একটু পড়ে দেখুন
বিক্ষিপ্ত হীরা পান্না 20% ছাড়

বিক্ষিপ্ত হীরা পান্না

৳ 240 ৳ 300 20% ছাড়
স্টকে আছে

মহান আল্লাহর তওফীকে ফেসবুকে দাওয়াতী লেখালিখি চলে। তারই কিছু অংশ বই আকারে প্রকাশের উদ্দেশ্যে ক্ষুদ্র এই প্রয়াস, যাতে উপকারিতা ব্যাপক হয়।

কিছু লেখা আমার কোন কোন বইয়ে আছে, তবে অন্যভাবে। ইন শাআল্লাহ তাতেও পাঠক উপকৃত হবেন।

লেখাগুলিকে আমি মণি-মুক্তা, হীরা-পান্নাই মনে করি। তাই তার নাম দিয়েছি, ‘বিক্ষিপ্ত হীরা-পান্না’। যেহেতু তা ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং একটি পুস্তক-ভান্ডারে একত্রিত হয়ে আগ্রহী পাঠককে উপকৃত করার তওফীক লাভ হল।

মহান আল্লাহর কাছে দুআ, তিনি যেন এই কর্মের অসীলায় লেখক, প্রকাশক ও পাঠককে ক্ষমা করে জান্নাত লাভের তওফীক দান করেন। আমীন।


শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?