একটু পড়ে দেখুন
নফসের বিরুদ্ধে লড়াই 30% ছাড়

নফসের বিরুদ্ধে লড়াই

পৃষ্ঠা সংখ্যা: 143 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 154 ৳ 220 30% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
রবের সাথে সম্পর্ক
রবের সাথে সম্পর্ক
শাইখ আহমদ বিন নাসির আত-তাইয়ার
৳ 380 ৳ 285
সালাফদের থেকে আমরা কতদূরে?
সালাফদের থেকে আমরা কতদূরে?
শাকির মাহমুদ সাফাত
৳ 300 ৳ 210
ঘরের শত্রু
ঘরের শত্রু
শাইখ ড. হানি আস-সিবায়ী
৳ 143 ৳ 100

কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি না; তাহাজ্জুদে মন ফিরাতে পারি না। ফজরে উঠতে পারি না; জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না। যাকাত দিতে পারি না। সময়ে অসময়ে মিথ্যার আশ্রয় নিই। গীবত থেকে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারি না। পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না। বেগানা নারী থেকে নজর ফেরাতে পারি না। ভালো কিছু করতে গেলেই যেন, ভিতর থেকে এক ধরনের বাধা আসে। মনে হয় সৎ কাজ থেকে দূরে রাখতে, কেউ আমাকে শেকলবন্দি করেছে। মনে হয়—আমার আর নেক আমলের মধ্যে কেউ একজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমি এক-পা দু-পা করে সৎ কাজের উদ্দেশ্যে এগিয়ে যাই! অথচ মনে হয়, পেছন থেকে কেউ আমার পা ধরে টানছে। ভেতর থেকে কেউ একজন তাকে সাহায্য করছে। ভেতর থেকে ক্রমাগতভাবে বাধা-বিপত্তি আসছে। অনেকেই বলে—আমি অশ্লীল-খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই! হারাম থেকে বেঁচে থাকতে চাই। গীবত ও পরনিন্দা থেকে নিজের জবানকে হেফাজত রাখতে চাই। নারীর ছলনা থেকে মুক্ত থাকতে চাই। নানান অপকর্ম থেকে মুক্ত থাকতে চাই। কিন্তু, যখনই এগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসতে চাই, তখনই মনে হয়—কেউ একজন আমাকে জোর করে এগুলোর মধ্যে নিক্ষেপ করছে। মনে হয় কেউ একজন পেছন থেকে তাড়াচ্ছে। ভেতর থেকে বারবার ফুসলিয়ে দিচ্ছে। বারবার মনে হয়—তার কাছে আমি পরাজিত। তার গোলামিতে সিদ্ধহস্ত। আমি জানতে চাই, কে সে? কে আমাকে এভাবে ঘোরাচ্ছে? কে আমার কাছ থেকে জান্নাতের চাবি কেড়ে নিয়ে, জাহান্নামের তালা খুলছে? সে তো আর কেউ নয়; সে তো শয়তানের প্রশিক্ষণপ্রাপ্ত, লাগামহীন নফস। নফসের ধোঁকায় পড়ে আমরা কতশত গোনাহ করছি, তার কোন হিসেব নেই। নিভু নিভু প্রদীপ থেকে আলো গ্রহণ করতে গিয়েও, বঞ্চিত হতে হয়েছে বহুবার। যখনই কোন নেক কাজ করতে যাই, তখনই সেখানে নফসের বাধা আসে। যখনই অশ্লীলতা থেকে দূরে সরে থাকতে চাই, তখনই নফসের প্ররোচনা শুরু হয়ে যায়। মোটকথা, আমরা যত গোনাহ-ই করছি, বেশিরভাগ নফসের ধোঁকায় পড়েই করছি। শুধু তাই নয়—আজ-ই ফার্স্ট, আজ-ই লাস্ট— নফসের এই প্রধান ধোঁকা আমাদের যে কত ক্ষতি করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বক্ষমান বইটি সম্পূর্ণ নফসের ওপর লিখিত। নফস কী? লাগামহীন নফসের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত? এর দ্বারা আমরা কতটা ক্ষতিগ্রস্ত? এর দ্বারা আমাদের কী কী ক্ষতি হচ্ছে? কোন গোনাহ কার দ্বারা হচ্ছে? কে সবচে’ বড় শত্রু? নফসের ব্যাধি কী কী? নফস নিয়ন্ত্রণ করবো কীভাবে? নফস নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হবো, ইত্যাদি আরো কিছু বিষয় নিয়ে এই বইয়ে তাত্ত্বিক আলোচনা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। যাহোক, গোনাহ থেকে বিরত থাকতে, আর নেক কাজে অগ্রসর হতে সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে। নিজের মধ্যে লাগামহীন নফস পুষে কখনো গোনাহ থেকে বিরত থাকা যাবে না। মনে রাখবেন, নফস ঠিক তো সব ঠিক। তাই, সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আর এই লড়াইয়ে বক্ষমান বইটি আপনার আমার জন্য খুবই উপকারী হবে, ইন শা আল্লাহ।

মাহমুদ বিন নূর

মাহমুদ বিন নূর: তরুণ আলেম, লেখক ও গবেষক মাহমুদ বিন নূর (জন্ম ১৪ নভেম্বর, ১৯৯৭) একজন তরুণ আলেম, লেখক ও গবেষক। সৃজনশীল ও মননশীল প্রতিভার অধিকারী এই লেখক হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করেন এবং দীর্ঘ সময় ঢাকার প্রখ্যাত আলেমদের সান্নিধ্যে ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি হাদিসে নববীর ইজাজাহ লাভ করেন এবং লেখালেখি শুরু করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: 'নফসের বিরুদ্ধে লড়াই', 'শয়তানের বিরুদ্ধে লড়াই', 'অলসতার বিরুদ্ধে লড়াই', 'আমার শত্রু আমি', 'স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা', 'জীবনের আয়না' এবং 'প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি'। তাঁর বইগুলোর মধ্যে 'নফসের বিরুদ্ধে লড়াই', 'শয়তানের বিরুদ্ধে লড়াই' ও 'আমার শত্রু আমি' বেস্ট সেলার তালিকায় স্থান পেয়েছে। মৌলিক রচনার পাশাপাশি তিনি সম্পাদনার কাজেও যুক্ত আছেন।

রাইয়ান প্রকাশন
রাইয়ান প্রকাশন


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

রাইয়ান প্রকাশন কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ 30%
ছাড়
জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ

শারিন সফি অদ্রিতা · রাইয়ান প্রকাশন

৳ 340 ৳ 238
An Alphabet of Bruises 30%
ছাড়
An Alphabet of Bruises

শিহাব আহমেদ তুহিন · রাইয়ান প্রকাশন

৳ 135 ৳ 95
দাইয়্যুস সমাজের নীরব মহামারি 30%
ছাড়
দাইয়্যুস সমাজের নীরব মহামারি

আব্দুল্লাহ আল মামুন · রাইয়ান প্রকাশন

৳ 230 ৳ 161
হায়া মুমিন নারীর অলংকার 30%
ছাড়
হায়া মুমিন নারীর অলংকার

মাহমুদ বিন নূর · রাইয়ান প্রকাশন

৳ 330 ৳ 231
সত্যের সংকেত-২ 30%
ছাড়
সত্যের সংকেত-২

মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার · রাইয়ান প্রকাশন

৳ 320 ৳ 224
স্বপ্নদেশে নবিজি সাঃ 30%
ছাড়
স্বপ্নদেশে নবিজি সাঃ

আবু আনাস আব্দুল আজিজ আহমদ আব্দুল আজিজ · রাইয়ান প্রকাশন

৳ 230 ৳ 161
সৌভাগ্যের কবর 30%
ছাড়
সৌভাগ্যের কবর

ড.আনাস আহমাদ কারযুন · রাইয়ান প্রকাশন

৳ 170 ৳ 119
পারিবারিক ঝগড়া ও সমাধান 30%
ছাড়
পারিবারিক ঝগড়া ও সমাধান

মুফতি জামিল আহমাদ নজীরী · রাইয়ান প্রকাশন

৳ 130 ৳ 91
কাবার আঙিনার আশ্চর্য গল্প 30%
ছাড়
কাবার আঙিনার আশ্চর্য গল্প

জুবায়ের আহমেদ · রাইয়ান প্রকাশন

৳ 180 ৳ 126
যিলহজ্জের আমল  ডায়েরি 30%
ছাড়
যিলহজ্জের আমল ডায়েরি

শারিন সফি অদ্রিতা · রাইয়ান প্রকাশন

৳ 250 ৳ 175
দরুদ পাঠের মজা 30%
ছাড়
দরুদ পাঠের মজা

মাহমুদ বিন নূর · রাইয়ান প্রকাশন

৳ 300 ৳ 210
একটি সফল রামাদান ডায়েরি 30%
ছাড়
একটি সফল রামাদান ডায়েরি

শারিন সফি অদ্রিতা · রাইয়ান প্রকাশন

৳ 330 ৳ 231
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?