একটু পড়ে দেখুন
বৃটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে ছাদেকপুরী পরিবারের আত্মত্যাগ 5% ছাড়

বৃটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে ছাদেকপুরী পরিবারের আত্মত্যাগ

পৃষ্ঠা সংখ্যা: 80 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 62 ৳ 65 5% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
ইসলামি বিচারব্যবস্থার ইতিহাস
ইসলামি বিচারব্যবস্থার ইতিহাস
ড. মুহাম্মাদ মুস্তফা আয-যুহাইলি
৳ 775 ৳ 543
আন্দালুসে মুসলিম শাসনের ইতিহাস
আন্দালুসে মুসলিম শাসনের ইতিহাস
ড. আবদুর রহমান আলি হাজ্জি
৳ 820 ৳ 574
পাটনার ছাদেকপুর মহল্লা ইতিহাসের সোনালী পাতায় সমুজ্জ্বল এক নাম। যে নামের সাথে জড়িয়ে আছে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে উৎসর্গিতপ্রাণ ছাদেকপুরী পরিবার। এই পরিবারেরই কৃতী সন্তান হলেন জিহাদ আন্দোলনের অবিসংবাদিত দুই নেতা মাওলানা বেলায়েত আলী ও মাওলানা এনায়েত আলী। ১৮৩১ সালের ৬ই মে শুক্রবার পূর্বাহ্নে পাকিস্তানের খাইবার- পাখতুনখাওয়া প্রদেশের কাগান উপত্যকার কোল ঘেঁষে কুনহার নদীর তীরে বালাকোট ময়দানে জিহাদ আন্দোলনের দুই সিপাহসালার সৈয়দ আহমদ ব্রেলভী ও আল্লামা শাহ ইসমাঈল শাহাদাত বরণ করেন। তারপর জিহাদ আন্দোলনের সার্বিক নেতৃত্ব ভারতের বিহার প্রদেশের রাজধানী পাটনার ইতিহাসখ্যাত ছাদেকপুরী পরিবারের উপর ন্যস্ত হয়। তখন থেকেই পাটনা-ছাদেকপুর জিহাদ আন্দোলন তথা ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রভূমিতে পরিণত হয়। অঢেল বিত্ত-বৈভবের অধিকারী ছাদেকপুরী পরিবারের সদস্যগণ সৈয়দ আহমদ ব্রেলভীর হাতে বায়‘আত গ্রহণের পর থেকে তাদের জীবনধারা ও চাল-চলনে আমূল পরিবর্তন সূচিত হয়। অলসতা-বিলাসিতা ও প্রাচুর্যকে দু’পায়ে দলে এই পরিবারের সদস্যগণ জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে উপমহাদেশের গণমানুষকে যুলুমবাজ ইংরেজদের কবল থেকে রক্ষা করার জন্য নির্ভীকচিত্তে জান ও মাল নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ১৮৫৭ সালে সিপাহী বিপ্লবের পর ইংরেজদের যুলুম-নির্যাতনের মুখে উপমহাদেশের স্বাধীনতার আশা যেন দুরাশার ছাইস্তুপের নিচে চাপা পড়েছিল ঠিক সেই সময়ে ছাদেকপুরী পরিবারের অকুতোভয় মর্দে মুজাহিদগণ বিপ্লবের ঝাণ্ডা উড্ডীন করেন এবং নিভে যাওয়া অগ্নিস্ফুলিঙ্গকে বারুদে পরিণত করার উদ্দীপনা যোগান। তারা সোয়াশো বছর ব্যাপী ইংরেজ বিরোধী জিহাদ আন্দোলন অব্যাহত রাখেন। এই পরিবারের কৃতী সন্তান ডেপুটি ম্যাজিস্ট্রেট মাওলানা আহমাদুল্লাহ ছিলেন আন্দামানে অবতরণকারী প্রথম মুজাহিদ নেতা। অতঃপর তার ছোট ভাই মাওলানা ইয়াহ্ইয়া আলীসহ অন্যান্য বন্দীগণ সেখানে নির্বাসিত হন। অতঃপর আন্দামানের রস আইল্যাণ্ড ও ভাইপার আইল্যাণ্ডে দুই ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছাদেকপুরী পরিবার ও তাদের সাথীদের আত্মত্যাগ ও আত্মোৎসর্গের পথ ধরেই ১৯৪৭ সালে উপমহাদেশে স্বাধীনতার নতুন সূর্যোদয় হয়। কোন দেশপ্রেমিকের পক্ষেই তাদের ঐতিহাসিক অবদান ও রক্তভেজা আত্মত্যাগকে অস্বীকার করার উপায় নেই। সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল এই বইয়ে তুলে ধরা হয়েছে সেই অনন্য আত্মোৎসর্গের অমর ইতিহাস। ঐতিহাসিক প্রমাণ-পঞ্জী এবং সাবলীল ও উন্নত ভাষাশৈলীর চমৎকার গাঁথুনীতে এটি এক অসাধারণ গ্রন্থনা। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের গৌরবোজ্জ্বল অধ্যায় জানতে বইটি দেশপ্রেমিক বিদগ্ধ পাঠককে সহায়তা করবে ইনশাআল্লাহ।
ক্বাইয়ূম খিযির


মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক


হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ
হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক গবেষণা ও প্রকাশনা সংস্থা। নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহ্র আলোকে সমাজকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে ১৯৯২ সালে সংস্থাটির পথচলা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সংস্থাটির অধীনে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ বইসমূহ প্রকাশিত হয়। এর অধীনে হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড, দারুল ইফতা, মাসিক আত-তাহরীক পত্রিকা, আত-তাহরীক অনলাইন টিভি, বিশিষ্ট আলেমদের অডিও-ভিডিও ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন দাওয়াতী লিফলেট, দেওয়ালপত্র, প্রচারপত্র ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
সালাফী দাওয়াতের মূলনীতি 5%
ছাড়
সালাফী দাওয়াতের মূলনীতি

শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 65 ৳ 62
কাদিয়ানী মতবাদ 5%
ছাড়
কাদিয়ানী মতবাদ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 50 ৳ 48
দ্বীনের পথে আত্মত্যাগ 5%
ছাড়
দ্বীনের পথে আত্মত্যাগ

আব্দুল্লাহ আল-মা'রুফ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 120 ৳ 114
জিহাদ ও ক্বিতাল 5%
ছাড়
জিহাদ ও ক্বিতাল

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 70 ৳ 67
ইসলামে নারীর পর্দা 5%
ছাড়
ইসলামে নারীর পর্দা

মুহাম্মাদ আব্দুর রহীম · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 35 ৳ 33
ধন-সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি
ধন-সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি

ড. মুহম্মদ সাখাওয়াত হোসাইন · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 80
সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা 5%
ছাড়
সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা

আবু রায়হান · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 90 ৳ 86
মাদ্রাসা মেরামতের আবেদনপত্র 5%
ছাড়
মাদ্রাসা মেরামতের আবেদনপত্র

সারওয়ার মিছবাহ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100 ৳ 95
কালাপানি : আন্দামানে নির্বাসিত আলেমদের আত্মত্যাগের বিস্ময়কর কাহিনী 5%
ছাড়
কালাপানি : আন্দামানে নির্বাসিত আলেমদের আত্মত্যাগের বিস্ময়কর কাহিনী

মাওলানা জাফর থানেশ্বরী · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100 ৳ 95
কথায় ও কাজে কষ্ঠদান পরিণাম ও বাঁচার উপায় 5%
ছাড়
কথায় ও কাজে কষ্ঠদান পরিণাম ও বাঁচার উপায়

ড.মুহাম্মাদ কাবীরুল ইসলাম · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 110 ৳ 105
আল্লাহ ও রাসূল সা. সম্পর্কে সঠিক আক্বীদা 5%
ছাড়
আল্লাহ ও রাসূল সা. সম্পর্কে সঠিক আক্বীদা

হাফেজ আব্দুল মতিন আল-মাদানী · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 60 ৳ 57
ইলম ও আমলের সেতুবন্ধন জানা থেকে মানার সফর 5%
ছাড়
ইলম ও আমলের সেতুবন্ধন জানা থেকে মানার সফর

আব্দুল্লাহ আল মারুফ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100 ৳ 95
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?