উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য' বইটির মূল চিন্তা ও প্রণয়ন উর্দু লেখক শায়খ মাকসুদুল হাসান ফাইযী সাহেবের। তাঁরই অনুমতিক্রমে আমি বাংলার লেবাস পরিয়েছি। তবে ঠিক অনুবাদরূপে নয়। নিজস্ব ভাষা-প্রয়োগের স্বাধীনতার সাথে নিজস্ব অনুক্রমে বিষয়গুলিকে সাজিয়ে-গুছিয়ে নিয়েছি। লেখক নিজেই স্বীকার করেছেন যে, বইটির কিছু কথা আছে, যা বর্তমান স্পর্শকাতর পরিস্থিতির সাথে খাপ খায় না। তাই আমি বইটির সবকিছু নিতে সক্ষম হইনি। মহান আল্লাহ তাঁকে জাযা-এ-খায়র দান করুন এবং তাঁকে ও আমাকে তাঁর অসীম রহমতের প্রশস্ততায় স্থান দান করুন। আমীন।
আমাদের গর্বের বিষয় যে, আমরা সেই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত । বৈশিষ্ট্যমণ্ডিত সেই উম্মত হতে পেরে মহান প্রতিপালকের দরবারে লাখো- কোটি শুকরিয়া। প্রত্যেক উম্মতীর এই গর্ব হওয়া উচিত, বিশেষ ক'রে এই বক্ষমাণ পুস্তিকা পাঠের পর। যেহেতু অনেক সময় মানুষ নিজের কদর নিজেই বোঝে না। নিজের ভিতরে যে সৌভাগ্যের ভাণ্ডার আছে, তা সে উদ্ঘাটন করতে পারে না। কিন্তু বোঝানোর পর জ্ঞানী মানুষ নিজেকে মুল্যায়ন করে এবং নিজের কদর নিজে বোঝার পর তার হিফাযত করে। সেই কদর ও বৈশিষ্ট্য যাতে কোনও ভাবে ক্ষুণ্ণ না হয়, সেই মানসে শত- সহস্র প্রচেষ্টা জারী রাখে। নিজের মর্যাদাকে মলীন হতে না দিয়ে সমুজ্জ্বল রাখতে বহুবিধ প্রয়াস চালিয়ে যায়।
মহান আল্লাহর কাছে সকাতর প্রার্থনা লেখক-অনুবাদক-পাঠক সকলকেই যেন সেই তওফীক দান করেন, যাতে সকলেই নিজ নিজ আত্মমর্যাদাকে অক্ষুণ্ণ রাখে। আমীন ।
লেখকের বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।