একটু পড়ে দেখুন
তাফসীরে জালালাইন একটি সমীক্ষা 20% ছাড়

তাফসীরে জালালাইন একটি সমীক্ষা

পৃষ্ঠা সংখ্যা: 144 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 90 ৳ 113 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
তাফসীরুল ‍কুরআন বিল কুরআন
তাফসীরুল ‍কুরআন বিল কুরআন
শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী
৳ 1,600 ৳ 960
তাফসীরুল কুরআন (সুরা আলে ইমরান,নিসা ও মায়েদা)
তাফসীরুল কুরআন (সুরা আলে ইমরান,নিসা ও মায়েদা)
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
৳ 420
তাফসীর আস সাদী - ২য় খন্ড
তাফসীর আস সাদী - ২য় খন্ড
আব্দুর রহমান নাসির আস সাদী
৳ 650 ৳ 620

তাফসীরে জালাইনের লেখক আসলে দু’জন। আর দু’জনেরই উপাধি হল ‘জালালুদ্দীন’। তাই তাফসীরটির নাম ‘জালালাইন’ হয়েছে এবং সেই নামেই তার প্রসিদ্ধি রয়েছে। সর্বপ্রথম জালালুদ্দীন মাহাল্লী মুহাম্মাদ বিন আহমাদ শাফেয়ী (রাহিমাহুল্লাহ) আল-কুরআনের সূরা কাহ্ফ থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা-সহ তাফসীর করেন। তিনি সন ৮৬৪ হিজরীতে পরলোক গমন করেন। অতঃপর তাঁর ছাত্র জালালুদ্দীন সুয়ুত্বী আব্দুর রহমান বিন কামাল শাফেয়ী (রাহিমাহুল্লাহ) সূরা বাক্বারার প্রথম থেকে সূরা বনী ইসরাঈলের শেষ পর্যন্ত অভিন্ন পদ্ধতিতে তাফসীর ক’রে সংক্ষিপ্ত তাফসীরুল কুরআনের পরিপূর্ণতা দান করেন। তাঁর ইন্তিকাল হয় সন ৯১১ হিজরীতে।

দুই আল্লামা কর্তৃক লিখিত এ তাফসীর ‘তাফসীর-এ-জালালাইন’ সংক্ষেপের উপরে বড় উপকারী তাফসীর। তাই আমাদের দেশের উলামায়ে কেরাম এটিকে মাদ্রাসার পঠন-পাঠনের তালিকায় শামিল ক’রে নিয়মিত পড়ানোর ব্যবস্থা করেছেন।

এ তাফসীরে মুফাস্সিরদ্বয়ের ভুল ধরার মতো ধৃষ্টতা আমি দেখাইনি। বরং যে তাফসীর মাদ্রাসার ছাত্ররা অধ্যয়ন ক’রে আলেম হয় এবং সেখান থেকে বহু ভুল আক্বীদা মনের ভিতরে বদ্ধমূল ক’রে দাওয়াতী ময়দানে অবতরণ করে, তাদেরকেই সতর্ক করা মূল উদ্দেশ্য। বহু দিন থেকে এ দ্বীনী ওয়াজেব পালন করার নিয়ত থাকা সত্ত্বেও মানসিক নানা কারণে হয়ে উঠেনি। আজ সে ওয়াজেব পালন করতে পেরে নিজের মনকে হাল্কা করতে পেরেছি।

এতদ্সত্ত্বেও এ দাবী করা কঠিন যে, উক্ত তাফসীরের সকল আপত্তিকর ত্রুটি চিহ্নিত করা শেষ হয়েছে। এতে যে সকল ভুল-ত্রুটি রয়েছে, তার মধ্যে প্রধান হল,

১.এতে রয়েছে মহান আল্লাহর সিফাত-সংক্রান্ত আয়াতের আশআরী ফির্কার অপব্যাখ্যা।

২.এতে রয়েছে আম শব্দের খাস তাফসীর, অর্থাৎ, ব্যাপকার্থবোধক শব্দের সংকীর্ণ ও সীমাবদ্ধ ব্যাখ্যা।

৩.এতে রয়েছে ইসরাঈলী বর্ণনাভিত্তিক কিছু অমূলক কাহিনী।

প্রসিদ্ধ তাফসীর-গ্রন্থসমূহ থেকে তাঁরা চয়ন ক’রে যেটা সঠিক মনে করেছেন, উল্লেখ করেছেন। মহান আল্লাহর কাছে আশা করি, তিনি তাঁদের সে সকল অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি ক্ষমা ক’রে দিয়েছেন।

আরব-বিশ্বের যে সকল উলামায়ে কেরাম উক্ত তাফসীর-গ্রন্থের ব্যাপারে সতর্ক করেছেন, তাঁদের শীর্ষে রয়েছেন শায়খ ইবনে উষাইমীন (রাহিমাহুল্লাহ)। তিনি তাঁর তাফসীর-দর্সে বহু জায়গায় আপত্তিকর তাফসীরে বাক্-টীকা বিবৃত করেছেন।

তাঁদের মধ্যে অন্যতম শায়খ হলেন, মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খামীস। তিনি তাঁর টীকা-পুস্তিকার নাম দিয়েছেন, ‘আনওয়ারুল হিলালাইন, ফিত্-তা’আক্ক¡ুবাতি আলাল জালালাইন।’ 

তদনুরূপ সমীক্ষা লিখেছেন, শায়খ ডক্টর মুহাম্মাদ বিন লুতফী আস-স্বাব্বাগ। অবশ্য তিনি পুরো তাফসীরটাই সংশোধিত আকারে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন।

আমি তাঁদেরই রোপিত ফসল থেকে চয়ন ক’রে অত্র পুস্তিকা প্রকাশকরণে প্রয়াস লাভ করেছি। মহান আল্লাহ সকলকে ত্রুটিমুক্ত করুন, ত্রুটি স্বীকার করার তওফীক দান করুন এবং সকল ত্রুটির ময়লাকে তাঁর ক্ষমার পানি দিয়ে ধৌত করুন। (আমীন)

অত্র পুস্তিকা দ্বারা মাদ্রাসার মুদার্রিস-ছাত্র এবং পাঠক উপকৃত হলে শ্রম সার্থক হবে।

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
 নতুন ৭টি বইয়ের প্যাকেজ 30%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 779
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
ফিতনার নীতিমালা 20%
ছাড়
ফিতনার নীতিমালা

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 63 ৳ 50
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ 20%
ছাড়
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ

শাইখ মুহাম্মাদ ইবনে জামীল যাইনু · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 160 ৳ 128
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২) 20%
ছাড়
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২)

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 75 ৳ 60
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস 20%
ছাড়
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 200
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?