20% ছাড়
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلى سَيِّدِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانِ إِلى يَوْمِ الدِّيْنِ أَمَّا بَعْدُ
প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞানচর্চা ও তা'লীম-তরবিয়ত একটি উৎকৃষ্ট পন্থা। এই পন্থায় পুরস্কার দ্বারা উৎসাহিতকরণের মাধ্যমে যে সকল মুরব্বীগণ তরবিয়ত দিয়ে থাকেন, তাঁদের মধ্যে মাষ্টার মুহাম্মদ রফিক অন্যতম। তাঁরই উদ্যোগে প্রশ্নোত্তর সম্বলিত এই কুইজ পুস্তিকার অবতারণা।
আল্লাহ তাঁকে ও এই পুস্তিকা প্রকাশনায় সকল সহযোগীকে 'জাযায়ে খাইর' দান করুন। আমীন।
পুস্তিকাটিকে ৭টি ভাগে বিভক্ত করা হয়েছে।
(১) আকীদা বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ।
(২) কুরআন বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ।
(৩) হাদীস বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ।
(৪) ফিক্হ বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ।
(৫) ইসলামী ইতিহাস বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ।
(৬) সর্বপ্রথম ও সর্বশেষ বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ।
(৭) সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ।
উত্তরের হাওয়ালা নির্দিষ্ট বিষয়ক গ্রন্থাবলিতে পাওয়া যাবে। এর দ্বারা ছাত্র-ছাত্রী তথা মুসলিম সমাজ উপকৃত হলে, শ্রম সার্থক হবে
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।