত পাশা · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 380 ৳ 285
সাহাবীদের আলোকিত জীবন - ২য় খণ্ড (হার্ডকভার) 32%
ছাড়
সাহাবীদের আলোকিত জীবন - ২য় খণ্ড (হার্ডকভার)

ড. আব্দুর রহমান রাফাত পাশা · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 380 ৳ 258
সাহাবীদের আলোকিত জীবন - ১ম খণ্ড (হার্ডকভার) 30%
ছাড়
সাহাবীদের আলোকিত জীবন - ১ম খণ্ড (হার্ডকভার)

ড. আব্দুর রহমান রাফাত পাশা · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 380 ৳ 266
কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত 30%
ছাড়
কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 220 ৳ 154
আল কুরআনুল কারীম বাংলা অনুবাদ [উপর-নিচ] 32%
ছাড়
আল কুরআনুল কারীম বাংলা অনুবাদ [উপর-নিচ]

মাসঊদুর রহমান নূর · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 1,180 ৳ 802
মহৎ প্রাণের সান্নিধ্যে ৫ম পর্ব 32%
ছাড়
মহৎ প্রাণের সান্নিধ্যে ৫ম পর্ব

ইমাম হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী (রহ.) · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 560 ৳ 381
মহৎ প্রাণের সান্নিধ্যে ৪র্থ পর্ব 32%
ছাড়
মহৎ প্রাণের সান্নিধ্যে ৪র্থ পর্ব

ইমাম হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী (রহ.) · সবুজপত্র পাবলিকেশন্স

৳ 560 ৳ 381
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?