20% ছাড়
সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি আমাদেরকে সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং দুনিয়া ও আখিরাতের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য দান করেছেন মহাগ্রন্থ আল-কুরআন। তাকে বিস্তারিতভাবে বুঝিয়ে প্রচার করার জন্য পাঠিয়েছেন নবীকুল শিরমণি, মানবমণ্ডলীর নেতা, সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্বনবী মুহাম্মাদ ✁। আর তাঁর আদর্শের বাইরে কখনোই কোন আমল আল্লাহর নিকট গ্রহণ যোগ্য নয় বরং নিজের মতো আমল করলে বাতিল বলে গণ্য হবে। মহান আল্লাহ নিজেই ঘোসণা করেন- ‘তোমাদের সকলের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ’। আর পূর্ণ কুরআনুল কারীমই ছিল তাঁর আদর্শ অর্থাৎ কুরআনুল কারীমের সকল আদেশ-নিষেধ, বিধি-বিধান ইত্যাদি তাঁর বাস্তব জীবনে প্রতিফলিত হয়েছিল। সুতরাং তাঁর ইবাদত, আচার-আচরণ, আদান-প্রদান প্রভৃতির পথ ও আদর্শ অনুসরণ ও অনুকরণ করতে তাঁর সীরাত সম্পর্কে জ্ঞানার্জনের বিকল্প নেই। তাই রাসূল ✁ এর জীবন আদর্শ অধ্যায়ন করা প্রত্যেক মুসলমানের অবশ্যই কর্তব্য।
প্রাথমিক সীরাতের জ্ঞান পিপাসী পাঠকদের জন্য ‘নবী চরিত ✁’ বইখানা খুবই উপকার সাধন করবে বলে আশাবাদী। কেননা উক্ত বইয়ে সংক্ষেপে রাসূল ✁ এর পূর্ণ জীবনী ফুটে ওঠেছে।
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।