একটু পড়ে দেখুন
ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান 20% ছাড়

ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান

পৃষ্ঠা সংখ্যা: 144 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 120 ৳ 150 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
ডাক্তারদের জন্য শরয়ী নীতিমালা
ডাক্তারদের জন্য শরয়ী নীতিমালা
তানযীলুর রহমান
৳ 156 ৳ 109
জাদু ও বদনজর থেকে বাঁচার ১০ টি উপায়
জাদু ও বদনজর থেকে বাঁচার ১০ টি উপায়
শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর
৳ 72 ৳ 49

ইসলাম মহান সৃষ্টিকর্তা ও প্রতিপালকের মনোনীত ধর্ম। মানুষের জীবনের একমাত্র জীবন-ব্যবস্থা কুরআন ও হাদীস। ইসলামে জ্ঞান-বিজ্ঞানের সকল বিভাগ উৎসারিত হয়েছে কুরআন ও হাদীস থেকে। চিকিৎসা-বিজ্ঞানের একটি বিশাল আঙিনা সৃষ্টি হয়েছে ইসলামে। এই বিজ্ঞানের মজবুত শাখা-প্রশাখা বিস্তৃত হয়েছে; যা আধুনিক চিকিৎসা-বিজ্ঞানের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মাদ () দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের পথ প্রদর্শন করেছেন এবং স্বাস্থ্য রক্ষার নীতিমালা ও রোগ নিরাময় ব্যবস্থা প্রদান করেছেন। ইসলামে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার তাকীদ দেওয়া হয়েছে এবং রোগ নিরাময়ের পথ ও উপায় বাতলে দেওয়া হয়েছে।

রোগ প্রতিরোধের ক্ষেত্রে ইসলামে যে সমস্ত বিধি-বিধান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ওযু, গোসল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মিসওয়াক, রোযা (উপবাস), পরিমিত পানাহার, মাদক-দ্রব্য বর্জন, অনিষ্টকর খাদ্য ও পানীয় বর্জন, হালাল ও পবিত্র খাদ্য ও পানীয় গ্রহণ ইত্যাদি। এ ছাড়া ইসলামে রয়েছে খাতনার বিধান, মহিলাদের মাসিক ও নেফাসের অবস্থায় বিভিন্ন বিধান, মল-মূত্র ত্যাগের পদ্ধতি ইত্যাদি।

আল-কুরআনে সৃষ্টিতত্ত্ব এবং চিকিৎসা-বিদ্যা সম্পর্কিত আয়াত আছে প্রায় ৩৬০টি। শুধুমাত্র চিকিৎসা বিষয়ক আয়াতের সংখ্যাই প্রায় ২৪১টি। এতে আছে সৃষ্টি, ভ্রূণ, গর্ভাধান, শিশু পরিচর্যা, শৈশবকাল, আয়ু, নিদান শাস্ত্র, নিদান, বিশেষ নিদান, মনোবিদ্যা, সাধারণ চিকিৎসা, বিশেষ চিকিৎসা, মৃত্যু, পুনর্জীবন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পোশাক-পরিচ্ছদ, আরাম-বিশ্রাম, শরীরের যত্ন, পুষ্টি, পানীয়, গৃহ, আবাস, সংক্রামক ব্যাধি, দুর্ঘটনা, মহামারী, শারীরিক পুষ্টিগত বিধান, যৌনবিধি, পীড়া, শ্রান্তি প্রভৃতি বিষয়ে সুস্পষ্ট দিক-নির্দেশ। (অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম, দৈনিক ইত্তেফাক ৩১শে ভাদ্র ১৪০৭, ৫পৃষ্ঠা থেকে উদ্ধৃত)

বলা বাহুল্য, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থার নাম। যাতে আছে যাবতীয় মানব-জীবনের নীতি-নৈতিকতা, যাবতীয় কল্যাণের তথ্য, ব্যাধিগ্রস্ত হৃদয় ও দেহের পথ্যাপথ্য-নির্দেশক ব্যবস্থাপত্র এবং যাবতীয় জ্ঞান-বিজ্ঞানের উৎস। সৃষ্টির সেরা জাতি মানুষের ৫টি জিনিস রক্ষা ও হিফাযত করার জন্য ইসলামের আগমন এ পৃথিবীতে; মানুষের জান, ঈমান, জ্ঞান, মান ও ধনকে হিফাযত করতে ইসলামের সকল বিধান বিধিবদ্ধ হয়েছে। ইসলামের মূল ধাতু হল, সিল্ম। যার অর্থ হল শান্তি। নিঃসন্দেহে ইসলাম সৃষ্টিকর্তার পক্ষ থেকে সারা সৃষ্টির জন্য যাবতীয় শান্তির বিধান আনয়ন করেছে। দৈহিক, আধ্যাত্মিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক ইত্যাদি সকল জীবনে শান্তি আনয়ন ইসলামের কাম্য। ইসলাম যেমন মনে শান্তি প্রদান করে, তেমনি প্রদান করে দেহেও। আধি ও ব্যাধি উভয়ের চিকিৎসা রয়েছে ইসলামের জীবন-সংবিধানে। আর উভয়ের জন্য চিকিৎসা ও ঔষধ হল ৩ প্রকার; প্রথমটি হল অহীলব্ধ ইলাহী, দ্বিতীয়টি হল অভিজ্ঞতালব্ধ প্রাকৃতিক ও বৈজ্ঞানিক এবং তৃতীয়টি হল উল্লেখিত উভয় প্রকার একই সাথে।

পরম শ্রদ্ধেয়ভাজন ওস্তায শায়খুল হাদীস হাদীসলব্ধ সুদীর্ঘ অভিজ্ঞতায় ইসলামে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক জ্ঞান-বিজ্ঞানের কথা বাঙ্গালী পাঠকের অবগতির জন্য এই মূল্যবান পুস্তিকা রচনা করেছেন। পুস্তিকাটি পাঠ করে পাঠকের মনে ইসলামের প্রতি ঈমান ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে তাতে কোন সন্দেহ নেই। পাঠক-মাত্রই বুঝতে পারবেন যে, ইসলাম মানব-রচিত কোন ধর্ম নয়, জীবনের সকল ক্ষেত্রেই ইসলামের অনুসরণ অপরিহার্য এবং ইসলামের বিধান পালনের মাঝেই আছে সকল প্রকার শান্তি।

মহান আল্লাহর কাছে আমার আকূল আবেদন, তিনি যেন শ্রদ্ধেয় ওস্তাযের এই শ্রমকে কিয়ামতের দিনে তাঁর নেকীর পাল্লায় রাখেন এবং অত্র পুস্তিকা দ্বারা বাঙ্গালী মুসলিমকে উপকৃত করেন। আমীন।

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 910 ৳ 455
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 125
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট! 20%
ছাড়
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট!

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 750 ৳ 600
৮ নং সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম 20%
ছাড়
৮ নং সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 300 ৳ 240
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
 নতুন ৭টি বইয়ের প্যাকেজ 20%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 890
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?